ডিভোর্সের ধাক্কা কাটানোর উপায়
প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯
লাভ ম্যারেজ হোক আর সেটেল ম্যারেজ হোক উদ্দেশ্য একটাই দু’জনে মিলেমিশে সুখে থাকা এবং ভবিষ্যতকে এগিয়ে নেওয়া। অনেকের ক্ষেত্রে তা আর হয়ে ওঠে না। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এই মধুর সম্পর্ক ডিভোর্সে গড়ায়। আবার কখনও কখনও দেখা যায়, দু’জনের তিক্ততা এমন পর্যায়ে পৌঁছায় যে ডিভোর্স ছাড়া উপায় থাকে না।
ডিভোর্সে মনের চাপ বেড়ে যায় অনেকটাই। বেশির ভাগ সময়ে দেখা যায় ডিভোর্স যে উপায়েই হোক না কেন, আর যে যে কারণেই হোক না কেন, অনেকে এ সময় নিজেকে অসহায় আর একাকীত্ব ভাবতে থাকেন। এর ফলে অনেকের স্মৃতিভ্রমের সমস্যাও হয়। আবার কেউ কেউ জীবন নিয়ে চরম সিদ্ধান্তও নিয়ে ফেলেন।
এসব বিবেচনায় নিয়ে মনোবিজ্ঞানীরা বলেন, ডিভোর্সের আগে খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্তে আসা জরুরি। যদি ডিভোর্স নেওয়াই একমাত্র সমাধানের পথ হয়, তাহলে মনকে সেভাবে তৈরি করাটা জরুরি। হঠাৎ ডিভোর্সের খবর পেলে তা মেনে নিতে হলে থাকতে হবে মনের জোড়ও।
এবার মনোবিজ্ঞানীদের দৃষ্টিতে ডিভোর্সের ধাক্কা কাটিয়ে ওঠার উপায়গুলো জেনে নিন :
মাথা ঠান্ডা রাখুন
ডিভোর্স সামলানোর প্রথম ধাপ হলো মাথা ঠান্ডা রাখা। ভেঙে পড়লে তার প্রভাব সামাজিক ও পেশাগত জীবনেও পড়বে। তাই প্রথমেই মনকে বোঝান, যে মানুষ আপনার সঙ্গে থাকতে চাইছে না, তাকে জোর করে আঁকড়ে ধরে রাখার মধ্যে কোন কৃতিত্ব নেই। এই সময় মন ভাল রাখা কঠিন, তবু বিষাদকে চেপে বসতে দেওয়া যাবে না। তাই মনের সঙ্গে শরীরকেও রাখতে হবে চাঙ্গা। আর যারা ডিভোর্স প্রসঙ্গে নানা কথা বলে তাদের সম্পূর্ণ এড়িয়ে চলুন কয়েকটা দিন। শরীর চর্চায় কিন্তু ব্রেক দেয়া যাবে না। নতুন উদ্যমে তা আরও বাড়িয়ে দিন।
পুরনো স্মৃতি এড়িয়ে যান
বিয়ের উপহার বা এরকম কোন দৃশ্য কষ্ট দিলে সেসব কিছু দিনের জন্য হলেও সরিয়ে ফেলুন। সময়ের সঙ্গে সঙ্গে শোক সামলানোর পর সম্পর্ক কেন টিকল না তা ভাবুন এবং ভুল থেকে শিক্ষাও নিন।
সাহসী হতে থাকুন
এই সময়ে সাহসী হতেই হবে। ভেতরের ক্ষত কখনও কাউকে বুঝতে দিবেন না। সবার কাছে মনের অবস্থা প্রকাশ করতে গেলে বার বার দুঃখের প্রসঙ্গগুলো উঠে আসবে যা মনের জন্য ভাল নয়। এছাড়া অনেকেই আপনার এই অবস্থায় মনে আঘাত দিতে পারে। তাই আপনাকে মনে সাহস রাখতে পারে।
নিজের যত্ন
সমাজে এ রকম অনেক ডিভোর্স হয়ে থাকে তাই এ নিয়ে নিজেকে কোনভাবে কষ্ট দেবেন না। নিজের সিদ্ধান্তে ডিভোর্স করলেও অনেক সময় পুরনো সুখের দিনগুলো ঘুরে ফিরে এসে কষ্ট দেয়। এই সময়টাতে বরং নিজেকে অন্য কোন কাজে ব্যস্ত করে ফেলুন। কোন কিছুর শখ থাকলে সেটিও শুরু করতে পারেন। সাংস্কৃতিক চর্চাও করতে পারেন। এসবে একান্তই মন না বসলে খুব কাছের বন্ধু বা পরিজনদের সময় দিন। কোথাও বেড়িয়ে আসুন। বাইরে খেতে যান বা কেনাকাটা করুন। মোদ্দাকথা, মন একটু অন্যদিকে থাকে এমন কাজে ব্যস্ত রাখুন নিজেকে।
সম্পর্কের জন্য ব্যস্ততা নয়
একাকিত্ব দূর করার জন্য নতুন সম্পর্কে জড়ানোর আগে নিজেকে কিছুটা সময় দিন। পূর্বের ভুলগুলো সামনে রেখে তারপর সিদ্ধান্ত নিন। নতুন মানুষ জীবনে এলেও তড়িঘড়ি করবেন না। সেই মানুষটির সঙ্গ ভাল লাগে, প্রয়োজনীয় মনে হয়, তবেই এগোন।
সন্তানের দিক ভাবুন
যদি সন্তান থাবে তবে ডিভোর্সের আগে সন্তানের কথা ভাবুন। চেষ্টা করুন ওর কথা ভেবে আর একটু মানিয়েগুছিয়ে একসঙ্গে থেকে যাওয়া যায় কি না। সেটা একান্তই না পারলে একসঙ্গে মিলে ঠিক করুন, সন্তান কার কাছে থাকবে। অবশ্যই সন্তানের মতামত বা ইচ্ছা জেনে নিন। চেষ্টা করুন বাকি জীবনটা সন্তানের দায়িত্ব দু’জনেই ভাগ করে নিতে। সন্তানের প্রশ্নে ইগোকে সামনে আনবেন না।
আর্থিক দিক
আইনগত ভাবে আর্থিক ভাগ-বাটোয়ারার পথ তো আছেই। এছাড়াও যদি পরনির্ভরশীল হন, তাহলে নিজের খরচের রাশ টানুন। যেসব খরচ আগে অতিরিক্ত ছিল, সেসব ছেঁটে ফেলুন। বরং সেই টাকা ব্যয় করে এমন কিছু শিখে ফেলুন, যা আপনাকে আনন্দও দেবে আবার কিছুটা আত্মনির্ভরশীল হতে শেখাবে।
- পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
- ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের
- পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
- ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
- মিনেসোটায় আইসিইর অভিযানকে স্বৈরাচারী কাজের সঙ্গে তুলনা
- অভিনেত্রী তানিয়া বৃষ্টি অসুস্থ, মাথায় অস্ত্রোপচার
- নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী
- রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা
- দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
- দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি
- শফিকুর রহমান ও নাহিদের বাসায় তারেক রহমান
- সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যার কথা স্বীকার ভারতীয় নাগরিকের
- ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্যালিফোর্নিয়ায় কিশোরকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ
- এপস্টেইনের সঙ্গে যোগসাজশ: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ
- দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব
- ডা. শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
- ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের
- নতুন মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
- হাতিয়ায় তিন সন্তানের মা‘কে ধর্ষণের অভিযোগ হান্নান মাসউদের
- নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার
- পারলেন না ডা.তাসনিম জারা
- জিতলেন বিএনপির ফজলুর রহমান
- পীর পরাজিত ও মান্নার জামানত নেই
- তিন আসনের ফল ঘোষণা হচ্ছে না
- বর সেজে ভোট ও বিয়ে
- ১২০ মিলিয়ন ডলারের মেডিকেয়ার-মেডিকেইড জালিয়াতি
- ধণীদের ওপর ট্যাক্স বাড়াতে মামদানির আহবান
- তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
