জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র ব্যাক টু স্কুল কর্মসূচি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫
সামাজিক সংগঠন ‘জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিকসহ বিভিন্ন সেবামূলক কাজে বরাবরই এগিয়ে আছে। গ্রীষ্মকালীন অবকাশ শেষে নিউইয়র্ক সিটির স্কুল শুরু হতে যাচ্ছে ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। শিক্ষার্থীরা প্রস্তুত নূতন শিক্ষা বর্ষ শুরু করতে। অভিভাবকরাও ব্যস্ত হয়ে পড়েছেন সন্তানদের সাথে তাদের স্কুল সাপ্লাই কেনাকাটায়। যারা প্রি-কে থেকে ১২ গ্রেড পর্যন্ত প্রায় ১ মিলিয়ন শিক্ষার্থী নতুন ক্লাসে যাবে ৪ সেপ্টেম্বর। নতুন ক্লাসে যাওয়ার জন্য স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্যণীয়। আর তাই নতুন প্রজন্মদের উৎসাহিত করতে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস) বিগত বছরের মতো এবারো স্কুল সাপ্লাই বিতরণ করেছে। উৎসবমুখর পরিবেশে গত ২৩ আগস্ট বিকালে জ্যামাইকার হাইল্যান্ড এভিনিউস্থ ক্যাপ্টেন টিলি পার্কে জেবিএফএস’র উদ্যোগে সাত শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করা হয়। স্কুল সাপ্লাইয়ের পাশাপাশি বাচ্চাদের বিনোদনেরও ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ছাড়াও অন্যান্য কমিউনিটির অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে লাইনে দাঁড়িয়ে স্কুল সাপ্লাই গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চিপস, পপকন, সিঙ্গারা, পানির বোতলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
স্কুল সাপ্লায়ের পাশাপাশি এসব পেয়ে শিশু-কিশোররা আনন্দে মুখরিত করে তোলে ক্যাপ্টেন টিলি পার্ক। ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন ধরনের খেলনা। স্কুল সাপ্লাইয়ের মধ্যে ছিল স্কুলব্যাগ, পেন্সিল, খাতা, নোটবুক। বিকাল ৫টায় থাকলেও অভিভাবকদের নিয়ে নতুন প্রজন্মের শিশু-কিশোররা বিকাল ৪টা থেকেই পার্কে উপস্থিত হতে থাকে। তাদের সুন্দর করে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পাঁচ শতাধিক নতুন প্রজন্মের উপস্থিতিতে ক্যাপ্টেন টিলি পার্ক যেন নতুন কুড়িতে পরিণত হয়। তাদের কলকাকলিতে পুরো পার্ক মুখরিত হয়ে ওঠে।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানির পরিচালনায় এবং সাধারণ সম্পাদক এনায়েত মুন্সীর তত্ত্বাবধানে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, অন্যতম উপদেষ্টা এবং সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা ছদরুন নূর, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, অনুষ্ঠানের আহ্বায়ক শাহ শহীদুল্লাহ, মেম্বার সেক্রেটারি ইসমাইল হোসেন স্বপন, সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, প্রধান সমন্বয়কারী আলম সরকার, যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমেদ, জিল্লুর রহিম, শরিফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এএফ মিসবাহউজ্জামান, সমন্বয়কারী প্রফেসর শাহাদাত হুসেন, আব্দুল বাছির, জুলকার হায়দার, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি, খুলনা সোসাইটির সভাপতি ওয়াহেদ কাজী এলিন, সহ-সভাপতি কামরুল ইসলাম সনি, নওশাদ হায়দার, সুমন খান, নিপা জামান, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু প্রমুখ। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সহযোগী সংগঠন মানবসেবী প্রতিষ্ঠান ভালো এবং ডিএইচ কেয়ার হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহরিয়ার রহমান, সিআইপি গহর এস জামিল, অনুষ্ঠানের বক্তাদের সংক্ষিপ্ত আলোচনা শেষে সবার মধ্যে সুশৃঙ্খলভাবে স্কুল সাপ্লাই তুলে দেওয়া হয়। সংগঠনের কর্মকর্তারা তাদের হাতে স্কুল সাপ্লাই তুলে দেন।
এদিকে বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ফ্রেন্ডস সোসাইটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা এবং সংগঠনের সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রবাসের একটি ঐতিহ্যবাহী সংগঠন। অসহায় মানুষের পাশাপাশি জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের নিয়েও নানা অনুষ্ঠান করে থাকে। তারই একটি হলো ব্যাক টু স্কুল সাপ্লাই প্রোগ্রাম এবং বাচ্চাদের জন্য আনন্দ উৎসব। উল্লেখ্য, জেবিএফএস’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ কর্মসূচী বাস্তবায়নে পার্টনার কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি তাদের সহযোগিতা পেয়ে আনন্দিত। ব্যাক টু স্কুল প্রোগ্রামটি সফল করার জন্য তারা অভিভাবক এবং ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
