জালালাবাদের পাল্টা সভা ১৮ জুন
প্রকাশিত: ১৭ জুন ২০২৩
স্প্যানিশদের হাতে ফেস্টুনে
অন্যায় কিছু নেই: মইনুল
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় পদ থেকে ‘চূড়ান্ত অব্যাহতি’ পাওয়া সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এসোসিয়েশনের পাল্টা বিশেষ সাধারণ সভা আহ্বান করেছেন ।
গত ১২ জুন সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের এস্টোরিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১৮ জুন রোববার এস্টোরিয়ায় ‘জালালাবাদ ভবন’-এ এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ এবং বর্তমান সহ-সভাপতি শাহীন কামালী উপস্থিত ছিলেন।
জালালাবাদ ভবনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মইনুল ইসলাম অভিযোগ করেন, গত ১১ জুন রোববার কুইন্স প্যালেসে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সভা গঠনতন্ত্রের নিয়ম মেনে হয়নি। সাধারণ সভায় যোগ দিতে আসা সদস্যদের সিকিউরিটি গার্ড দিয়ে নাজেহাল করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মইনুল ইসলাম বলেন, সাধারণ সভায় সিকিউরিটি গার্ড কর্তৃক সদস্যদের নাজেহাল হবার ভিডিও রয়েছে তাদের কাছে। এ ধরনের ঘটনা জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইতিহাসে নজিরবিহীন।
মইনুল ইসলাম বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবন সবার দীর্ঘদিনের স্বপ্ন, যা বাস্তবায়নে গত নির্বাচনে আমাদের ওয়াদা ছিল। সেই লক্ষ্যে ময়নুল হক চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী শেফাজের নেতৃত্বাধীন বিগত কমিটির লিখিত অনুমোদনের মাধ্যমে এস্টোরিয়ায় ‘জালালাবাদ ভবন’ কেনা হয়। ভবন কেনা ও পরবর্তী কমিটির কাছে হস্তান্তর প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় তথ্য ইতোমধ্যে কমিউনিটির সবাইকে জানানো হয়েছে।
মইনুল ইসলাম বলেন, আমরা আশা করেছিলাম ১১ জুন রোববার অনুষ্ঠিত সাধারণ সভায় ভবন কেনা সংক্রান্ত সকল তথ্য আনুষ্ঠানিকভাবে জালালাবাদবাসীর কাছে তুলে ধরবো। যদিও সাধারণ সভা গঠনতন্ত্র মোতাবেক হয়নি। তা সত্ত্বেও কেবল ভবন কেনা সংক্রান্ত বিষয়ে জালালাবাদবাসীকে অবহিত করা এবং কারো কোনো প্রশ্ন থাকলে তার সঠিক উত্তর দেওয়ার জন্য সাধারণ সভায় উপস্থিত থাকার চেষ্টা করেছিলাম। কিন্তু বর্তমান কমিটি তাদের পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলক আচরণের মাধ্যমে তা বানচাল করে দেয়।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি জালালাবাদবাসীর অধিকার রয়েছে ভবন কেনা সংক্রান্ত সকল তথ্য জানার। এ কারণে আমরা ১৮ জুন রোববার এস্টোরিয়ার ‘জালালাবাদ ভবন’-এ জরুরি ভিত্তিতে বিশেষ সাধারণ সভা আহ্বান করছি।
এক প্রশ্নের জবাবে মইনুল ইসলাম বলেন, ১১ জুন রোববার অনুষ্ঠিত সাধারণ সভা সবার জন্য উন্মুক্ত। সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানও যদি যোগ দেন তাকে সভাপতির আসনেই বসানো হবে। তিনি না এলে সাংগঠনিক নিয়মে সংগঠনের সহ-সভাপতির যে কোনো একজন সভাপতিত্ব করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সহ-সভাপতি শাহীন কামালীসহ দুজন সহ-সভাপতি তাদের সঙ্গে রয়েছেন।
কুইন্স প্যালেসে অনুষ্ঠিত সাধারণ সভার সময় একদল স্প্যানিশ রাস্তায় ‘ফেষ্টুন’ ও ‘ব্যানার’ হাতে নিয়ে ছিল, বিদেশীরা কি এ ভাবে দাঁড়াতে পারে ? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে মইনুল বলেন, অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে যে কেউ প্রতিবাদ করা বা ‘ফেষ্টুন’ ও ‘ব্যানার’ নিয়ে দাঁড়াতে পারে। এতে অন্যায় কিছু দেখছি না।
সংবাদ সম্মেলনে মইনুল ইসলাম ভবন কেনা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া ভবন কেনা নিয়ে সৃষ্ট সঙ্কটের সমাধানে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল তাও ব্যাখ্যা করেন।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
