রোববার   ১৭ মে ২০২৬   জ্যৈষ্ঠ ২ ১৪৩৩   ৩০ জ্বিলকদ ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৫৫৫

জমজমাট নিউমার্কেটের ঈদ বাজার, অপরাধ ঠেকাতে সতর্ক পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪  

রাজধানীর নিউমার্কেট এলাকায় ছোট-বড় মিলিয়ে ১৯টি মার্কেট। সারাবছরই ক্রেতা সমাগম থাকে এসব মার্কেটে। তবে ঈদ, পূজাসহ অন্য উৎসব-অনুষ্ঠান কেন্দ্র করে হাজারো ক্রেতায় মুখরিত থাকে পুরো নিউমার্কেট এলাকা। ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে পছন্দের পোশাকসহ অন্য জিনিসপত্র কিনতে এসব মার্কেটে আসেন ক্রেতারা। উৎসব কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততায় জমজমাট থাকে রাজধানীর ঐতিহ্যবাহী নিউমার্কেট এলাকা।

তবে লোকসমাগমের কারণে কিছু ভোগান্তির সৃষ্টি হয় ব্যস্ততম এই এলাকায়। সড়কে তীব্র যানজটের পাশাপাশি মার্কেটগুলোতে অপরাধমূলক কাজকর্ম বেড়ে যায়। এর মধ্যে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। এসব কারণে অন্য সময়ের তুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বেশি সতর্ক থাকতে হয় পুলিশকে। এসব নিয়ন্ত্রণে নানান উদ্যোগও নেওয়া হয়।

গত কয়েক দিনে নিউমার্কেট এলাকায় অবস্থিত মার্কেটগুলো ঘুরে দেখা যায়, ঈদের কেনাকাটা করতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন বয়সী মানুষ আসছেন। ঈদ কেন্দ্র করে বেচা-বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, এবার দেশে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকায় মার্কেটে ক্রেতা সমাগম বেড়েছে। গত কয়েক বছরের ক্ষতি পুষিয়ে এবার লাভের দেখা পাবেন বলে আশা করছেন তারা।

তবে দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। তাদের অভিযোগ, আগের তুলনায় কাপড়ের দাম অনেক বেড়েছে। বাজেটের বাইরে হওয়ায় অনেকে পছন্দের কাপড় কিনতে পারছেন না। বাধ্য হয়ে বাজেটের মধ্যেই কেনাকাটা সারতে হচ্ছে অনেককে।

নিউমার্কেটে কাপড় কিনতে আসা যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা রাউফুল আলম জাগো নিউজকে বলেন, ‘প্রতিবার ঈদে পরিবার এবং আত্মীয়স্বজনদের জন্য নিউমার্কেট থেকে কেনাকাটা করি। এখানে অনেকগুলো মার্কেট আছে। পছন্দমতো ঘুরে কেনাকাটা করা যায়। তবে গত কয়েক বছরের তুলনায় এবার কাপড়ের দাম বেশি মনে হচ্ছে, যা বাজেট করে নিয়ে আসছিলাম তা দিয়ে সবার কাপড় কেনা সম্ভব হচ্ছে না।

ঈদবাজার, ঈদুল ফিতর, ব্যবসায়, ব্যবসা-বাণিজ্য, বিশেষ প্রতিবেদন, রাজধানী, ঈদের-কেনাকাটাজমজমাট নিউমার্কেটের ঈদ বাজার, অপরাধ ঠেকাতে সতর্ক পুলিশ

নিউমার্কেটের গ্লোব সুপার মার্কেটের বিক্রেতা আজিজ মিয়া বলেন, ‘এবার রমজানের প্রথম থেকেই ক্রেতারা আসছেন। বিক্রিও বেশ ভালো। ঈদে ভালো ব্যবসা হবে আশা করছি। অনেক ক্রেতা দাম বেশির অভিযোগ করছেন, কী করবো! আমরা বেশি দামে কিনে আনি, বেশি দামেই বিক্রি করতে হবে।’

তবে এই এলাকায় কেনাকাটা করতে এসে ভোগান্তিতে পড়তে হয় ক্রেতাসহ নিউমার্কেটের সামনের মিরপুর সড়ক দিয়ে যাতায়াতকারীদের। শুধু সাইন্সল্যাব মোড় থেকে নীলক্ষেত মোড় পার হতেই অনেক সময় পার হয়ে যায়। অবশ্য এ যানজটের অন্যতম মূল কারণ ফুটপাতের দোকানপাট। ফুটপাতে থাকা দোকানগুলোর কারণে পথচারীরা বাধ্য হয়ে রাস্তা ব্যবহার করে যাতায়াত করেন। এছাড়া নিউমার্কেটের নিউ সুপার মার্কেট এবং গাউছিয়া মার্কেট সংযোগকারী ফুটওভার ব্রিজের নির্মাণকাজ চলমান থাকায় পথচারীরা বাধ্য হয়ে রাস্তার মাঝে থাকা লোহার ব্যারিকেডের ভাঙা অংশ দিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। এতে সড়কে চলাচলকারী গাড়ির গতি আরও কমে যাচ্ছে।

