জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি’র সমাবেশ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তবর্র্তি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের ভাষণ প্রদানের দিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দলীয় ব্যানারে জাতিসংঘ ভবনের সামনে সমাবেশ করেছে কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতৃবৃন্দ। ম্যানহাটানের ফার্স্ট এভিনিউ ও সেকেন্ড এভিনিউ’র মাঝে ৪৭ স্ট্রীটের সমাবেশে সর্বস্তরের বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী অংশ নেন। গত সপ্তাহে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতাদের সভার সিদ্ধান্ত মোতাবেক আয়োজিত সমাবেশ থেকে ড. ইউনূস সহ তাঁর সফর সঙ্গী বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরকে স্বাগত জানানো হয়। মূলত: বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু, কেন্দ্রীয় জাসাস নেতা চিত্র নায়ক হেলাল খান, সহ যুবদল, জাসাস, জাতীয়তাবাদী মহিলাদল, জিয়া পরিষদ এবং নিউইয়র্ক, নিউজার্সী, ফ্লোরিডা, কানেকটিকাট, পেনসেলভেনিয়া প্রভৃতি ষ্টেট বিএনপি’র নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে সমাবেশে অংশ নেন। তবে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতাদের ঐক্যবদ্ধ থেকে সমাবেশ করতে দেখা যায়। উল্লেখ্য, দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কেন্দ্রীয় কমিটি না থাকায় দলের কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে এবং সাংগঠনিক কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে বিভক্তিও পরিলক্ষিত হয়।
যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া, সামসুল ইসলাম মজনু, নিয়াজ আহমেদ জুয়েল, এমদাদুল হক কামাল, আনোয়ার হোসেন, বাবর উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, আখতার হোসেন বাদল, কাজী আজম, ফিরোজ আহমেদ ও গিয়াস উদ্দিন, জাতীয়তাবাদী মহিলাদল নেত্রী মাহামুদা শিরিন প্রমুখের নেতৃত্বে সাবেক নেতাদের ব্যানারে দলীয় নেতা কর্মীরা জাতীয় পতাকা হাতে নানা শ্লোগান তুলে সমাবেশ স্থল প্রকম্পিত করে তুলেন।
এছাড়াও সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি দিনাজ খান, বিএনপি নেতা আব্দুস সবুর, পারভেজ সাজ্জাদ, নীরা রব্বানী, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ, সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক গোলাফ ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র জাসাস-এর সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুর খান হারুন, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সভাপতি মওলানা ওয়ালিউল্লাহ, সিটি বিএনপি (উত্তর)-এর আহ্বায়ক আহ্বাব চৌধুরী খোকন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাশাপাশি কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের আহ্বায়ক শামসুল ইসলাম মজনু ও সদস্য সচিব জাকির হাওলাদারের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ফজলুর রহমান, এডভোকেট বদরুল হায়দার তোতা, এডভোকেট খন্দকার জাকির, মাহবুবুর রহমান, মিজানুর রহমান, গোলাম মোস্তফা প্রমুখ সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জেএফকে বিমানবন্দরে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসম্মানিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের জন্য তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ এবং ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান।
এদিকে কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বেলা ২টার দিকে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে সমাবেশ শেষ করার ঘোষণা দিয়ে চলে যাওয়ার সময় কয়েকজন বিক্ষুদ্ধ কর্মী তাকে উদ্দেশ্য করে গালাগাল করেন এবং নাজেহাল করার চেষ্টা করেন। এসময় দলের অন্যান্য নেতারা তাকে রক্ষা করে নিরাপদে নিয়ে যান। উল্লেখ্য, বিএনপি’র সমাবেশের মাঝে দুপুরে জুম্মার নামাজ আদায় করা হয়।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
