টানা ১১ জয়ে রেকর্ডে ভাগ বসাল লিভারপুল
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯
ইয়ুর্গেন ক্লুপের অধীনে বলা যায় নতুন যুগেরই সূচনা করেছে লিভারপুল। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়, ইংলিশ প্রিমিয়ার লিগে রানারআপ হওয়ার পর এবার আরও একটি রেকর্ড স্পর্শ করলো তারা। সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড গড়লো মোহামেদ সালাহ এবং তার সতীর্থরা। লিভারপুলের ইতিহাসে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসালো ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।
মৌসুমের প্রথম ম্যাচে নরউইচ সিটিকে ৪-১ হারিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছিল লিভারপুল। শনিবার সাউদাম্পটনকে ২-১ হারালো তারা। সে সঙ্গে উঠে গেলো লিগ টেবিলের শীর্ষে। একই দিন বার্নলিকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান থাকা আর্সেনাল।
শনিবার অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছিল অল রেডরা। সাউদাম্পটনের মাঠে সেনেগালিজ তারকা সাদিও মানে এবং ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোর গোলে জয় নিয়ে ফিরে আসে গতবারের রানার্সআপরা।
তবে ম্যাচের শুরুতে গোছানো ফুটবল খেলতে পারেনি লিভারপুল। প্রথমার্ধে বেশ কয়েকবার অল রেডদের রক্ষণের পরীক্ষা নেয় সাউদাম্পটন। ম্যাচের ২২ মিনিটে দারুণ দক্ষতায় গোল বাঁচিয়ে লিভারপুলকে রক্ষা করেন স্প্যানিশ গোলরক্ষক আদ্রিয়ান।
খেলার ধারার বিপরীতে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় লিভারপুল। ৪৬ মিনিটে ডি-বক্সের বাঁ-দিকে মিলনারের পাস থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন সাদিও মানে। সেনেগালের ফরোয়ার্ডের গোলে প্রথমার্ধে ১-০ এগিয়ে যায় লিভারপুল।

ম্যাচের ৭১ মিনিটে রবার্তো ফিরমিনোর দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় ক্লুপের দল। সাদিও মানের পাস থেকে বল পেয়ে ডি-বক্সে ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শটে গোলরক্ষককে ফাঁকি দেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। তবে ৮৩ মিনিটে ব্যাক পাস থেকে প্রতিপক্ষের ফরোয়ার্ড ড্যানি ইঙ্গসের পায়ে বল তুলে দিয়ে গোল হজম করে লিভারপুল। এর তিন মিনিট পর সমতা ফেরানোর দারুণ একটা সুযোগ হাতছাড়া করেন সেই ইঙ্গস।
এর আগে দিনের প্রথম ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে ২-১ গোলে বার্নলিকে হারায় আর্সেনাল। প্রথমার্ধ ১-১ থাকলেও দ্বিতীয়ার্ধে পার্থক্য গড়ে দেন গ্যাবনের ফরোয়ার্ড আউবামেয়াং। ১৩ মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় আর্সেনাল; কিন্তু প্রথমার্ধের ঠিক আগে অর্থাৎ ৪৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরে বার্নলি।
বিরতির পর প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ালেও পোপের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। শেষ পর্যন্ত ৬৪ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের জোরাল শটে লক্ষ্যভেদ করেন গত মৌসুমে ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোলদাতা আউবামেয়াং।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
