জেনে নিন দুশ্চিন্তা কাটানোর সহজ উপায়
প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯
বর্তমান সমাজে মানুষজন নানা দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছে। অফিসে কাজের চাপ, সাংসারিক ঝুটঝামেলা, সন্তান নিয়ে মহাচিন্তা, ব্যক্তিগত জীবনে অনেক কিছু না পাওয়া- এ ধরনের হাজার রকম কারণ রয়েছে টেনশনের বা দুশ্চিন্তার। এই দুশ্চিন্তা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগে আক্রান্তের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই চিকিৎসকরা টেনশন থেকে মুক্ত থাকার পরামর্শ প্রায়ই দিয়ে থাকেন। কিন্তু দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা ততটাই সহজ নয়।
একটু সচেতন হলে এবং আবেগের পাশাপাশি যুক্তি মেনে চললে দুশ্চিন্তা কাটানো খুব কঠিন কিছু নয়৷ এর জন্য নিজের মনের জোর অবশ্য থাকতে হবে, সঙ্গে সঙ্গে আরও কিছু পদক্ষেপও নিতে হবে।
মনোবিদদের মতে, অতিরিক্ত চাহিদাই যত অশান্তির কারণ৷ এ থেকেই মনে চাপ সৃষ্টি হয়। আস্তে আস্তে দুশ্চিন্তায় রূপান্তরিত হয়ে থাকে।
এখন জেনে নিন কি কি উপায়ে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায় :
* কোনও বিশেষ কিছু নিয়ে টেনশন হলে অস্থির হবেন না৷ যে কোনও সমস্যার গুরুত্বই সময়ের সঙ্গে সঙ্গে কমে থাকে৷ কাজেই এই ঘটনার গুরুত্বও কমবে৷
* নিজের কাজ করে যান৷ ফলাফল সব সময় আশানুরূপ নাও হতে পারে৷ তাই তা নিয়ে ভেঙে না পড়াই ভাল। ভাবতে থাকুন এর পরের বার ফলাফল অবশ্যই ভাল হবে।
* অনেক কিছুই আমাদের হাতে নেই৷ যে কোনও মুহূর্তে যা খুশি ঘটতে পারে৷ ওলটপালট হয়ে যেতে পারে সব৷ মনকে সেভাবে তৈরি রাখুন৷
* সবার সঙ্গে ভাল ব্যবহার করুন৷ অন্যের দুঃখে দুঃখী হওয়া, অন্যকে সম্মান করা ইত্যাদি অভ্যাস রপ্ত করতে পারলে, নিজের চেয়ে অন্যকে বেশি সময় দিলে ব্যক্তিগত দুশ্চিন্তা কম হবে।
* কী পাননি তার হিসেব না করে কী পেয়েছেন তার হিসেব করুন৷
* আদর্শ হিসেবে কাউকে বেছে নিন৷ যার জীবন যাপন, লড়াই করার ক্ষমতা, বিপদে অবিচল থাকার শক্তি আপনাকে সাহস জোগাবে৷ দুশ্চিন্তা মুহূর্তে তার সঙ্গ লাভ করুন বা তার সঙ্গে সময় কাটান।
* কেউ কিছু বলেছে শুনলেই ব্যাকুল হবেন না৷ নিজের দোষ খুঁজে তা শোধরানোর মতো হলে শুধরে নিন৷
* কিছুটা দূরত্ব রেখে মিশলে অশান্তি কম হয়৷ সম্ভব না হলে যে সম্পর্ক থেকে বা যে কারণে অশান্তি হচ্ছে সেই বিষয়টা এড়িয়ে চলুন৷
* ঘনিষ্ঠ সম্পর্কে টেনশন তৈরি হলে তাকে পুরনো হতে দেবেন না৷ যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করুন৷ শান্ত থেকে কথা বলুন।
* ঈর্ষা দুশ্চিন্তার বড় কারণ৷ অনেক সময় চাহিদার কারণে ঈর্ষা চলে আসতে পারে৷ একজন কিছু পেয়েছে যা আপনি পাননি৷ কাজেই কী পাননি সেই হিসেবে না গিয়ে কী পেয়েছেন তার তালিকা বানান এবং আরও কী কী পেতে চলেছেন তার ছবি সামনে রেখে এগিয়ে চলুন৷
* কোনও ভাবনা কষ্ট দিলে তাকে কাটাছেঁড়া করুন৷ কষ্টের ব্যাপার হলে কষ্ট হবে৷ তা মেনেও নিতে হবে। যা মানতেই হবে, তার জন্য আগে থেকে ভুল ভেবে কষ্ট পেয়ে কী লাভ?
* সমাজে বা পরিবারে অন্যদের ব্যঙ্গ–বিদ্রূপ করে আনন্দ পান এমন অনেক মানুষ পাবেন। তেমন মানুষকে এড়িয়ে চলুন বা উপেক্ষা করতে শিখুন।
* রাগ পুষে রাখার অভ্যাস ছাড়তে হবে৷ কারণ এ ক্ষেত্রে ক্ষতিটা কিন্তু আপনারই৷
* পৃথিবীতে মজার জিনিস প্রচুর আছে৷ জীবনকে একটু সহজভাবে নিতে শিখলে রাগের বদলে মজা পাওয়ারই কথা৷
* নিজের উপর বিশ্বাস হারাবেন না কোন ভাবেই৷ কোন মন্দ পরিস্থিতিকে বদলে দিয়ে ভাল করা যায় কি না ভাবুন, কিন্তু তা সম্ভব না হলে অকারণে সেই মন্দ পরিস্থিতির পরিণতি নিয়ে ভাববেন না। জীবন জীবনের নিয়মেই এগুবে, তাই তা নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না।
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
