জিতেছে বার্সা, ড্র জুভদের
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯
ভালো খেলোয়াড়ের সঙ্গে ভাগ্যদেবীর নিয়মিত আশীর্বাদও যদি জুটে যায়, তাহলে বোধ হয় ম্যাচের ফল নিয়ে খুব একটা না ভাবলেও চলে! বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়নস লিগে ঠিক তা-ই হচ্ছে। গেল মৌসুমের চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে আত্মঘাতী গোল হয়েছিল পাঁচটি! কোয়ার্টার ফাইনালে, প্রথম লেগটা ছিল রোমার মাঠে এবং প্রতিপক্ষের মাঠে দুটি আত্মঘাতী গোলে এগিয়ে থাকা বার্সেলোনা পরে আরো দুটি গোল পায়, জিতে যায় ৪-১ গোলে। ইতিহাস যেন এবারও পুনরাবৃত্তি ঘটাচ্ছে! কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ প্রতিপক্ষের মাঠে এবং সেখান থেকে আত্মঘাতী গোলে ভর করে জিতে আসা। এইটুক তথ্য অবশ্য খুব স্বস্তিদায়ক, তবে পরের অংশটা অস্বস্তির। গতবার রোমার মাঠে ৪-১ গোলে জিতে এসেও নিজের মাঠে ৩-০ গোলে হেরে গিয়ে ‘অ্যাওয়ে গোল’ আইনে বিদায় নিতে হয়েছিল কাতালানদের। এবারও কোয়ার্টার ফাইনাল এবং আত্মঘাতী গোল, সমীকরণের শেষটাও কি তাহলে আগেরবারের মতোই হবে?
এক মৌসুমে সবচেয়ে বেশি পাঁচটি আত্মঘাতী গোল পক্ষে আসার রেকর্ডটা বার্সেলোনারই। উয়েফার রেকর্ড বই বলছে, আত্মঘাতী গোল থেকে সুবিধাভোগী শীর্ষ তিনটি ক্লাবের একটি হচ্ছে বার্সেলোনা, যাদের পক্ষে এখন পর্যন্ত ১৪টি আত্মঘাতী গোল হয়েছে। অন্য দুটি দল হচ্ছে চেলসি ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার উপকার করে ১৪তম আত্মঘাতী গোলদাতার নাম লুক শ। সের্হিয়ো বুশকেেজর বাড়ানো বল লিওনেল মেসি পেয়ে চমৎকার ক্রস বাড়িয়েছিলেন লুই সুয়ারেসের উদ্দেশ্যে। সেটা এই উরুগুইয়ান স্ট্রাইকার হেড করেছিলেন, বলটা লুক শর কাঁধে ঘষা খেয়ে চলে যায় জালে। ইতিহাসে প্রথমবারের মতো ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমে গোল করল বার্সেলোনা, যদিও সেটা এলো আত্মঘাতী গোলের রূপ ধরে! নকআউট পর্যায়ে প্রতিপক্ষের মাঠে সব শেষ সাত ম্যাচে এটা বার্সেলোনার প্রথম জয়। ন্যু ক্যাম্পে বাঘের চেহারা নিলেও গত কয়েক মৌসুম ধরেই নকআউট পর্বে অ্যাওয়ে ম্যাচে প্রত্যাশিত ফল পাচ্ছে না কাতালানরা। ড্র করেছে দুটি ম্যাচে আর হেরেছে চারটিতে। ২০১৫-১৬ সালের চ্যাম্পিয়নস লিগে, আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে জেতার পর আর কোনো নকআউটের অ্যাওয়ে ম্যাচেই এক গোলের বেশি করতে পারেনি বার্সেলোনা। প্রথমার্ধে আত্মঘাতী গোল করে এলোমেলো হয়ে যাওয়া ম্যানইউ দ্বিতীয়ার্ধটা ভালো খেলেছে। তবে আক্রমণের চেয়ে রক্ষণেই তাদের মনোযোগ ছিল বেশি। গোটা ম্যাচে তাদের প্রতিপক্ষের জালে কোনো শটই নেই! অবশ্য এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে নিজ মাঠে একটাই গোল করেছে ম্যানইউ, সেটাও গত নভেম্বরে যখন কোচ ছিলেন হোসে মরিনহো আর গোলটা করেছিলেন মারুয়ান ফেলাইনি। এঁদের দুজনের কেউই আর ওল্ড ট্র্যাফোর্ডে নেই।
ক্রুইফ অ্যারেনায় ১-১ সমতায় শেষ হয়েছে প্রথম লেগ। ক্রিস্তিয়ানো রোনালদোর হেড থেকে করা গোলের পরের মিনিটেই রক্ষণের ভুলে সূচনা করা কাউন্টার অ্যাটাক থেকে গোল করেছেন আয়াক্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডেভিড নেরেস। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে জিতে এগিয়ে থাকল বার্সা, অন্যদিকে জুভেন্টাস সমতায় শেষ করলেও প্রতিপক্ষের মাঠে গোল করতে পারায় খানিকটা হলেও স্বস্তিতে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
