জুমায় অংশ নিতে ক্রাইস্টচার্চে মুসল্লির ঢল
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯
বুলেটের চিহ্ন ও রক্তের ছোপ ছোপ দাগ আর নেই। মেরামতে সেরে উঠেছে বুলেটের আঘাতে ক্ষত-বিক্ষত ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ। রঙের ছোঁয়ায় সব চকচকে। ঢেকে গেছে শোক। ধুয়ে-মুছে সব ঝকঝকে।
সন্ত্রাসীর আঘাতে দেহের ক্ষত সারিয়ে প্রস্তুত মসজিদ আল-নূর। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে আজ (শুক্রবার) আর কিছুক্ষণ পরেই হবে পবিত্র জুমার নামায। এক সপ্তাহ পর মসজিদটি খুলে দেয়া হলো।
গত শুক্রবার (১৫ মার্চ) আল নূর মসজিদে হয় নিউজিল্যান্ডের ইতিহাসের ভয়াবহ হত্যাযজ্ঞ। জুমার নামায আদায়ের সময় খ্রিস্টান সন্ত্রাসী ব্রেনটন টারান্ট স্বয়ংক্রিয় বন্দুকে নির্বিচারে গুলি চালালে পাঁচ বাংলাদেশিসহ ৫০ জনের মৃতূ হয়। গুলিবিদ্ধ হয়ে এখনো হাসপাতালে মৃত্যুর প্রহর গুণছেন ৪৮ জন।
হামলার পরপরই ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদ বন্ধ করে দেয়া হয়। এরপর মেরামত শেষে আজ জুমার নামাজ সামনে রেখে সকালে মসজিদ দুটি ফের খুলে দেয়া হয়।
এরইমধ্যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন মুসলিমদের আল নূরে জুমার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন। তিনি নামাজ সরাসরি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারের ঘোষণাও দিয়েছেন। সেখানে দুই মিনিট নীরবে দাঁড়িয়ে নিহতদের স্মরণের কথাও বলেছেন সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।
এরইমধ্যে বিভিন্ন দেশের মুসলিমরা নিউজিল্যান্ডে পৌঁছেছেন। অনেকে পথে রয়েছেন জুমার নামাজে শরিক হতে। বলা চলে জুমার নামাজ পড়তে বিভিন্ন দেশের মুসল্লিদের ঢল নেমেছে ক্রাইস্টচার্চে।
আল-নূর মসজিদের চারপাশে সশস্ত্র অবস্থান নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার যারা নামাজ আদায়ে আসবেন, তাদের আশস্ত করছি আমাদের সর্বোচ্চ সতর্ক উপস্থিতি থাকবে।
বিবৃতিতে আরো বলা হয়, নৃশংসতার পর পুলিশ যত ধরনের সম্ভব, আলামত সংগ্রহ করেছে। মুসল্লিরা যাতে দ্রুত মসজিদে আগের মতো আসতে পারেন, সেজন্য নিরলসভাবে কাজ করে মসজিদ প্রস্তুত করা হয়েছে।
আল-নূরের সঙ্গে লিনউড মসজিদও খুলে দেয়া হয়েছে। জুমার নামাজে হাজারো মুসল্লির উপস্থিতি কামনা করছেন, যাদের আপনজন ১৫ মার্চের হামলায় নিহত ও আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, সোমালিয়া ও আফগানিস্তানের অভিবাসী এবং শরণার্থী ছিলেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে বহু মুসলিম নিউজিল্যান্ডে এসেছেন।
আল-নূর মসজিদের ইমাম জামাল ফাওদা জানিয়েছেন, আজ জুমায় তিন থেকে চার হাজার মুসল্লি অংশ নেবেন। যাদের অনেকেই বিভিন্ন দেশ থেকে নিউজিল্যান্ডে এসেছেন নামাজ আদায় করতে।
মসজিদ বরাবর হ্যাগলি পার্কে এদিন জুমার নামাজ হবে বলেও জানান তিনি।
ইমাম জামাল ফাওদা আরো বলেন, কর্মীরা দিনরাত কাজ করে মসজিদের ক্ষত মেরামত করেছেন। নতুন কার্পেট বসানো হয়েছে। রক্তাক্ত কার্পেটগুলোকে কবরের সঙ্গে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দেশটির পুলিশ জানিয়েছে, নিহত সবার পরিচয় সনাক্ত করা হয়েছে। এর মধ্যে অনেকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনেকের দাফনও সম্পন্ন হয়েছে।
পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, নিহত সবাইকে সনাক্ত করা হয়েছে। দাফনের বিষয়ে তাদের স্বজনদের বলা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন আধা-স্বয়ংক্রিয় ও অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ১১ এপ্রিল অস্ত্র নিষিদ্ধ সংক্রান্ত নতুন আইন উপস্থাপন করা হবে। সেইসঙ্গে নিষিদ্ধ করা যেসব অস্ত্র সাধারণ মানুষের কাছে আছে তা কিনে নিতে সরকার একটি প্রকল্পও হাতে নেবে বলে জানান জেসিন্ডা।
ওই হামলায় আহত ২৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে এখনো আটজন আইসিইউতে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
