ট্রাম্পের কলমের খোঁচায় জনশূন্য শহর
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন বিরোধী কলমের এক খোঁচায় (নির্বাহী আদেশ) আমেকিার একটি শহর জনশূন্য হয়ে পড়লো। উধাও হয়ে গেলো ইমিগ্রেশন কমিউনিটি। জনশূন্য হয়ে পড়লো দক্ষিন ফ্লোরিডার হাইতিয়ান ইমিগ্রান্ট অধ্যুষিত শহর। পরিণত হলো ভূতুরে নগরীতে। ক্যারিবিয়ান দেশটিতে রাজনৈতিক সহিংসতা ও মানবতাবিরোধী হত্যাযজ্ঞের কারনে লাখ লাখ হাইতিয়ান আশ্রয় নিয়েছিল যুক্তরাষ্ট্রে। পেয়েছিল ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস’ (টিপিএস) বা সাময়িক সুরক্ষা মর্যাদা। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৫ আগষ্ট এক কলমের খোঁচায় তা বাতিল করে দেয়। এতে ইমিগ্রান্ট হাইতিয়ান নাগরিকদের জীবনে নেমে আসে অন্ধকার। মানবাধিকার গ্রুপগুলো সোচ্চার প্রতিবাদ জানালেও কাজ হয়নি। আদালেতে ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে মামলাও হয়েছে।
মায়ামির 'লিটল হাইতি' এলাকা হ্ইাতি ইমিগ্রান্ট অধ্যুষিত একটি শহর বা এলাকা। এটি দক্ষিণ ফ্লোরিডার বৃহত্তর হাইতিয়ান সম্প্রদায়ের অংশ, যারা সাময়িক সুরক্ষা সুবিধা (টিপিএস) বাতিলের ফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে। গ্রেফতার কিংবা ডিপোর্টেশনের ভয়ে অধিকাংশ গা ঢাকা দিয়েছে।
ডেনিস, যিনি মায়ামির 'লিটল হাইতি' এলাকার এক অবিচ্ছেদ্য ব্যক্তিত্ব। তিনি ইউএসএ টুডে-কে বলেছেন, ১৯৭০-এর দশক থেকে স্বৈরশাসক ও রাজনৈতিক অস্থিরতার হাত থেকে পালিয়ে আসা হাইতিয়ানদের জন্য এই এলাকাটি একটি আশ্রয়স্থল হয়ে উঠেছে। ২০১০ সালের হাইতির ভূমিকম্প, ২০২১ সালে রাষ্ট্রপতির হত্যাকাণ্ড এবং গ্যাং এর লড়াইয়ের মুখে হাইতি সরকারের পতনের পর লাখো মানুষ এখানে চলে আসে। এলাকাটি আমেরিকার বৃহত্তম হাইতিয়ান প্রবাসীদের ঐতিহাসিক কেন্দ্র হিসেবে গড়ে উঠে।
কিন্তু ৫ আগস্ট ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে হাইতিয়ান অভিবাসীদের জন্য সাময়িক সুরক্ষা সুবিধা (টিপিএস) বাতিল করার পর থেকে এলাকাটিতে এক ভুতুড়ে নীরবতা নেমে এসেছে। যারা একসময় এখানে আশ্রয় খুঁজেছিলেন, তাঁরা এখন ডিপোর্টেশনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। ঘর থেকে বের হচ্ছেন না। অন্যত্র চলে যাচ্ছেন গ্রেফতার কিংবা ডিপোর্টেশনের আশংকায়।
টিপিএস বাতিলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফ্লোরিডায়। যুক্তরাষ্ট্রে টিপিএস সুবিধা পাওয়া প্রায় সাড়ে ৩ লাখ হাইতিয়ানের মধ্যে প্রায় অর্ধেকই ফ্লোরিডায় বসবাস করেন এবং তাঁদের বড় একটি অংশ দক্ষিণ ফ্লোরিডায় থাকেন।
কমিউনিটি বা সমাজকর্মীদের মতে, 'লিটল হাইতি'-র মতো এলাকাগুলোতে এই পরিবর্তন মানুষের জীবনের প্রতিটি স্তরেই বিপর্যয় ডেকে এনেছে। এর ফলে অনেকেই বৈধভাবে কাজ করার সুযোগ হারিয়েছেন। ব্যবসা-প্রতিষ্ঠানগুলো কর্মী ও ক্রেতা সংকটে ধুঁকছে। অনেকে ভয়ে ডাক্তার দেখাতে বা ক্লাসের প্রথম দিনে (মায়ামি-ডে কাউন্টিতে যা ১৩ আগস্ট শুরু হয়েছিল) সন্তানদের স্কুলে নিয়ে যেতেও বের হতে পারছেন না। ডিপোর্টেশন ভীতি ছড়িয়ে পড়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা হাইতিয়ান-আমেরিকান সম্প্রদায়ের সাংস্কৃতিক মিলনস্থলগুলো এখন জনশূন্য হয়ে পড়েছে।
‘ব্যবসা-প্রতিষ্ঠানগুলো ফাঁকা। গির্জাগুলো ফাঁকা। রাস্তাঘাটও জনশূন্য। মানুষ পুরোপুরি আত্মগোপনে চলে গেছে।’ ইউএসএ টুডে-কে বলেছেন হাইতিয়ান আমেরিকান প্রফেশনালস কোয়ালিশন'-এর সদস্য সান্ত্রা ডেনিস। "পরিস্থিতিটা সত্যিই বিপর্যয়কর।"
ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সম্প্রতি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। টিপিএস বা 'অস্থায়ী সুরক্ষিত মর্যাদা' হারানো হাইতিয়ানদের আইস পুলিশ (ইমিগ্রেশন পুলিশ) এজেন্টরা লক্ষ্যবস্তুতে পরিনত করছে। তবে তারা জানিয়েছে, যারা স্বেচ্ছায় ফিরে যাবেন, তারা ২,৬০০ ডলার অর্থ সহায়তা এবং ফিরে যাওয়ার জন্য বিমানভাড়া পাবেন। বিভাগটির মতে, এই কর্মসূচিটি কার্যত একটি 'সাধারণ ক্ষমা' (অ্যামনেস্টি) কর্মসূচিতে পরিণত হয়েছিল। অথচ কংগ্রেস কখনোই এটির স্থায়ী সমাধান দেয়নি।
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- রাজুর লাশ বাংলাদেশে যাচ্ছে আজ শুক্রবার
- মামদানিকে ৯/১১ স্মরণসভায় অবাঞ্চিত ঘোষণা!
- ট্রাম্পের কলমের খোঁচায় জনশূন্য শহর
- ট্রাম্প কি রিপাবলিকানদের জন্য বোঝা!
- আজকাল ৯৩৭
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
