টার্নার তাণ্ডবের কাছে হারল ভারত
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯
ভারতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন শিখর ধাওয়ান। সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্বও। কিন্তু এই দুই সেঞ্চুরিয়ানকে ছাপিয়ে রোববারের ম্যাচে আলোচনায় অ্যাস্টন টার্নার। ২৬ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যানের তাণ্ডবেই ভারতের দেওয়া পাহাড় সমান লক্ষ্য তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। সেই সাথে সিরিজ সমতায়ও ফিরেছে সফরকারীরা।
মোহালিতে টার্নার আসলে ভারতের বাড়া ভাতে ছাই দিয়েছেন। তার ৪৩ বলে অপরাজিত ৮৪* রানের এক অবিশ্বাস্য ইনিংসেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গেছে বিরাট কোহলিদের। বুধবার দিল্লিতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেটি এখন সিরিজ নির্ধারনী ম্যাচ।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার ব্যাটে ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৫৮ রান করে ভারত। ওপেনিং জুটিতেই আসে ১৯৩ রান। ব্যক্তিগত ৯৫ রানে আউট হয়ে যান রোহিত। তার ৯২ বলের ইনিংসটিতে ছিল ২টি ছক্কা ও ৭টি চারের মার।
তবে অন্য ওপেনার শিখর ধাওয়ান তুলে নেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। প্যাট কামিন্সের বলে আউট হওয়ার আগে ৩টি ছক্কা ও ১৮টি চারে সাজিয়ে ১১৫ বলে ১৪৩ রান করেন তিনি। ঋশভ পান্ত ৩৬, লোকেশ রাহুল ২৬ ও বিজয় শঙ্কর ২৬ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে ৭০ রানে ৫ উইকেট নিয়েছেন কামিন্স। জোই রিচার্ডসন নিয়েছেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ১২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর অবশ্য উসমান খাজা ও হ্যান্ডসকম্বের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। এই জুটিতে আসে ১৯২ রান। ব্যক্তিগত ৯১ রানে আউট হয়ে যান খাজা।
পাঁচ নম্বরে নেমে গ্লেন ম্যাক্সওয়েল শুরু থেকে পিটিয়ে খেললেও দীর্ঘ করতে পারেননি ইনিংসটি। ১৩ বলে ২৩ রান করে আউট হয়ে যান তিনি। তার কিছুক্ষণ পর আউট হন হ্যান্ডসকম্বও। তার আগে অবশ্য ১০৫ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন ৩টি ছক্কা ও ৮টি চার।
এরপরই শুরু টার্নার তাণ্ডব। ৬টি ছক্কা ও ৫টি চারে সাজিয়ে ৪৩ বলে অপরাজিত ৮৪* রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। জয়ের পথে ৪৭.৫ ওভারে ৬ উইকেটে ৩৬৯ রান করে অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন টার্নার।
ভারতের হয়ে ৬৩ রানে ৩ উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
