জিম্বাবুয়েকে হারিয়ে ‘পুঁচকে’ সিঙ্গাপুরের ইতিহাস
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক ক্রিকেটের একসময়ের শক্তিশালী দল জিম্বাবুয়ে যে এখন ক্ষয়িষ্ণু শক্তি তা কারো অজানা নয়। কিন্তু দলটির অধঃপতন এখন এমন জায়গায় ঠেকেছে যে সিঙ্গাপুরের মতো ‘পুঁচকে’ দলের কাছেও হারের লজ্জায় পুড়তে হলো। আর এমন জয়ে ইতিহাসই গড়ল সিঙ্গাপুর। আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটাই দেশটির প্রথম জয়।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রোববার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে ঘরের মাটিতে শুরুতে ব্যাট করতে নেমে যদিও কোনো ব্যাটসম্যান ফিফটির দেখা না পেলেও ইনিংস পিছু ১৮ ওভারের খেলায় ৯ উইকেট হারিয়ে ১৮১ রানের ‘পাহাড়’ গড়তে সক্ষম হয় সিঙ্গাপুর।
দুই ওপেনারকে হারানোর পর অরিত্র দত্তও দ্রুতই ফিরে যান। কিন্তু টিম ডেভিড ও মানপ্রিত সং মিলে ৪১ রান যোগ করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। ফলে শেষের দিকে টানা উইকেট পতনের মাঝেও বড় সংগ্রহ পেয়ে যায় সিঙ্গাপুর।
সিঙ্গাপুরের টপ অর্ডারের সবার সম্মিলিত অবদানেই এটা সম্ভব হয়েছে। রোহান রাঙ্গারাজান (২২ বলে ৩৯) ও সুরেন্দান চন্দ্রমোহন (১৭ বলে ২৩) দারুণ শুরু এনে দেন। এরপর ২৪ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস আসে টিম ডেভিডের ব্যাট থেকে। আর ২৩ বলে ৪১ রানের ঝোর তোলেন মানপ্রিত।
জিম্বাবুয়ের রায়ান বার্ল একাই ৩ উইকেট তুলে নিলেও প্রতি ওভারে ১০ রান করে করতে হবে, এমন কঠিন লক্ষ্য ঠেকাতে পারেননি।
জবাবে জিম্বাবুয়ের ইনিংসের শুরুটাও কিন্তু ভালোই হয়েছিল। ৩ উইকেটেই একসময় ১৪২ তুলে ফেলে জিম্বাবুয়ে। কিন্তু রেগিস চাকাভা ও মুতুম্বাজির বিদায়ের পর ওভার পিছু রানের টার্গেট হাতের লাগালে চলে যেতে থাকে। ওপেনার চাকাভা ১৯ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মাঝে দলের বিপদে হাল ধরেছিলেন শন উইলিয়ামস। ৩৫ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেও অবশ্য দলের শেষ রক্ষা করতে পারেননি তিনি।
তবে শেষ ওভারে ঠাণ্ডা মাথা রেখে আসল কাজটা করেন সিঙ্গাপুরের সিদ্ধান্ত সিং। এই ভারতীয় বংশোদ্ভুত বোলারের করা ওই ওভারে মাত্র ১০ রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। কিন্তু দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিংয়ের নজির স্থাপন করে মাত্র ৬ রান খরচ করে দলকে ঐতিহাসিক জয় এনে দেন এই বোলার।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
