জয় দিয়েই মৌসুম শুরু জিদান-রিয়ালের
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯
প্রথম ম্যাচে হেরে গেলো বার্সেলোনা। অ্যাটলেটিকো বিলবাওয়ের কাছে হেরে বার্সা যখন বেদনায় জর্জরিত, তখন রিয়ালে উড়ছে জয়ের সুবাতাস। সেল্টা ভিগোর মাঠে গিয়ে তারা জিতে এসেছে ৩-১ গোলের ব্যবানে। আগের মৌসুমে সবচেয়ে খারাপ সময় কাটানোর পর জিদানকে ফিরিয়ে এনে রিয়াল চেয়েছিল এমন স্বস্তির একটা শুরুর। অবশেষে, সেই ছন্দ দিয়েই স্প্যানিশ লা লিগার মৌসুম শুরু করতে পারলো জিদান এবং রিয়াল মাদ্রিদ।
মৌসুমের প্রথম ম্যাচটাই ছিল অ্যাওয়ে। প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হয়েছিল লজ ব্লাঙ্কোজদের। তারওপর, ইনজুরির কারণে নতুন আসা ইডেন হ্যাজার্ড মাঠে নামতে পারেননি। কিন্তু জিদান একজনের ওপর নির্ভর করেন না। পুরো দলটাকেই একসঙ্গে খেলাতে পারেন।
যার ফলই দেখা যাচ্ছে ম্যাচ শেষের স্কোরে। স্বাগতিকদের তারা হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। প্রথমার্ধে করিম বেনজেমা দলকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে টনি ক্রুস ও লুকাস ভাসকুয়েজের গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ম্যাচের একেবারে অন্তিম সময়ে (৯০ +১ মিনিটে) একটি গোল করে ব্যবধান কমিয়েছিলেন সেল্টা ভিগোর ইকার লোসাদা।

তবে জিতলেও রিয়ালের জন্য বড় দুঃসংবাদও আছে এই ম্যাচে। কারণ, ৫৬তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাছ ছাড়তে হয়েছিল রিয়ালের ব্যালন ডি’অর জয়ী লুকা মদ্রিচকে। তাকে ছাড়া, ১০জনের দল নিয়ে আধা ঘণ্টারও বেশি খেলতে হয়েছে মাদ্রিদিস্তাদের।
এস্টাডিও ভ্যালাইদসে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন জিদানের শিষ্যরা। ১২ মিনিটেই দুর্দান্ত এক খেল দেখান গ্যারেথ বেল। বাঁ-দিক তার নিচু ক্রসে বল স্লাইড করে প্রতিপক্ষের জালে পাঠান করিম বেনজেমা। ৩৫ মিনিটে মদ্রিচের আড়াআড়ি শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন সেল্টার গোলরক্ষক রুবেন ব্লানকো। ৪৪ মিনিটে ঝাঁপিয়ে পড়ে বেলের বুলেট গতির শটও বাঁচিয়ে দেন সেল্টার গোলরক্ষক।
প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায় ফিরতে পারতো সেল্টা ভিগো। তবে তাদের দুর্ভাগ্য। ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে অফ-সাইডের জন্য সেল্টার গোল বাতিল করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধের শুরুতে সেল্টা ফরোয়ার্ড আসপাসের শট কোনোমতে আটকে দেন রিয়াল গোলরক্ষক থিবাত কুর্তোয়া।
প্রথমার্ধের শেষে ভিএআরের জন্য গোল না পেলেও দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে সেই ভিএআর প্রযুক্তি পক্ষে যায় সেল্টার। ভিএআরের সাহায্য নিয়েই মদ্রিচকে লাল কার্ড দেখান রেফারি। ডেনিস সুয়ারেজের পায়ে পিছন থেকে লাথি মারেন রিয়ালের এই মিড ফিল্ডার। লা লিগায় এই প্রথম লাল কার্ড দেখলেন তিনি।

তবে লাভ হয়নি সেল্টার। রিয়ালকে ১০ জনের দল হিসেবে পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল। ৬১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন রিয়ালের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।
৮০ মিনিটে করিম বেনজেমার কাছ থেকে বল পেয়ে রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান পরিবর্তিত হিসেবে সদ্যই মাঠে নামা স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস ভাসকুয়েজ।
৯০ মিনিটে ব্যবধান কমায় সেল্টা। প্রতি আক্রমণ থেকে বল নিয়ে রিয়ালে জালে জড়াতে সক্ষম হন ইকার লোসাদা। তবে জয় আটকায়নি রিয়ালের। জিদানের কোচিংয়ে তারা ফেরে স্বমহিমায়। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাঁচদিন পর রিয়াল ছেড়ে ছিলেন জিদান; কিন্তু তার অনুপস্থিতিতে বেহাল দশা হয় রিয়ালের। ফলে চলতি বছর মার্চে ফের জিদানের হাতেই প্রধান কোচের দায়িত্ব তুলে দেয় রিয়াল কর্তৃপক্ষ। এবার রিয়ালের অধীনে স্বপ্নের সূচনায় কতদুর যেতে পারে রিয়াল, সেটাই দেখার।
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
