জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির মিলনমেলা অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫
ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হলো নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পারিবারিক মিলনমেলা। আমন্ত্রিত অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টাসহ তাদের পরিবার-পরিজনের আনন্দ-উচ্ছ্বাসে শনিবার ৬ নভেম্বর কুইন্সের আগ্রা প্যালেসের সন্ধ্যাটি হয়ে ওঠে বর্ণিল। মূলধারার রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে পারিবারিক এ মিলনমেলাকে অনিন্দ্য সুন্দর আর উৎসবমুখর করে তোলে। অনুষ্ঠানের কর্মকান্ডের মধ্যে ছিলো কর্মকর্তাদের পরিচিতি, শুভেচ্ছা বক্তব্য, সেরা কমিউনিটি দম্পতি ও সেরা কর্মকর্তা দম্পতিদের পুরষ্কৃত করা, গান-ফান আর নৈশভোজ।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি লু, কুইন্স সুপ্রিম কোর্টের জাস্টিস ক্যারল, নিউইয়র্ক স্টেটের লিউটুন্যান্ট গভর্নর এন্থনিও ডেলগাডো। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানীর ট্রানজিশন টিমের সদস্য আরমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মঞ্জু ও সাংবাদিক-লেখিকা মনিজা রহমান। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। এরপর উপদেষ্টাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, উপদেষ্টা যথাক্রমে ডা. ওয়াজেদ এ খান, সালেহ আহমেদ, হুসনে আরা বেগম, রেজাউল করীম চৌধুরী, অধ্যাপক শাহাদত হোসেন, শাহাব উদ্দিন সাগর, কামরুজ্জামান কামরুল ও এবিএম সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে বক্তারা জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কর্মকান্ডের প্রশংসা করেন এবং ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সহ আগামী দিনের সার্বিক সফলতা কামনা করেন। কোন কোন বক্তা তাদের বক্তব্যে ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিলাল চৌধুরী উদ্যোগের কিশোর সময়ের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, নবধ্বনী সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, নিউইয়র্ক বাংলা সম্পাদক আকবর হায়দার কিরণ,সাংবাদিক ফরিদ আলম, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, নিউইয়র্ক কাগজ সম্পাদক আফরোজা ইসলাম, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, মেয়র জোহরান মামদানীর ট্রানজিশন টিমের সদস্য শাহরিয়ার, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবীব, সিলেট এমসি কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র নবনির্বাচিত সভাপতি ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক সানু, ফোবানার কর্মকর্তা আবু যুবায়ের দ্বারা, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজীম, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সোসাইটির কর্মকর্তা হাসান জিলানী ও জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, সোসাইটির সাবেক কর্মকর্তা ফারজানা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগামী বছরের সামারে অনুষ্ঠিতব্য ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অর্থাৎ সিলভার জুবিলি অনুষ্ঠানের কনভেনর হিসেবে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বিলাল চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে রিজু মোহাম্মদ-কে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়াও ফ্রেন্ডস সোসাইটির নতুন লগো ছাড়াও আগামী বছর অনুষ্ঠিতব্য ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তীর লগো উন্মোচন করা হয়। বিভিন্ন পর্ব উপস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি, সিনিয়র সহ সভাপতি এফএম মিসবাহ উজ জামান, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি ও যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান, রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ ও শামসুন নাহার নিম্মি। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ চুটকি পরিবেশন করেন এবং প্রতীক হাসানের সাথে একটি গানে অংশ নেন। শিল্পীদের গানের সাথে শিশুরাও নেচে নেচে আনন্দ উপভোগ করে। সদ্য উদযাপিত থ্যাক্স গিভিং ডে স্মরণে তার্কি কাটার পাশাপাশি নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- ইরান যুদ্ধের অবসান মধ্যবর্তী নির্বাচনের পরঃ ট্রাম্প
- ট্রাম্প ইরানে অন্তহীন যুদ্ধের পথে হাঁটছেন!
- আজকাল ৯৩৯
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
