টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
হাসান মাহমুদ/মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬
সহিংসতায় নিহত ১৬ জন * টার্গেট কিলিং আশঙ্কায় প্রাইভেট সিকিউরিটি
সারাদেশে টানটান উত্তেজনা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। বাংলাদেশে এবারের জাতীয় সংসদ নির্বাচনের দিন সংস্কার প্রশ্নে একই সঙ্গে হা-না ভোটও দিতে পারবেন ভোটাররা। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটের দিনকে নিয়েই এই উত্তেজনা সারা দেশে ছড়িয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনের অতি চেনা শতশত মুখের উপস্থিতি নেই এই নির্বাচনে। ‘রাজনৈতিক নেতা’ হিসেবে যারা দীর্ঘকাল বাংলাদেশে রাজত্ব করছিলেন তাদের অনুপস্থিতি এবারের নির্বাচনে স্পষ্ট দৃশ্যমান হচ্ছে বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন। প্রবীণ ওইসব নেতাদের কোথাও দেখা যাচ্ছে না। তবে এই নির্বাচনে প্রার্থী হিসেবে অনেক তরুণ মুখের সমারোহ ঘটেছে। যারা ভোটারদের সামনে নতুন নতুন কথা বলে নিজেদের পক্ষে ভোট টানার চেষ্টা করছেন। তবে নির্বাচনি সহিংসতার কথা কেউ উপেক্ষা করতে পারছেন না। ‘কি হয়’ ‘কি ঘটে’ নির্বাচনের দিন! এমন বিষয়ে চাপা উত্তেজনা রয়েছে সাধারণ ভোটারদের মাঝে। নির্বাচন কমিশনের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারি থাকবে এবারের নির্বাচনে। তবে জুলাই-আগষ্টে থানা লুট করে নেয়া অস্ত্র উদ্ধারে কোন জোড়ালো পদক্ষেপ না নেয়ায় প্রশ্ন উঠেছে ওই সকল অস্ত্র দিয়ে সহিংসতা ছড়িয়ে যায় কি-না। নির্বাচনে সবচেয়ে বেশি উদ্বেগ জননিরাপত্তা এবং সাইবার আক্রমণ নিয়ে। তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে সহিংসতায় ১৬ জন নিহত হয়েছেন। ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তাপ আরও বাড়ছে। ফলে মারাত্মক সহিংসতার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলে ভোটারদের অভিমত। টার্গেট কিলিং এর আশঙ্কায় প্রাইভেট প্রহরি নিয়োগ দিয়েছেন অনেক প্রার্থী।
এবারের নির্বাচনে ১২ কোটি ৭০ লাখ ভোটারের সমর্থনে কারা সরকার গঠন করবে না নিয়ে নানা মতবিরোধ রয়েছে। ভোটের মাঠে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বে দু’টি পৃথক জোট মূল প্রতিদ্বন্ধি। সকাল সাড়ে সাতটা থেকে টানা বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। ভোটকেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে। প্রিজাইডিং অফিসার বেসরকারীভাবে কেন্দ্রে ফলাফল ঘোষণা করবেন। ডাকযোগে ভোট গণনা হবে রিটানিং অফিসারের মাধ্যমে। তবে বিকাল সাড়ে চারটার পর পৌঁছালে ওই সকল ডাক গণনার আওতায় আসবে না। গণভোট যুক্ত হওয়ায় ভোটগ্রহণ শুরু এবং শেষের দিকে আধা ঘন্টা করে সময় বাড়ানো হয়েছে।
২০২৪ সালে জুলাই মাসে ছাত্র-জনতার উত্তাল আন্দোলনে অভ্যুত্থানের পর এই প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে গেলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। আশা করা হচ্ছে এই নির্বাচনের মাধ্যমেই দেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের কর্মকান্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। একই কারণে নির্বাচন কমিশন তাৎক্ষণিক দলটির নিবন্ধন স্থগিত করে। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে মূল প্রতিদ্বন্ধিতা হয়ে থাকে। এবার আওয়ামী লীগ ভোটের মাঠে না থাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে স্বাভাবিক প্রতিদ্বন্ধিতা হবে। গতকাল পর্যন্ত বিভিন্ন জরিফের ফলাফল এবং সার্বিক পরিবেশ ও পরিস্থিতিতে মনে করা হচ্ছে নির্বাচনে বিএনপি কিছুটা এগিয়ে আছে।
ভোটের এক সপ্তাহ আগে এখন প্রার্থীদের দম ফেলার সময় নেই। ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। কোনও কোনও ক্ষেত্রে প্রার্থীর স্বামী কিংবা স্ত্রীও প্রচারের মাঠে নেমেছেন। মাঠে এক লাখ সেনা সদস্যকে নামানো হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনী তার নিয়ম মেনে যখন যে অস্ত্র ব্যবহার করা প্রয়োজন তখন সেই অস্ত্র ব্যবহার করবে। রায়ট দমনের অস্ত্রও ব্যবহার করবে। তবুও আশঙ্কার কথা হলো, অভ্যূত্থানের সময়ে পুলিশের লুট হওয়ায় তের শতাধিক অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
নির্বাচনে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সাধারন সম্পাদক গোলাম পারওয়ারের এক্স হ্যান্ডেলের আইডি হ্যাক হয়েছে। আমিরের হ্যাক হওয়া আইডি থেকে নারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমির ডা. শফিকুর রহমান অবশ্য এ জন্য দুঃখপ্রকাশ করেছেন। এবারের নির্বাচনে নারী ভোটারদের খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি অর্থাৎ ৫১ শতাংশ নারী। ফলে তাদের ভোট পাওয়ার জন্যে উভয় দলই চেষ্টা করছে। বিএনপি স্পষ্টত নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও কর্মক্ষেত্রে সুযোগ অবারিত করার মাধ্যমে উদারনীতি গ্রহণ করে থাকে।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, আওয়ামী লীগের ভোটারদের বেশিরভাগ পাবে বিএনপি প্রার্থীরা। জরিপে এমন ফলাফল বেরিয়ে এসেছে। গুজব কিংবা মিথ্যা তথ্য প্রকাশ বন্ধে কোনও সক্ষমতা নির্বাচন কমিশনের নেই। যুক্তরাষ্ট্র সরকার জানিয়ে দিয়েছে, তারা কোন নির্বাচনি পর্যবেক্ষক বাংলাদেশে পাঠাবে না।
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
