ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ বাংলাদেশের জন্য আশির্বাদ: ব্লুমবার্গ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯
চীনের সঙ্গে ট্রাম্পের ‘বাণিজ্যযুদ্ধ’ ঘোষণা বাংলাদেশের জন্য আশীর্বাদ হচ্ছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের এই বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানির বড় ধরনের সুযোগ পাচ্ছে দক্ষিণ এশিয়ার এই দেশটি।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম জানান, গত ৩০ বছরে এই প্রথম যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে তাদের পণ্য। সুইডিশ ব্র্যান্ড ‘হেনস অ্যান্ড মুরিজ এবি’তে পোশাক সরবরাহকারী এই প্রতিষ্ঠানটি তিন দশক ধরে ইউরোপের সঙ্গে ব্যবসা করছে। তবে সম্প্রতি তারা মার্কিন প্রতিষ্ঠান ম্যাসিস ইনকর্পোরেশন ও গ্যাপ ইনকর্পোরেশন তাদের সঙ্গে যোগাযোগ করেছে।
আরেক বাংলাদেশি প্রতিষ্ঠান ভিয়েলাটেক্স গ্রুপ চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানি দ্বিগুন হবে বলে প্রত্যাশা করছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডেভিড হাসানাত জানান, ১ জুলাই থেকে তাদের প্রতিষ্ঠানটিতে যে পরিমাণ অর্ডার আসতে শুরু করেছে, তাতে মার্কিন বাজারে ২৫ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানির চিন্তা করছেন তারা।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ রেকর্ড ৪০ দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর প্রধান কারণ চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের ২০০ বিলিয়ন ডলার ট্যারিফ ধার্য। এমন প্রেক্ষাপটেই বাংলাদেশে মার্কিন অর্ডার বেড়েছে।
আসিফ ইব্রাহিম বলেন, ‘মার্কিন প্রতিষ্ঠানগুলো থেকে অর্ডারের জন্য যোগাযোগের হার ৩০ শতাংশ বেড়েছে। চীনা পণ্যে মার্কিন কর্তৃপক্ষ ট্যারিফ বাড়ানোয় যুক্তরাষ্ট্রের অর্ডারগুলো বাংলাদেশে চলে আসছে।’
গত মে মাসে ম্যাসি কর্তৃপক্ষ জানিয়েছে, গত প্রায় দুই বছর ধরেই চীনের বাইরে নিজেদের উৎপাদন সরিয়ে নেয়ার কথা ভাবছে তারা। একই মাসে গ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও চীন থেকে গত কয়েক বছর ধরে নিজেদের ব্যবসা সরিয়ে নেয়ার চিন্তা করছে।
এদিকে এশীয় উন্নয়ন ব্যাংক বলছে, আগামী ২ বছরে বাংলাদেশের অর্থনীতির আকার বাড়বে ৮ শতাংশ। আর এতে বড় ভূমিকা রাখবে তৈরি পোশাক খাত। বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে ৪০ লাখ লোক কাজ করছে এবং মোট দেশজ উৎপাদনের ১৩ শতাংশ আসে এই খাত থেকে।
আগামী রাউন্ডে চীনা পণ্যে ৩০০ বিলিয়ন ডলার ট্যারিফ আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আর এতে চীনা তৈরি পোশাক শিল্পে আরও নেতিবাচক প্রভাব পড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। অবশ্য এমন খবর বাংলাদেশ ও ভিয়েতনামের পোশাক তৈরিকারদের জন্য সুসংসবাদ হয়ে আসছে। চীনের বিকল্প হিসেবে এই দুই দেশই পছন্দ মার্কিন ব্র্যান্ডগুলোর।
এদিকে এরইমধ্যে গাজীপুরের কালিয়াকৈরে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগে ২ কোটি টাকা ব্যয়ে নতুন একটি করাখানা স্থাপনের কাজ শুরু করেছে নিউএজ গ্রুপ। আগামী চার মাসের মধ্যে নতুন কারখানাটি উৎপাদনে যাবে।
তবে পশ্চিমা বিনিয়োগকারীদের জন্য কিছুটা বাধাবিপত্তিও আছে আছে বাংলাদেশে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে বাংলাদেশে অবস্থান ১০৩তম। অপরদিকে চীনের অবস্থান ২৯তম। বিশ্ব অর্থনৈতিক ফোরাম মনে করে, বাংলাদেশের সাপ্লাই চেইনের অগ্রগতির জন্য পোশাক কারখানাগুলোকে আধুনিকীকরণ, নতুন হাইওয়ে নির্মাণ ও বন্দরে আমলাতান্ত্রিক জটিলতা কমানো জরুরি।
অবশ্য ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান ডেভিড হাসানাত বলছেন, ‘মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে যেকোনও বড় আকারের বাণিজ্যের জন্য আমরা প্রস্তুত।’
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
