ডিজিটালে রূপ নিচ্ছে বিমানবন্দর সড়ক
প্রকাশিত: ২১ জুন ২০১৯
যুক্তরাষ্ট্রের শিকাগো, থাইল্যান্ডের ব্যাংকক বা চীনের সাংহাই শহরের মতো রাজধানীর বিমানবন্দর সড়কও রূপ নিচ্ছে ডিজিটালে। বনানী লেভেলক্রসিং থেকে বিমানবন্দর মোড় পর্যন্ত ছয় কিলোমিটার সড়কে ডিজিটাল সেবার সুবিধা রেখে অবকাঠামো স্থাপনের কাজ প্রায় শেষের পথে। সড়কের পাশে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির সুবিধাসহ ১০টি যাত্রী ছাউনি। এছাড়া এই ছয় কিলোমিটার সড়কে চলাচলকারী যাত্রীরা ব্যবহার করতে পারবেন ফ্রি ইন্টারনেট।
বুধবার বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, নির্মাণ শ্রমিকরা ব্যস্ত সময় মতো কাজ শেষ করতে। ফুটপাথে লোহার শিকল দিয়ে বেষ্টনি তৈরি করা হয়েছে। ইট-পাথরের সুড়কি দিয়ে নানা আলপনাও করা হয়েছে ফুটপাতে। আগের সড়ক বাতি বদলে লাগানো হয়েছে এলইডি বাতি। পাশাপাশি ১০টি ডিজিটাল যাত্রী ছাউনিও বসানোর কাজ চলছে। এরই মধ্যে কুর্মিটোলা হাসপাতালে সামনে, শ্যাওড়ায়, খিলক্ষেতে, বিমানবন্দরের আগে কাউলায় ও বিমানবন্দর মোড়ে হচ্ছে দু’টি করে ডিজিটাল যাত্রী ছাউনি।
এসব যাত্রী ছাউনিতে থাকছে এলইডি টিভি, ওয়াইফাই, এটিএম বুথ, মোবাইল রিচার্জ, ওয়াশরুম এবং কয়েন দিয়ে পণ্য কেনার আধুনিক সুবিধা। থাকছে নামাজ পড়ার কক্ষ, শিশুকে বুকের দুধ খাওয়ানোর পৃথক জায়গা ও ফ্রি বিশুদ্ধ পানির সুবিধা।

এছাড়া থাকবে ডিজিটাল ডাস্টবিন বক্স। যেখানে ময়লা ফেললেই স্বয়ংক্রিয়ভাবে তা চলে যাবে নিচে। থাকবে ডিজিটাল বোর্ড। এতে নির্দেশনা দেয়া থাকবে কোন বাস কোথায় যাবে, সময়সহ গুরুত্বপূর্ণ তথ্য।
সড়ক ও জনপদ অধিদফতরের এ প্রকল্পে রাস্তার দু’পাশে থাকছে দৃষ্টিনন্দন বাগান, স্মৃতিস্তম্ভ, ঝরনাসহ বিভিন্ন স্থাপনা। যার জন্য বনানী মোড়ে চলছে ফুল গাছের চারা লাগানোর কাজ। ডিজিটাল এলইডি বোর্ডে সবসময় বিভিন্ন ধরনের উপদেশমূলক লেখা প্রদর্শন করা হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ ছয় কিলোমিটার সড়কে ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি পরিবেশ বান্ধব গাছ লাগিয়ে সবুজ সড়ক তৈরির পরিকল্পনা রয়েছে। দেশিসহ বিশ্বের বিভিন্ন জাতের ফুল গাছ লাগানো হবে। সারা বছরই ফুলে শোভাবর্ধন করবে এখানে। এ ছাড়াও সড়কের বিভিন্ন এলাকায় ১২টি কৃত্রিম ঝরনা বসানো হবে।
এরই মধ্যে সড়কটির সব কার্যক্রম নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য বনানীতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পাশাপাশি কুড়িলে একটি সাব-কন্ট্রোল রুম ও অভিযোগ কেন্দ্র থাকবে। সড়কটির দেখাশোনার দায়িত্বে সার্বক্ষণিক থাকবে ৩০ জন গার্ড। ভিনাইল ওয়ার্ল্ডের সঙ্গে সওজের ১০ বছরের চুক্তি হয়েছে। ১৫০০ সিসি ক্যামেরায় পুরো সড়ক তদারকির আওতায় থাকবে।

এ ব্যাপারে জনপদ অধিদফতরের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বের মত করতেই ডিজিটাল এ সড়কটি তৈরির কাজ চলছে। তিনি বলেন, ৯০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটিই হবে দেশের প্রথম ডিজিটাল-সবুজ সড়ক। নির্মাণকারী প্রতিষ্ঠানটি নির্ধারিত স্থানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজেদের বিজ্ঞাপন দেবে এবং ১০ বছর তারা এটা দেখাশোনা করবে।
জানা গেছে, সড়ক ও জনপদ অধিদফতরের তত্ত্বাবধানে বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত এ সড়কটির আধুনিকায়নের কাজ করছে ‘ভিনাইল ওয়ার্ল্ড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হচ্ছে। তবে এ টাকা সরকারের দিতে হচ্ছে না। নির্মাণকারী প্রতিষ্ঠান বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে এই খরচ তুলে নেবে। ২০১৬ সালের জুলাই মাসে এ সড়কের আধুনিকায়নের কাজ শুরু হয়, যা চলতি মাসেই শেষ হওয়ার কথা রয়েছে।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
