জমি রক্ষার দাবিতে বিভিন্ন দপ্তরে আবেদন করেছে ৫ হাজার পরিবার
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের বেশকটি গ্রামের ৫ হাজার মানুষের বসতভিটা, ফসলি জমি রক্ষার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজার হাতে এই লিখিত অভিযোগ দাখিল করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
এছাড়াও নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব বরাবর এই লিখিত অভিযোগের অনুলিপি প্রদান করা হয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনের কার্যালয়েও এই অভিযোগের অনুলিপি প্রদান করা হয়।
ইষ্ট ওয়েট প্রপার্টি ডেভলপমেন্ট প্রাইভেট লিমিডেট, বসুন্ধরা সাইনিয়া সার্ভিসেস লিমিডেট ও আশালয় হাউজিং এন্ড ডেভেলপার্স লিমিডেট নামে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ৫ হাজার মানুষের জমি দখলের অভিযোগ তোলা হয়।
এসব দপ্তরে অভিযোগ দায়েয়ের সময় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, এসব ভূমিদস্যূ প্রতিষ্ঠানগুলো মানুষের জমি, বসত ভিটা জোরপূর্বক দখল করছে। জমি কিনে একটি আর বালি দিয়ে ভরে দশটি জমি। কোন ধরণের কাগজপত্র ছাড়াই তারা নিরীহ মানুষের জমি দখল করছে। যদি এভাবে নিরীহ মানুষের জমি বসত ভিটে ভূমিদস্যূরা জোর করে দখল করে নেয় তাহলে মানুষ যাবে কোথায়?
লিখিত অভিযোগে ভুক্তভোগীরা উল্লেখিত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসককে জানায়, রূপগঞ্জ উপজেলাধীন রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জ ও মোগলান মৌজায় অবস্থিত মধূখালী গ্রামে প্রায় ৫ হাজার লোকের বসবাস সহ ৬টি সামাজিক, ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুকুর, ফসলী জমিসহ মানুষ চলাচলের পাকা রাস্তাসহ হাজারের অধিক বসত ঘর রয়েছে। কিন্তু কিছুদিন যাবৎ একটি ভূমিদস্যু চক্র এই গ্রামের জমিতে জোরপূর্বক বালি ফেলে দখলে নেয়ার জন্য ড্রেজার পাইপ স্থাপন করেছে।
তারা আরও জানায়- শুধু তাই নয়, জমি ক্রয় না করে জোরপূর্বক বালি ফেলে ভরাটের চেষ্টা অব্যাহত রেখেছে। এতে আমরা গ্রামবাসি সঙ্কিত ও আতঙ্কিত। আমাদের বিতাড়িত করে এ গ্রামটি দখল করে ভূমিদস্যুরা আবাসন প্রকল্প করার পদক্ষেপ নিয়েছে। সরকারের ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতীত পিতলগঞ্জ চেয়ারম্যান বাড়ি বাজারের দক্ষিণ পার্শে রাস্তার উপরে (ডেমরা-কালিগঞ্জ সড়কের উপর) ড্রেজার পাইপ বসিয়ে বালি দিয়ে এলাকাটি ভরাটের উদ্যোগ গ্রহণ করেছে। ড্রেজার পাইপ বসানোর জন্য ভূমিদস্যুরা জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের কোন প্রকার অনুমতি গ্রহণ করে নাই।
ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর লিখেন- ফসলী জমি ভরাট করে কোন প্রকার প্রকল্প গ্রহণ না করার জন্য ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দিকনির্দেশনা প্রদান করেছেন। ভূমিদস্যুরা বালু দ্বারা উক্ত গ্রাম, এলাকা ভর্তি করে আবাসন প্রকল্প করার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের কোন প্রকার অনুমতি গ্রহণ করে নাই।
এ সময় নিরীহ জমির মালিক আব্দুল মান্নান, আব্দুর রউফ, সিরাজ, আনোয়ার হোসেন, রাসেল মিয়া, শহিফুল ইসলাম, বিলকিস বেগম, হাসিনা, বাদল মিয়া, মোক্তার হোসেন, গোলজার হোসেন, আলী আকবরসহ ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
