জয় দিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮
হাটি হাটি পা পা করে বছর শেষের পথে। এ বছর বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ আগামীকাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শনিবার বিকালে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল পাঁচটায়। জয় দিয়ে বছরের শেষটা রাঙাতে চায় টাইগাররা। শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্পিন কোচ সুনীল যোশির কথায় এমনই আভাস ছিল।
শুক্রবার বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না।সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন টিম হোটেলে সংবাদমাধ্যমের সামনে আসেন স্পিন কোচ সুনীল যোশি।
সংবাদ সম্মেলনে সুনীল যোশি বলেন, ‘প্রথম ম্যাচের ইতিবাচক দিকগুলো আমাদের ফোকাসে রাখতে হবে। ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে আমরা শেষ ম্যাচে জয় পেতে চেষ্টা করব। আমরা জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই। ২০১৮ সাল আমাদের ভালোভাবে শুরু হয়েছিল। শেষ সিরিজে জয় দিয়ে আমরা ক্রিসমাস এবং নতুন বছরের উপহার দিতে চাই। ’
শিরোপা নির্ধারণী ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙার চিন্তা নেই বলে জানান যোশি। তিনি বলেন, ‘উইনিং কম্বিনেশন ভাঙার পরিকল্পনা আমাদের নেই। শেষ ম্যাচে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি।’
টি-টেয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত সাকিব দ্বিতীয় ম্যাচেও ছিলেন উজ্জ্বল। জ্বর নিয়ে খেলেও ব্যাট হাতে অপরাজিত ৪২ রানের পাশাপাশি বল হাতে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক সাকিবের প্রশংসা করে কোচ বলেন, ‘আমার মতে সাকিব একজন অসাধারণ ক্রিকেটার। আমরা সবাই জানি সে কতোটা মেধাবী। আপনি দেখেন সে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সবদিকেই সেরা।’
টি-টোয়েন্টিকে ব্যাটসম্যানদের খেলা উল্লেখ করে যোশি বলেন, ‘আমি মনে করি, টি-টোয়েন্টি ফরম্যাট ব্যাটসম্যানদের খেলা। এটা বোলারদের বেশি কিছু করার থাকে না। তারপরও কোনো বোলার যদি ভালো করে তাহলে অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে। অবশ্যই বোলিং বিভাগ গুরুত্বপূর্ণ। শুধু পেস বোলার না, স্পিনাররাও গুরুত্বপূর্ণ। আপনি মেহেদী মিরাজের দিকে তাকান সেও গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে, রিয়াদও পেয়েছে। আমি মনে করি, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগের সমন্বয়েই আমরা ম্যাচটা জিতেছি।’
যোশি বলেন, ‘আমি মনে করি, আমরা অসাধারণ খেলেছি। আমাদের খেলার ধরন ভিন্ন ছিল। সিলেট ও মিরপুরে আমরা যে মানসিকতা নিয়ে খেলেছি তা চমৎকার ছিল। অবশ্যই জয়ের পর দলের খেলোয়াড়রা সবাই খুশি।’
বাংলাদেশে এখন শীতকাল। প্রতিদিন সন্ধ্যা গড়াতে না গড়াতেই শিশির পড়া শুরু হয়। ক্রিকেট ম্যাচে শিশিরের একটা প্রভাব সবসময় থাকে। তবে সুনীল যোশি মনে করেন, শিশিরের কারণে ম্যাচে তেমন কোনো প্রভাব পড়বে না।
যোশি বলেন, ‘আমি মনে করি, সাদা বলের ক্রিকেটে শিশিরের ফ্যাক্টর খুব একটা প্রভাব ফেলে না। এটা আসলে কন্ডিশনের উপর নির্ভর করে। আর আমাদের এই কন্ডিশনে এটা নিয়ে ভাবার প্রয়োজন হয় না।’
ক্রিকেটে বাংলাদেশ এখনো এক সিরিজে তিনটি শিরোপা জিততে পারেনি। আজ যদি টাইগাররা জিততে পারে তাহলে প্রথমবারের মতো এক সিরিজে তিনটি শিরোপা জিতবে। ক্যারিবীয়দের বিপক্ষে চলতি সিরিজে এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আট উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে জয়। কালকের ম্যাচের মাধ্যমে শেষ হবে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