এদিকে ঈদ কেন্দ্র করে ক্রেতাদের বাড়তি চাপ সামাল দেওয়া ও মার্কেটের পরিবেশ ঠিক রাখতে তৎপর ব্যবসায়ী মালিক সমিতি। মার্কেটগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিজস্ব পাহারাদার দিয়ে সার্বক্ষণিক পাহারা দেওয়া, সিসি ক্যামেরাসহ নানান উদ্যোগ নিয়েছে সংগঠনগুলো।

ঈদবাজার, ঈদুল ফিতর, ব্যবসায়, ব্যবসা-বাণিজ্য, বিশেষ প্রতিবেদন, রাজধানী, ঈদের-কেনাকাটাজমজমাট নিউমার্কেটের ঈদ বাজার, অপরাধ ঠেকাতে সতর্ক পুলিশ

মার্কেটে ক্রেতা হয়রানি বন্ধ ও সার্বিক বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা সুপার মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন টুটুল জাগো নিউজকে বলেন, ‘মার্কেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কেট হাঁটা-চলার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এখানে তিনটি ব্লকে ৯৬টি সিসি ক্যামেরা মালিক সমিতির অফিস থেকে মনিটরিং করা হয়। এছাড়া অধিকাংশ দোকানের নিজস্ব সিসি ক্যামেরা আছে। মার্কেটে মোট ৪০৬টি দোকান আছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।’

নিউমার্কেট বণিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘মার্কেট ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সঙ্গে বৈঠক হয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। আমরা মার্কেটের গেটগুলোতে যেন ভিড় না জমে সেদিকে খেয়াল রাখছি। এছাড়া শিশুরা যেন বাবা-মায়ের সঙ্গে শপিংয়ে এসে হাত থেকে ছুটে হারিয়ে না যায় সেদিকে আমাদের গার্ডরা খেয়াল রাখছেন। ক্রেতারা যেন তাদের ব্যাগ সতর্কভাবে রাখেন সেজন্য সতর্ক করা হচ্ছে। মার্কেটে ক্রেতা আসছেন। আশা করি সামনে বিক্রি আরও ভালো হবে।’

ঈদ কেন্দ্র করে অতিরিক্ত লোকসমাগমে অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনাও ঘটছে। প্রতিদিনই মোবাইল চুরির ঘটনায় থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) হচ্ছে। রমজানের গত ১০ দিনে মোবাইল চুরির ঘটনায় নিউমার্কেট থানায় জিডি হয়েছে ৪০টি। তবে অনেকেই মোবাইল খোয়া গেলেও থানায় জিডি করেন না। নারীদের ব্যাগ এবং ছেলেদের পকেট থেকে মানিব্যাগ চুরির ঘটনাও ঘটছে৷ এসব অপরাধ ঠেকাতে সচেতনামূলক কার্যক্রম পরিচালনাসহ পুলিশ তৎপর। প্রতিটি মার্কেটে অডিও রেকর্ড দেওয়া হয়েছে। এতে চুরি বা ছিনতাই ঘটনা এড়াতে সতর্কতার পাশাপাশি পুলিশি সহায়তা নেওয়ার কথাও বলা হচ্ছে। এছাড়া গাউছিয়া মার্কেটের সামনে ২৪ ঘণ্টা অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে এসব এলাকায় থাকা বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসহ ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেছে নিউমার্কেট থানা পুলিশ।

পুরো এলাকার পুলিশের মনিটরিং কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে ডিএমপির নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিন ৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত ট্রাফিক পুলিশও রয়েছে। ক্লোজ মনিটরিংয়ের জন্য পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। জনগণের সচেতনতায় অডিও রেকর্ড বাজানো হচ্ছে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ মার্কেটের ব্যবসায়ী সমিতির সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক।’

যানজট এবং ফুটপাতে দোকানের বিষয়ে তিনি বলেন, ‘এ এলাকায় অতিরিক্ত ক্রেতা সমাগম এবং অতিরিক্ত যানবাহনই যানজটের মূল কারণ। ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান চলমান। ফুটপাত দখলমুক্ত করতে শুধু থানা পুলিশ নয়, সিটি করপোরেশনের সমন্বয় প্রয়োজন।’

মোবাইল চুরির বিষয়ে বলেন, ‘নারীদের ব্যাগ এবং ছেলেদের পকেট থেকে মোবাইল চুরির ঘটনা ঘটছে। মূলত ভিড়ের মধ্যে এ ধরনের ঘটনা ঘটে। আমরা এসব নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর