জব্দ গাড়িতে ফুটপাত-সড়ক দখল, পথচারীদের ভোগান্তি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৬ জুন ২০২৪
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের সীমানা প্রাচীর রিং রোড সড়কের একাংশ ও ফুটপাত দখল করে সারি সারি রাখা হয়েছে আদাবর থানার মামলার আলামত হিসেবে জব্দ করা প্রায় কয়েকশ গাড়ি। জব্দ করা এসব গাড়ি বছরের পর বছর ফুটপাত ও সড়ক দখল করে রাখায় পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। জব্দ করে রাখা গাড়ির পাশে টিনশেড ঘর বানিয়ে সড়ক ও ফুটপাত দখল করে রাখা হয়েছে। সড়কটি থানার সামনে হলেও স্থানীয়দের কাছে এখন বেপরোয়া গাড়ির দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। কারণ ফুটপাত ও সড়ক দখল হওয়ায় রিং রোডের এ সড়কটির ওপর দিয়ে বাধ্য হয়েই পথচারীদের চলাচল করতে হয়।
সরেজমিন ঘুরে দেখা যায়, আদাবর থানার ঠিক উল্টা পাশে রিং রোডে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বহুতল এনএইচ ভবনগুলোর সামনের ফুটপাত ও সড়কের একাংশের ওপর স্তূপ করে রাখা হয়েছে ট্রাক, প্রাইভেটকার, পিকআপ, মোটরসাইকেলসহ কয়েকশ গাড়ি। এসব গাড়ি একেবারে জরাজীর্ণ অবস্থায় অকেজো হয়ে পড়ে আছে। কোন কোন গাড়ি মরিচা ধরে মাটির সঙ্গে মিশে যাওয়ার উপক্রম হয়েছে।
দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাতের ওপর জব্দ করা এসব গাড়ি রাখার ফলে ফুটপাত ব্যবহারের কোনো সুযোগ নেই। তাই সড়কের ওপর দিয়েই বাধ্য হয়ে চলাচল করছে সাধারণ বাসিন্দারা। ফুটপাত ও সড়ক দখল করে গাড়িগুলো যে অংশে রাখা হয়েছে, সেই অংশটি রিং রোডের মোহাম্মদপুর থানার মধ্যে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, এ সড়কে দীর্ঘদিন ধরে আদাবর থানার জব্দ করা গাড়ি ফেলে রেখে সড়ক ও ফুটপাত দখল করায় সড়কের ওপর দিয়েই পথচারীদের চলাচল করতে হচ্ছে নিয়মিত। ফুটপাত ব্যবহার করতে না পেরে সড়কের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে বেপরোয়া গতির গাড়ি কবলে পড়ে দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারীরা।
রিং রোডে বাদশা ফয়সাল ইন্সটিটিউটের শিক্ষার্থী আহনাফ মুনির জানায়, প্রতিদিন স্কুলে আমরা এই সড়ক দিয়ে যাতায়াত করি। ফুটপাত ও সড়ক দখল করে গাড়ি রাখা হয়েছে। গাড়িগুলোর পাশেই টিনশেড ঘর ও নার্সারি দিয়ে পুরো সড়ক ও ফুটপাত দখল করে রেখেছে। আহনাফ মুনিরের মতো শরীফ আবদুল্লাহ, মুসতারিন জাহানসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী এ সড়ক দিয়ে চলাচলের আতঙ্কের কথা জানিয়েছেন।
শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এনএইচ বহুতল ভবনের বাসিন্দা আকরাম হুসাইন জানান, এ সড়ক দিয়ে আমার পরিবারের সদস্যরা নিয়মিত ব্যবহার করে। এখানে ফুটপাত ব্যবহার করার মতো অবস্থা নেই। ফুটপাতের পাশাপাশি সড়কের একাংশ দখল করে থানার জব্দ করা গাড়ি রাখা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-৫ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ জানান, আদাবর থানার উল্টাপাশ ও থানার সামনের সড়ক ও ফুটপাত দখল করে জব্দ করে রাখা গাড়ি সরানোর জন্য আমরা কয়েক দফায় থানাকে চিঠি দিয়েছি। কারণ ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে। সেই ফুটপাত দখল হয়ে গেলে পথচারীরা চলাচল করবে কোন দিক দিয়ে। আমরা তাদের চিঠি দেওয়ার পরও বিষয়টি নিয়ে থানা কর্তৃপক্ষের কোনো মাথা ব্যাথা নেই।
ডিএমপি আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক জানান, রাস্তার ওপর রাখা গাড়িগুলো আসলে আমাদের বিভিন্ন মামলার আলামত। মূলত মামলার আলামত হিসেবে জব্দ করা এসব গাড়িগুলো রাখার কোনো জায়গা নেই। তাই বাধ্য হয়েই আমরা সড়কে রেখে জায়গাটাকে মালখানা হিসেবে ব্যবহার করতে হয়। আলাদাভাবে এ গাড়িগুলো পাহাড়া দেওয়ার জন্য একজন পুলিশ দায়িত্ব পালন করে নিয়মিত। আমাদের থানা ভাড়া ভবন থেকে কার্যক্রম পরিচালনা হয়। এ নিয়ে সিটি কর্পোরেশনের আমাদের চিঠি দিয়েছে। আমরা জায়গা সংকটের কারণে এগুলো সরিয়ে অন্য কোথাও নিতে পারছি না।
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
