ডায়েট নাকি ব্যায়াম, কোনটি করবেন?
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯
সবাই ফিট থাকতে চান। কিভাবে ওজন কমিয়ে ফিট থাকবেন, সেই প্রশ্ন থাকে সবার মনে। ওজন কিভাবে কমাবেন, ব্যায়াম করে নাকি খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করে? কোনটিতে জোর দেওয়া উচিৎ, ব্যায়াম নাকি ডায়েট।
শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করা বেশ জটিল একটি কাজ। তাই চারপাশ থেকে বিভিন্ন কৌশল আর পরামর্শ আপনাকে শুনতে হবে। কেউ বলবে ব্যায়াম করো, কেউ বলবে অল্প করে খাও। এগুলো আপনি মিলিয়ে-মিশিয়ে ফেললেই বিপদ। এতে করে ঘটবে হিতে বিপরীত। আপনাকে কৌশলী হতে হবে। মূল কথা হলো ব্যায়াম আর খাদ্যাভাস নিয়ন্ত্রণ- দুইদিকেই মনোযোগ দিতে হবে আপনাকে।
কেন ব্যায়াম করবেন
বেশিরভাগ গবেষণা এটাই প্রমাণ করে যে একমাত্র ব্যায়ামই আপনার ওজন কমানোর পরিকল্পনার শ্রেষ্ঠ উপায়। কারণ আমাদের রোজকার খাবারের মেন্যুর ওপর আমাদের সবসময় নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু আপনি কতক্ষণ ব্যায়াম করবেন বা কী ধরনের ব্যায়াম করবেন সেটা তো আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন। যদি একটু ভেঙে বলি তাহলে বলতে হয় যে আমাদের অলসতা কাটিয়ে ওঠা তুলনামূলক সহজ। কিন্তু সময়ে অসময়ে হঠাৎ ক্ষুধাটা কাটানো ততটা সহজ নয়।
বিভিন্ন গবেষণা অনুযায়ী, যারা নিজেদের ওজন কমাতে চান তাদের জন্য পরিকল্পনাটা একটু গোছালো হওয়া উচিৎ। যখন ওজন কমানোর মিশনে নামতে হবে তখন শুরুর দিকে প্রতিদিনের রুটিনের সঙ্গে অন্তত ২০ শতাংশ ব্যায়াম রাখা উচিৎ। খাবারের পরিমাণ নিয়ন্ত্রণের মাধ্যমে শরীরের ক্যালোরি নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু ক্যালোরি পোড়ানোর জন্য আপনার ব্যায়ামের তো বিকল্প নেই।
এছাড়া নিয়মিত ব্যায়াম করলে ঘুম ভালো হয়। সেই সঙ্গে পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা বাড়ে, মানসিক চাপের মাত্রা কমে, রক্তে কোলেস্টোরলের মাত্রাও কমে। মোটকথা, ব্যায়ামের চূড়ান্ত ফলাফল হলো শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়া। তাই ব্যায়াম কোনো অবস্থাতেই এড়িয়ে যাওয়া উচিৎ নয়।
কেন খাদ্যাভাস নিয়ন্ত্রণ করবেন
আমাদের বেশিরভাগ মানুষের কাছেই ভোর বা সকালে উঠে ব্যায়াম করার চেয়ে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা সহজ। এর কারণ প্রতিদিনের রুটিনে পরিবর্তন এনে তাতে মানিয়ে নেওয়ার চেয়ে কী খাবো না খাবো সেটা নিয়ন্ত্রণ করা নিজের আওতার মধ্যে। তাই ওজন কমানোর জন্য বিভিন্ন রকমের খাদ্যাভাস বা ডায়েট প্ল্যানের অসংখ্য নমুনা রয়েছে। খাদ্যাভাসে পরিবর্তন আনলে অনেক সময়ে শরীরের ওজন কমে। তবে এটা মনে রাখবেন যে এই পরিবর্তন সাময়িক। আপনি আবার স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরে গেলে ওজন আবারও বাড়তে শুরু করবে। তবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণকে একেবারেই গুরুত্বহীনও মনে করা যাবে না। ব্যায়ামের সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অবশ্যই মেনে চলতে হবে।
কী দিয়ে শুরু করবেন?
এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করেন, আপনার ওজন কমানোর পরিকল্পনায় ব্যায়াম ও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ দুটোই থাকা উচিৎ। এদের একে অন্যের পরিপূরক বলাই শ্রেয়। ওজন কমানো আমাদের স্বাভাবিক জীবনযাপনের একটি অংশ। তাই এর একটি টেকসই পরিবর্তন প্রয়োজন। তাই এই মিশন কার্যকরভাবে শুরু করা উচিত। স্থায়ীভাবে ওজন কমানো খুবই ক্লান্তিকর কাজ। এটা সময়সাপেক্ষও বটে। তবে সঠিক পন্থা মেনে চললে শরীরে পরিবর্তন আসবে। সেই সঙ্গে স্বাস্থ্যের বিভিন্ন উন্নতিও ঘটবে।
তাই যাই করুন না কেন, আগে একটি স্থির পরিকল্পনা করে নিন। কোনোটাকে কমবেশি গুরুত্ব না দিয়ে সমান গুরুত্ব দিতে চেষ্টা করুন।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
