চ্যাম্পিয়ন রংপুরের ‘চিটাগং পরীক্ষা’ আজ
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯
টুর্নামেন্ট শুরুর মাসকয়েক আগেও নিশ্চিত ছিলো না এবারের বিপিএলে অংশ নেবে কি-না তারা। অনেক গড়িমসির পর নাম লেখালেও দলগঠনের পর সেরাদের আলোচনায় ছিলো না তাদের নাম। অথচ আসরের প্রায় অর্ধেক শেষে মাঠের খেলায় সবার ওপরেই অবস্থান মুশফিকুর রহীমের চিটাগং ভাইকিংসের।
এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল চিটাগং ভাইকিংস। প্রতিপক্ষ ছিলো বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তুলনামূলক দুর্বল চিটাগংকে উড়িয়ে দেবে শক্তিশালী রংপুর, করবে উড়ন্ত সূচনা- এমনটাই প্রত্যাশা ছিলো ক্রিকেট অনুরাগিদের।
কিন্তু কিসের কি! রবি ফ্রাইলিংক নামক এক ‘অখ্যাত’ পেস বোলিং অলরাউন্ডারের মিডিয়াম পেসেই অসহায় আত্মসমর্পন চ্যাম্পিয়ন রংপুরের। প্রথমে বল হাতে মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়ে রংপুরকে ৯৮ রানেই অলআউট করে দেন ফ্রাইলিংক। পরে রান তাড়া করতে নেমে চিটাগং হোঁচট খেলে ব্যাট হাতেও ফ্রাইলিংক আবির্ভূত হন ফিনিশারের ভূমিকায়।
সেই যে প্রথম ম্যাচ থেকে শুরু, নিজের ব্যাটিং-বোলিং দিয়ে সেই ‘অখ্যাত’ ফ্রাইলিংক এরই মধ্যে পরিণত হয়েছেন এবারের আসরের অন্যতম সেরা তারকায়। তার সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহীম ব্যাট হাতে এবং আবু জায়েদ রাহী ও নাঈম হাসানরা বল হাতে অগ্রণী ভূমিকা পালন করায় নিজেদের প্রথম ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে চিটাগং।
আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। স্বভাবতই প্রথম দিনে মাঠে নামবে স্বাগতিক দল চিটাগং ভাইকিংস। তাদের প্রতিপক্ষ কারা? টুর্নামেন্টের উদ্বোধনী দিনে যাদের বিপক্ষে জিতে যাত্রা শুরু করেছিল চিটাগং, সেই রংপুরের বিপক্ষেই ঘরের মাঠে প্রথম ম্যাচটি খেলবে মুশফিকের দল।
টুর্নামেন্টের মাঝপথ পেরিয়ে যেখানে রীতিমত উড়ছে চিটাগং, সেখানে শুরুর ম্যাচের মতোই ধুঁকছে মাশরাফি বিন মর্তুজার রংপুর। এখনো পর্যন্ত ৮ ম্যাচ খেলে তাদের ঝুলিতে জয় মাত্র ৪ ম্যাচে। সমান ম্যাচে সমান জয় নিয়ে সুপার ফোরে ওঠার লড়াইয়ে তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস।
অথচ বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের দলটি এবারও কাগজে-কলমে টুর্নামেন্টসেরা হওয়ার অন্যতম দাবীদার। কিন্তু মাঠের খেলায় সেভাবে নিজেদের মেলে ধরতে না পারাতেই ঘটেছে বিপত্তি। দলের প্রথম চার ব্যাটসম্যান ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স ও রিলে রুশোর নাম শুনলেই অন্তর আত্মা কেঁপে ওঠার কথা অনেক দলের- কিন্তু এবারের বিপিএলে এত বড় তারকাদের বিপক্ষেও বুক চিতিয়ে লড়াই করছে দলগুলো। ছিনিয়ে নিয়েছে জয়।
