ডিপসিকের খরচের তুলনায় লাভ ৫৪৫ শতাংশ!
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫
নতুন বছরের শুরুতেই এআইর জগতে আলোড়ন তৈরি করেছে চীনের স্টার্টআপ প্রতিষ্ঠান ডিপসিক। আর ওয়ানও ভিথ্রি মডেল দুটিতে সমৃদ্ধ ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট নামের চ্যাটবট নিয়ে আসার মাধ্যমে চ্যাটজিপিটির মতো শীর্ষ চ্যাটবটের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ডিপসিক। উপরন্তু মাত্র ৬ মিলিয়ন ডলারে তৈরি এই মডেলগুলো। যেখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আমেরিকান এআই প্রতিষ্ঠানগুলো। এবার জানা গেল, প্রতি ১ ডলার খরচের বিপরীতে ডিপসিকের মুনাফা ৫৪৫ ডলার!
ডেভেলপারদের জনপ্রিয় প্ল্যাটফর্ম গিটহাবে পোস্ট করে এ তথ্য জানিয়েছে ডিপসিক। প্রতিষ্ঠানটি বলছে, আর ওয়ান ও ভিথ্রি এআই মডেল দুটির দৈনিক 'ইনফারেন্স' খরচ হচ্ছে ৮৭ হাজার ৭২ ডলার। এক্ষেত্রে ডিপসিকে ব্যবহৃত এনভিডিয়ার প্রতিটি এইচ৮০০ চিপের ঘণ্টা প্রতি খরচ ধরা হয়েছে ২ ডলার। 'ইনফারেন্স' হচ্ছে প্রশিক্ষিত এআই মডেলগুলো দিয়ে বিভিন্ন কাজ করানো। খরচের বিপরীতে ডিপসিকের এআই মডেলগুলোর দৈনিক আয় ৫ লাখ ৬২ হাজার ২৭ডলার। অর্থাৎ, খরচের অনুপাতে মুনাফা ৫৪৫ শতাংশ। সে হিসেবে, ডিপসিকের বার্ষিক আয় ছাড়িয়ে যাবে ২০০ মিলিয়ন ডলার।
তবে এর মানে এই নয় যে, খরচ-মুনাফার এই অনুপাতেই ডিপসিক প্রতিদিন আয় করে চলেছে। আসলে এটি তাত্ত্বিক বা থিওরেটিক্যাল একটি হিসেব। অর্থাৎ, আদর্শ পরিস্থিতিতে সম্ভাব্য সর্বোচ্চ আয় হলেই কেবল এই অনুপাতে মুনাফা অর্জন করতে পারবে ডিপসিক। প্রতিষ্ঠানটির তরফ থেকেও বলা হয়েছে যে, তাদের প্রকৃত আয় এর চেয়ে অনেক কম। ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্টসহ তাদের বেশির ভাগ সার্ভিসই বিনামূল্যে ব্যবহার করা যায়। ফলে গুটিকয়েক সার্ভিসের মাধ্যমেই তারা কেবল আয় করতে পারে।
কিন্তু তা সত্ত্বেও ডিপসিকের প্রকাশিত খরচ-মুনাফার এই অনুপাত বেশ তাৎপর্যপূর্ণ। কেননা এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের মুনাফা লাভের সম্ভাবনার একটি চিত্র তুলে ধরল, যেটা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কার্যকর ভূমিকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে। ডিপসিকের লক্ষ্যও তা-ই।
তবে এতে করে আরো বিপাকে পড়েছে ওপেনএআই, গুগল ও অ্যানথ্রপিকের মতো আমেরিকান এআই প্রতিষ্ঠানগুলো। ডিপসিকের আগমনে আমেরিকানদের বিলিয়ন ডলার এআই বিনিয়োগ এমনিতে ছিল প্রশ্নের মুখে। এবার ডিপসিকের খরচ-মুনাফার অনুপাত প্রকাশিত হওয়ায় তাদের ওপর বিনিয়োগকারীদের চাপ আরো বৃদ্ধি পাবে। উল্লেখ্য, আমেরিকান প্রতিষ্ঠানগুলোর তুলনায় ডিপসিকের কম্পিউটেশনাল খরচও অনেকাংশে কম।
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
