ছাদে যাত্রী নয়, টার্মিনালেই কাগজ পরীক্ষা: আইজিপি
প্রকাশিত: ২৭ মে ২০১৯
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘এবারের ঈদ উপলক্ষে টার্মিনাল থেকে বাস ছাড়ার আগেই চালকের ড্রাইভিং লাইসেন্স, অন্যান্য কাগজপত্র ও পরিবহনের ফিটনেস পরীক্ষা করতে হবে। কোনোভাবেই বাসের ছাদে যাত্রী উঠতে দেয়া যাবে না।
ঈদুল ফিতর সামনে রেখে রোববার দুপুরে পুলিশ সদর দফতর থেকে সব মহানগর ও রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন- মহানগর সদর দফতরের উপ-পুলিশ কমিশনার ও তদূর্ধ্ব কর্মকর্তারা এবং রেঞ্জ ডিআইজি কার্যালয়ে রেঞ্জের অধীন জেলা পুলিশ সুপার ও তদূর্ধ্ব কর্মকর্তারা।
পুলিশ সদর দফতরের এআইজি (গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা জানান, সাধারণ মানুষের ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে মার্কেট ও শপিংমলে সারাক্ষণ পোশাকে ও সাদা পোশাকে বিশেষ নিরাপত্তার নির্দেশ দিয়েছেন আইজিপি।
মার্কেট কমিটির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং বৃহৎ মার্কেট ও শপিংমলে সিসিটিভি, হ্যান্ড মেটাল ডিটেক্টর এবং প্রয়োজনে আর্চওয়ে স্থাপনের পরামর্শ দেন আইজিপি।
সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি স্থাপন, ট্রাক, পিকআপ, পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহন রোধ ও সুনির্দিষ্ট তথ্য ছাড়া মহাসড়কে যানবাহন থামানো যাবে না।
রেলপথে নাশকতা রোধে নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, চলন্ত ট্রেনে পাথর মারা রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যেন কোনোভাবে এ ধরনের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ ও নৌপথে অন্য কোনো স্থান থেকে নৌকা দিয়ে যাত্রী উঠানো বন্ধ করতে হবে।
জাতীয় ঈদগাহ, কিশোরগঞ্জের শোলাকিয়া, দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দান ঈদগাহসহ বিভাগ ও জেলার কেন্দ্রীয় ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেন আইজিপি।
ঈদের ছুটিতে আবাসিক এলাকা, ব্যাংক ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, স্বর্ণের দোকান ইত্যাদির নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।
আইজিপি বলেন, জঙ্গি সংগঠনের কার্যক্রমের ওপর গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। জঙ্গিরা যাতে ভাড়া বাসাকে আস্তানা হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য নিয়মিত ভাড়াটিয়া তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট যেমন- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্র, বিদেশি কূটনৈতিক মিশন ও স্থাপনা এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন তিনি।
আইজিপি বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে সন্তোষজনক। এ অবস্থা ধরে রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
