জালালাবাদ এসোসিয়েশনের অর্থ কেলেংকারি
প্রকাশিত: ২০ মে ২০২৩
তদন্তে ডিস্ট্রিক্ট এটর্নি অফিস
আজকাল রিপোর্ট:
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার আর্থিক অনিয়মের কিছু নির্দিষ্ট অভিযোগ নিয়ে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি অফিস তদন্ত শুরু করেছে। সংগঠনের তহবিল থেকে নিয়ম বহির্ভূতভাবে প্রায় সাড়ে ৩ লাখ ডলার উত্তোলন ও তা ব্যক্তিগত খাতে ব্যবহারের অভিযোগ এনেছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র কার্যকরি পরিষদ।
গেল সপ্তাহে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি অফিস বাদী পক্ষের স্টেটমেন্ট গ্রহণ করেছে। তারা ব্যাংক স্টেটমেন্ট, সংবিধানের কপি ও বিভিন্ন সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহও উপস্থাপন করেন। এটি একটি ক্রিমিনাল কেস হিসেবে বিবেচিত হয়েছে। কেসটির ওপর তদন্ত অব্যাহত থাকবে। এটর্নি অফিস জালালাবাদ এসোসিয়েশনের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম (সাময়িকভাবে বহিস্কৃত) এবং সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্যদের বক্তব্যও নেবেন। করোনাকালীন সময়ে নন-প্রোফিট সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের আড়াই লাখ ডলার কিভাবে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে একটি কনস্ট্রাকশন ফামের্র একাউন্টে জমা হলো তাও খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসাররা। কার্যকরি কমিটির পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডের কাছে এটর্নি জেনারেল অফিসে দাখিলকৃত অভিযোগের কপি হস্তান্তর করা হয়েছে।
এদিকে আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সভা। এই সভাতেই ভাগ্য নির্ধারিত হবে সাময়িক বহিস্কৃত সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলামের ভাগ্য। তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে নাকি স্বপদে ফিরে আসবেন সে সিদ্ধান্ত এদিনেই হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সংগঠনের অর্থে নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামে বাড়ি কেনার।
জালালাবাদের সংকট নিরসনে সমঝোতা ও আপোষের কোন পথ খোলা আছে কিনা সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য এটর্র্নি মঈন চৌধুরীর কাছে তা জানতে চাইলে তিনি বলেন, এখনও আছে। তবে উভয় পক্ষকেই নরম হতে হবে। গেল সপ্তাহে পৃথক পৃথকভাবে উভয় পক্ষের সাথে ট্রাস্টিবোর্ড বসেছিল। তাদের বক্তব্য আমরা শুনেছি। সমঝোতার কাছাকাছি আসতে আমরা পারিনি। এভাবে সমাধান না হলে কোর্টে কোন ফয়সালা সম্ভব কিনা জানতে চাওয়া হলে মঈন চৌধুরী বলেন, কোর্টেও সমঝোতা হতে পারে। তবে তা পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারলে ভাল হয়।
নাম প্রকাশ অনিচ্ছুক জালালাবাদ এসোসিয়েশনের প্রবীন এক নেতা বলেন, ট্রাস্টি বোর্ডের সভায় মইনুল তার কেনা বাড়ি, যাকে কিনা জালালাবাদ ভবন বলা হচ্ছে, তা বাড়ি হস্তান্তরের জন্য ১.২ মিলিয়ন ডলার দাবি করেছেন। এই মূল্যে জালালাবাদ এসোসিয়েশন বাড়িটি নিতে আগ্রহী নয়। জালালাবাদ এসোসিয়েশন বাড়িটি গ্রহণ করলে মর্টগেজ প্রদানে সমস্যায় পড়তে হবে। বরং তারা সংগঠনের সাড়ে ৩ লাখ ডলার মইনুলের কাছ থেকে ফিরে পেতে চায়।
আইনী পদক্ষেপের ব্যাপারে জালালাবাদের সভাপতি বদরুল খানের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের লক্ষ্য এখন ১১ জুনের সাধারণ সভার দিকে। এটিকে সাফল্যমন্ডিত করাই বড় দায়িত্ব। মইনুল ইসলামের ব্যাপারটি আইনী প্রক্রিয়াধীন আছে। এর বেশি আমি কিছু বলতে পারবো না। তবে সংগঠনের অর্থ লোপাট করে কেউ রেহাই পাবে না। জবাবদিহিতার আওতায় তাকে আসতেই হবে। মনে রাখতে হবে জালালাবাদের অর্থ সিলেটবাসীদের আমানত। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম বলেন, ২০২১ সালে নবায়নকৃত সদস্য ও আজীবন সদস্যদের নিয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সংগঠন পরিচালনায় করণীয় ও দিক নির্দেশনা প্রদান করবেন সদস্যরা।
ট্রাস্টি বোর্ডের সাথে বৈঠক ও আইনী প্রক্রিয়া সম্পর্কে সাময়িক বহিস্কৃত সাধারণ সম্পাদক মইনুল ইসলামের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, ট্রাস্টি বোর্ডের সাথে আমার বৈঠক হয়েছে। তারা বদরুল খান ও অন্যান্য কর্মকর্তাদের সাথে বেঠক করে একটি প্রস্তাব নিয়ে আবারও আমার সাথে আলোচনা করবেন। মইনুল বলেন, এ ছাড়া অনেক কিছুই নির্ভর করছে ১১ জুনের সাধারণ সভার ওপর। আইনী প্রক্রিয়া প্রশ্নে তিনি এ ধরনের কোন উদ্যোগ সম্পর্কে তার অজ্ঞতা প্রকাশ করেন।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
