ডায়াবেটিস হলে পায়ের যত্ন নিতে হবে ঠিকঠাক
প্রকাশিত: ২ এপ্রিল ২০১৯
ডায়বেটিস একটি হরমোনজনিত রোগ। এ রোগকে নিয়ন্ত্রণ করা না গেলে মানবদেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের তাই বেশ কিছু সতর্কতা মেনে চলতে হয়। এর ভেতরে পায়ের যত্ন নেয়াটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কারণ রোগ নিয়ন্ত্রণে না থাকলে মাত্র ১০ বছরেই স্নায়ু দুর্বল হয়ে পায়ের অনুভব শক্তি কমে যেতে পারে, যাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়।
কম অনুভব শক্তি সম্পন্ন পা কেটে গেলে বা ঘা হলে, তা সারিয়ে তোলা বেশ কঠিন৷ বেশি সমস্যা হলে পা কেটেও ফেলতে হতে পারে৷ কাজেই মূল রোগের চিকিৎসার পাশাপাশি পায়ের যত্ন নেয়াটা খুব জরুরি। পায়ের যত্ন নিতে যা যা করণীয় সেগুলো হল-
বাইরে থেকে ঘরে ফিরেই পায়ের তলা পরীক্ষা করতে হবে। কোনো রকম কাটা দাগ বা প্রদাহ দেখতে পাচ্ছেন কি না দেখুন। নিজে না পারলে অন্য কাউকে বলতে হবে। পায়ের নীচে ছোট আয়না ধরেও দেখা যেতে পারে। ঘুমাতে যাবার আগে কুসুম গরম পানিতে পা পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে।
ডায়াবেটিস রোগীকে খালি পায়ে হাঁটা ঠিক না। কারণ অনুভূতি শক্তি কমলে পা কেটে গেলে বা ফোস্কা পড়লে টের পাওয়া যায় না। সেখানে ময়লা লেগে সংক্রমণ হয়ে যেতে পারে৷ পায়ের নখ সোজা করে কাটতে হবে। নখের কোণা চামড়ার মধ্যে ঢুকে গেলে নিজে কিছু না করে বা পার্লারে না কাটিয়ে পা বিশেষজ্ঞ বা পোডিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে৷
পায়ের মাপে জুতা পরতে হবে। তা না হলে ফোস্কা পড়তে পারে৷ বিকেলের দিকে পা ফুলে যায় বলে জুতা ওই সময়ই কেনা ভালো। কারণ সকালে কিনলে বিকেলে ওই জুতা পায়ে ছোট হবে। এছাড়া বেশ কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যেমন : পা কেটে গেলে বা ফোস্কা পড়লে ভাল করে ড্রেসিং করা; ডায়াবেটিস কিডনি ডিজিজ থাকলে যেখানে–সেখানে পেডিকিওর না করানো; বছরে একবার পোডিয়াট্রিস্টের কাছে পায়ের চেক আপ করানো।
পায়ের কড়া বা শক্ত চামড়া গরম পানিতে ভিজিয়ে নরম করে কেটে ফেললে সেখান থেকে সংক্রমণ হতে পারে৷ নখের কোণা চামড়ার ভেতরে বাড়লে, মরা চামড়া কেটে ফেলতে হবে। দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগলে পায়ের অনুভব শক্তি কমে যায়। তাই গরম পানিতে পা ডোবানো বা কোনো কিছু দিয়ে ঘষার সময় সতর্ক না থাকলে পা কেটে বড় বিপদ হতে পারে৷
পায়ে ঘা হলে প্রথম অবস্থায় স্যালাইন দিয়ে ধুয়ে নিতে হবে। পরে জীবাণুমুক্ত কাপড়ে ঢেকে রাখতে হবে জায়গাটা৷ ঘা না শুকানো পর্যন্ত একটু কম চলাফেরা করায় ভালো। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়া যেতে পারে।
বড় ঘায়ে বিশেষ ধরনের ডায়াবেটিক জুতো পরতে হতে পারে৷ ঘা না শুকোলে, পা ফুলে গেলে, পায়ের আঙুল বা নখের রঙ বদলে গেলে, পা স্বাভাবিকের তুলনায় ঠাণ্ডা বা গরম হলে তা বিপদের লক্ষণ৷
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
