টানা ১২ দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত: ২৭ মে ২০১৯
টানা ১২ দিনের সফরে জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওর উদ্দেশে মঙ্গলবার ঢাকা ছাড়বেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাপানে এটাই তার প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর।
জাপান সফর শেষে আগামী ৩১ মে সৌদি আরব ও ৩ জুন ফিনল্যান্ডে যাবেন প্রধানমন্ত্রী। ৩১ মে মক্কা নগরীতে অনুষ্ঠিত চতুর্দশ ইসলামিক সম্মেলনে অংশ নেবেন তিনি। সম্মেলনে ওআইসির সদস্য রাষ্ট্র, অবজার্ভার রাষ্ট্র, ওআইসি প্রতিষ্ঠানসমূহ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ মোট ১৪৮টি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে জাপানের সঙ্গে আড়াই বিলিয়ন ডলার সমমূল্যের ৪০তম অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) চুক্তি স্বাক্ষরিত হবে, যা গত বছরের ওডিএ’র তুলনায় ৩৫ শতাংশ বেশি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ়তর করার পাশাপাশি জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রফতানি, মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও কারিগরি সহায়তা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে বিশেষ অবদান রাখবে।
সফরের সময় প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং তার দেয়া রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানের প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করবেন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতি দেবেন দুই দেশের প্রধানমন্ত্রী।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের সঙ্গে গোলটেবিল বৈঠক করবেন। দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে আলোচনা করবেন। সফরে জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্পবিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা থাকবেন। এছাড়া দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।
তিন দেশ সফর শেষে আগামী ৮ জুন দেশে ফেরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ঈদ বিদেশেই কাটবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
