জেনে বুঝে ত্বকে সাবান ব্যবহার করছেন তো!
প্রকাশিত: ১৮ মে ২০১৯
সুস্থ থাকার জন্য শারীরিক পরিচ্ছন্নতা অপরিহার্য। ব্যস্ত সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বেশিরভাগ সময়ই আমাদের পার করতে হয় বাড়ির বাইরে, অনেক মানুষের মাঝে। তাই জীবাণুর দেয়া-নেয়া ঘটে সহজেই।
জীবাণুর হাত থেকে রেহাই পাওয়া সহজ কথা নয়। তবে এর প্রতিকার আছে। দিনে অনেকবারই হাত-মুখ ধুতে হয় কিংবা দু-একবার গোসল করতে হয়। শুধু গোসল করলে জীবাণু দূর হয়না। সেজন্য চাই সাবান।
বাজারে নানা ধরনের সাবান আছে। সাধারণভাবে আমরা যে সাবান ব্যবহার করি, সেই সাবান ক্ষারধর্মী হয়ে থাকে। স্বাভাবিক ত্বকের জন্য এ ধরনের সাবান উপযুক্ত। কিন্তু শুষ্ক ত্বকে বিউটি বার প্রদাহ সৃষ্টি করতে পারে।
শুস্ক ত্বকের ক্ষেত্রে ময়শ্চারাইজিং সাবান ব্যবহার করা ভালো। এ ধরনের সাবান ত্বককে আর্দ্র রাখে। ময়েশ্চারাইজিং সাবানে ক্ষার কম থাকে বিধায় এ ধরনের সাবান নিউট্রাল হয়। এ ধরনের সাবানে তেলের পরিমাণ বেশি থাকে।
এক ধরনের ত্বক রয়েছে, যা খুবই সংবেদনশীল। তেমন ত্বকের জন্য গ্লিসারিনযুক্ত সাবান উপযুক্ত। তবে ত্বক বিশেষজ্ঞরা অধিকাংশ সময়েই মেডিকেটেড সাবান পরিহার করার পরামর্শ দিয়ে থাকেন। তাদের মতে, এ ধরনের সাবান টানা দুই মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। সাবানের সবচেয়ে আধুনিক সংস্করণ হচ্ছে তরল সাবান তথা বাথ জেল। এ সাবান অন্যান্য সাবানের তুলনায় ভালো। এতে ক্ষারীয় ভাব কম থাকে বিধায় ত্বক শুষ্ক করে না।
যেমন ধরনের সাবানই ব্যবহার করুন না কেন, দেশের আবহাওয়ায় একজন ব্যক্তির দৈনিক দু’বার সকাল ও সন্ধ্যায় গোসল করা ভালো। সন্ধ্যায় গোসলের সময় অল্প গরম পানি দিয়ে গোসল করাই উত্তম। এ সময় সারা শরীরে সাবান ব্যবহার করে গোসল করা উচিত হবে। আর সকালের গোসলে শুধু শরীরের ভাঁজগুলোতে সাবান মেখে ধুয়ে নিলে সারাদিন পরিচ্ছন্ন থাকা যাবে। গোসলের ক্ষেত্রে ত্বকের ধরন অনুযায়ী সাবান ব্যবহার করাই শ্রেয়। কেমন সাবান ব্যবহার করবেন তা একজন ত্বক পরামর্শকের কাছ থেকে জেনে নিতে পারেন।
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
