জ্যাকসন হাইটসে এলো খলিল বিরিয়ানি
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪
জ্যাকসন হাইটসে এলো খলিল বিরিয়ানি। ২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় খলিল বিরিয়ানি হাউজের শাখা উদ্বোধন হলো বাংলাদেশীদের রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসের ৭৪-১০ রুজভেল্ট এভিনিউয়ে সাবওয়ের ঠিক উল্টোপাশে। এটি খলিল বিরিয়ানি হাউজের পঞ্চম শাখা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অংশীদার ডা. শেখ ইলিয়াস, ডা. নীল, ইমরান হাসান ও খলিলুর রহমান খলিল। এ ছাড়াও বক্তব্য রাখেন, জেবিবিএ একাংশের সভাপতি গিয়াস আহমেদ, অপর অংশের সাধারণ সম্পাদক ও সিটি মেয়রের উপদেস্টা ফাহাদ সোলায়মান, এনআরবি‘র কর্তধার আলমগীর খান আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মফিজ,আইবি টিভির সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, আব্দুর রহিম বাদশা, এন মজুমদার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আশরাফুল হাসান বুলবুল।
অনুষ্ঠানের শুরুতেই দোয়া মাহফিল পরিচালনা করেন আবু হুরাইয়া মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি ফায়েক উদ্দিন, পিচ সেন্টার অব ইউএসএ‘র নির্বাহী পরিচালক মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ্, আন নুর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ ইসমাইল, মাওলানা হাসান ও ব্রঙ্কসের কাজী জহিরুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে খলিল বিরিয়ানির স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান বলেন, বাঙালিদের রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্য, সাহিত্য-সংস্কৃতি ও সভা-সমাবেশের প্রাণকেন্দ্র। গত চার বছর ধরেই এই জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের সুস্বাদু, হালাল ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করার স্বপ্ন নিয়ে বিরিয়ানী হাউজ প্রতিষ্ঠার চেষ্টা করছিলাম। কিন্তু ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ অপেক্ষা শেষে ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে খলিল বিরিয়ানী হাউজ প্রতিষ্ঠা করে স্বপ্ন সফল হলো। তিনি আরো বলেন, এখানে বিরিয়ানিসহ বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি থাকবে হালাল মমসহ অন্যান্য বিদেশি খাবার। এজন্য ইতিমধ্যেই অভিজ্ঞ নেপালি শেফ নিয়োগ দিয়েছি। এখানে বৈচিত্র্যময় নানাবিধ হালাল খাবারের ব্যবস্থা থাকবে, যা থেকে গ্রাহকরা তাদের পছন্দের খাবারগুলো বেছে নিতে পারবেন। তিনি বলেন, নিউইয়র্কের ব্রঙ্কস, জ্যামাইকা, জ্যাকসন হাইটসের পর আমরা খুব শিগ্গিরই ওজন পার্কে আরো একটি শাখা খোলার প্রস্তুতি নেবো। আমরা প্রবাসী বাংলাদেশিদের আরো বেশি করে সেবা দিতে চাই।
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত রেস্টুরেন্টে খলিল বিরিয়ানির যাত্রা শুরু হয় ব্রঙ্কস থেকে। খলিল বিরিয়ানির খাবারের সুখ্যাতি ছড়িয়ে পড়ার কারণে প্রতিষ্ঠানটির সংখ্যা বেড়েছে। নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত প্রায় প্রতিটি এলাকায় খলিল বিরিয়ানির শাখা খোলা হয়েছে। জ্যাকসন হাইটসের আগে শাখা খোলা হয় জ্যামাইকায়।
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
