জামিন পদ্ধতি কঠোর করতে উদ্যোগ নেয়ার ঘোষণা
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪
হাইরাম মুনসারাতের জন্য ফান্ডরেইজিং
আজকাল রিপোর্ট -
বর্তমান জামিন পদ্ধতির সমালোচনা করে হাইরাম মুনসারাত বলেছেন, এসেম্বলিম্যান নির্বাচিত হতে পারলে জামিন প্রক্রিয়া সংশোধনে তিনি উদ্যোগ নেবেন। অপরাধীদের জামিন পদ্ধতিতে কঠোরতা আরোপ করে ‘বেইল রিফর্ম’ আইন পাশের উদ্যোগ নেবেন। তিনি বলেন, দুর্বল বেইল সিস্টেমের কারণে অপরাধীরা গ্রেফতার হয়েও পরদিন জামিন নিয়ে বেরিয়ে আসে। বেরিয়ে এসে তারা আবার অপরাধে জড়িয়ে পড়ে। এ কারণেই নিউইয়র্কে আইনশৃংখলার চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছে না।
গত সোমবার ৮ জানুয়ারি জ্যাকসন হাইটসে এনওয়াই ইন্স্যুরেন্স কার্যালয়ে তার জন্য আয়োজিত এক ফান্ডরেইজিং ডিনারে তিনি বক্তব্য রাখেন। হাইরাম মুনসারাতের জন্য এই ফান্ড রেইজিং-এর উদ্যোক্তা ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। এতে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, কমিউনিটি এক্টিভিস্ট ও স্ট্যাটেন আইল্যান্ড বাংলাদেশি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট কাজি নয়ন, নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন গুপ্তা, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, সাপ্তাহিক আজকালের মার্কেটিং প্রধান আবুবকর সিদ্দিক, নিউজ ২৪-এর নিউইয়র্ক প্রতিনিধি মোস্তফা অনিক রাজ, ডিজএবলড ভ্যাটার্নস কামাল আবু নাসের, সাংবাদিক এসএনএম সজল ও মোঃ নাবিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের (জেবিএ) সাধারণ সম্পাদক সৈয়দ রাব্বি।
ফান্ডরেইজিংয়ের উদ্যোক্তা শাহ নেওয়াজ হাইরাম মুনসারাতকে স্বাগত জানিয়ে বলেন, আমার সবগুলো প্রতিষ্ঠানের পুরো টিম মুনসারাতের জন্য কাজ করবে। আমরা আজ একটি প্রতীকি ফান্ডরেইজিংয়ের আয়োজন করেছি। এটি শুরু মাত্র। নির্বাচনের দিন পর্যন্ত আমরা তার সাথে থাকবো। এই নির্বাচনে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে।
উল্লেখ্য, হাইরাম মুনসারাত নিউইয়র্ক স্টেট এসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৫ থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। করোনা, রিগো পার্ক, ইস্ট এলমহাস্ট ও ফরেস্ট হিল নিয়ে ডিস্ট্রিক্ট ৩৫ নির্বাচনী এলাকা গঠিত। তিনি বলেন, এই এলাকার ৫২ ভাগ ভোটার ল্যাটিনো আমেরিকান ও ২৭ ভাগ দক্ষিণ এশীয়। এই দুটো এথনিক গ্রুপ কাজ করলে বিজয় সুনিশ্চিত। আগামী ২৫ জুন এই ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সকল বাংলাদেশিকে ভোট কেন্দ্রে যাবার আহবান জানান। তিনি বলেন, গত ২৫ বছর যাবৎ আপনাদের সাথে রয়েছি। রোববারে ফ্রি পার্কিং আইন আমার উত্থাপিত বিলেই সিটি কাউন্সিলে পাশ হয়েছে। তিনি বলেন, আমি জিতলে বাংলাদেশিরাই জিতবে। আমি বাংলাদেশিদেরই একজন।
নিউইয়র্কের আইন শৃংখলা প্রশ্নে তিনি বলেন, আমি পুলিশকে ডিফান্ড করার বিপক্ষে। সিটির আইনশৃংখলা উন্নয়নে আরও ৩০ ভাগ বেশি পুলিশ নিয়োগ দিতে হবে। পুলিশের জন্য বেশি ফান্ড বরাদ্দ রাখতে হবে। রাস্তায় টহল বাড়াতে হবে। তবেই সিটিতে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
