জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২ মে ২০২৬
জর্জিয়ার আটলান্টায় শনিবার ও রোববার (২৫ ও ২৬ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে উত্তর আমেরিকা বিএনপির দুই দিনব্যাপী কর্মশালা ও সম্মেলন। এতে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ এবং কানাডার পাঁচটি প্রদেশের প্রতিনিধিরা অংশ নেন। ঢাকা থেকে অনলাইনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তি বাড়াতে সমর্থকদের কর্মীতে এবং কর্মীদের নেতৃত্বে পরিণত করার ওপর জোর দিতে হবে।
নজরুল ইসলাম খান আরও বলেন, সারাদেশে এবং প্রবাসে আমাদের যত শুভানুধ্যায়ী আছেন তাদেরকে সমর্থক বানাতে হবে, আবার যারা সমর্থক আছেন তাদেরকে কর্মী বানাতে হবে, আর যারা কর্মী হিসেবে কাজ করছেন তাদেরকে দলের নেতা বানাতে হবে। তবেই দল সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী হবে। সম্মেলনের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান বক্তা ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ।
তিনি বলেন, বিগত সময়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নির্যাতন ও নিপীড়নের সময় উত্তর আমেরিকার বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, তার স্বীকৃতি দেয়া এবং ধন্যবাদ জানাতেই এই কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আরও বলেন, প্রবাসে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের অবদান দল কখনোই ভুলবে না। তাদের ত্যাগ ও সংগ্রামের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দলের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।
আনোয়ার হোসেন খোকন আগামী ২০৩১ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কীভাবে অধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারেন, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিশ্চিত করা যায় এবং দলীয় কাঠামোর মধ্যে আরও বেশি অন্তর্ভুক্ত করা যায়-এসব বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে জনগণকে যে ওয়াদা করেছিলেন যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি ইত্যাদি তিনি ক্ষমতায় এসে ভোটের কালি মুছে যাওয়ার আগেই তা বাস্তবায়ন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে উত্তর আমেরিকার বিএনপির নেতাকর্মীরা আরও সংগঠিত, উদ্যোগী ও বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবেন। একইসঙ্গে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনে দল আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জর্জিয়া বিএনপির সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল খান। তিনি স্বাগত বক্তব্যে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আজকের এই কর্মশালা আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং এর মাধ্যমে আমরা তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করব। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপিকে যেভাবে নির্যাতন-নিপীড়ন করেছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল। কিন্তু শহীদ জিয়ার সৈনিকেরা ন্যায়নীতি আদর্শ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করেছে।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ভোটিং পদ্ধতি। এ বিষয়ে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত নেতৃবৃন্দ তাদের মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন। জবাবে সিনিয়র নেতৃবৃন্দ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে অধিক সংখ্যক প্রবাসীকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার উপায় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। দুই দিনব্যাপী এ কর্মশালা ও সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সম্মেলনের মাধ্যমে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সংগঠনগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