এখনো পর্যন্ত যে চার ম্যাচে হেরেছে রংপুর সবগুলোতেই প্রকট হয়ে দেখা দিয়েছে ব্যাটিং ব্যর্থতা কিংবা ফিনিশিংয়ের দুর্বলতা। দলের অন্যতম মহাতারকা এবি ডি ভিলিয়ার্স মাঠে নামার পর ১৯৫ ও ১৮২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতলেও গেইল-হেলস-রুশোদের নিয়ে এর আগে ১৩৫ রান তাড়া করা হয়নি রংপুরের, আবার আগে ব্যাট করে অলআউট হতে হয়েছে ৯৮ রানে।
যে কারণে দলের মধ্যে বড় তারকাদের উপস্থিতি থাকলেও নির্দিষ্ট দিনে তারা জ্বলে উঠতে পারবেন কি-না তা নিয়ে পুরো টুর্নামেন্টজুড়েই শঙ্কায় রয়েছে রংপুর রাইডার্স টিম ম্যানেজম্যান্ট। এদিকে টুর্নামেন্টের শুরুর দিকে রংপুরের বোলিং নিয়ে তেমন মাথা ব্যথা না থাকলেও, শেষ দুই ম্যাচে তাদের বিপক্ষে খুলনা টাইটানস ১৮১ এবং সিলেট সিক্সার্স দাঁড় করিয়েছে ১৯৪ রানের বিশাল সংগ্রহ।
বর্তমান চ্যাম্পিয়নদের কপাল ভালো দুই ম্যাচেই প্রথম চারজনের অন্তত তিনজন ভালো ব্যাটিং করায় ম্যাচ শেষে মিলেছে জয়। নতুবা পয়েন্ট টেবিলে বর্তমান চ্যাম্পিয়নদের অবস্থা হতো আরো হতশ্রী। বোলারদের ব্যর্থতা ব্যাটসম্যানদের সাফল্যে আড়াল হলেও, চিটাগং ভাইকিংসের মতো টিম স্পিরিটে উজ্জীবিত দলের বিপক্ষে জিততে হলে ব্যাটসম্যানদের সঙ্গে দায়িত্ব নিতে হবে রংপুরের বোলারদেরও।
তবে চিটাগং ভাইকিংস অতোটা ভাবছে না রংপুরের চার ব্যাটসম্যানকে নিয়ে। দলের অভিজ্ঞ তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের মতে চিটাগং কোনো বিশেষ দিক বা খেলোয়াড়ের দিকে তাকিয়ে থাকে না। যখন যেমন প্রয়োজন পড়ে তেমন করে কেউ না কেউ পারফর্ম করে দেয় বলে আবারও রংপুরকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী আশরাফুলের চিটাগং।
বৃহস্পতিবার ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে এসে আশরাফুল বলেন, ‘রংপুর শেষ দু’টি ম্যাচে অনেক রান তাড়া করে জিতেছে। তাদের ব্যাটিংয়ে চারজনই (বিদেশি) ওয়াল্ড র্ক্লাস। টি-টোয়েন্টি ফরম্যাটে তারা নিজেদের সেরাটা খেলতে পারলে, কঠিন তো হবেই। বিদেশি যে চার ব্যাটসম্যান আছে, রংপুর তাদের দিকেই বেশি তাকিয়ে রয়েছে। আমাদের টিমে কিন্তু ওই জিনিসটা নেই। যখনই প্রয়োজন হচ্ছে কেউ না কেউ পারফর্ম করে দিচ্ছে। যেহেতু আমাদের তিন বিভাগই ভালো খেলছে, সেরাটা খেলতে পারলে ভালোই হবে।’
চট্টগ্রাম পর্বে সবচেয়ে বেশি ৪টি ম্যাচ খেলবে স্বাগতিক দল চিটাগং ভাইকিংস। বিপিএলের গত আসরে চট্টগ্রাম যাত্রাটা সুখকর হয়নি স্বাগতিক দলটি। সেবারও নিজের মাঠে ৪ ম্যাচ খেলেছিল তারা। কিন্তু জয় পেয়েছিল মাত্র ১ ম্যাচে। হেরে গিয়েছিল বাকি তিন ম্যাচেই। এবার সে তিক্ত অভিজ্ঞতা ভুলে নতুন সুখস্মৃতি নিয়েই ঢাকায় ফিরতে চাইবে চিটাগং ভাইকিংস।
কিন্তু তারা যদি এ কাজে সফল হয়ে নিজেদের প্রথম ম্যাচেই জয়লাভ করে, তাহলে রংপুর রাইডার্সের সমীকরণ হয়ে পড়বে কঠিন। গ্রুপপর্বের পরের তিন ম্যাচে তখন জয়ব্যতীত কিছু ভাবনার সুযোগ থাকবে না তাদের সামনে। তাই আজকের ম্যাচটি জিতে সমীকরণটা নিজেদের পক্ষেই রাখতে চাইবে রংপুর। সেক্ষেত্রে পাস করতে হবে কঠিন পরীক্ষায়।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
