চেনা পরিবেশে স্মিথের চেয়ে এগিয়ে ‘বিগ বস’ গেইল
নিউজ ডেক্স
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯
বিপিএলের একাধিক আসরে খেলেছেন ক্রিস গেইল। আর এই টুর্নামেন্টে এবার প্রথমবারের মতো খেলছেন স্টিভেন স্মিথ। আন্তর্জাতিক বা অন্য টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে খেললেও বিপিএলে প্রথম মুখোমুখি হচ্ছেন তারা। আসরের পঞ্চম ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স। তার আগে বাংলাদেশের চেনা পরিবেশে স্মিথের চেয়ে গেইলকেই এগিয়ে রাখছেন সতীর্থ মেহেদী মারুফ।
প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানসের বিপক্ষে জয় পায় রংপুর। তাই খোশ মেজাজেই সোমবার অনুশীলন করেন দলের খেলোয়াড়রা। পরে মারুফ বলেন, ‘প্রথম ম্যাচ থেকে গুছিয়ে উঠার সময় লাগে। থ্যাংক গড যে আমরা দ্বিতীয় ম্যাচে গুছিয়ে উঠতে পেরেছি। আসলে প্রতি দল নিয়েই আগে থেকে প্ল্যান শুরু হয়। আমাদের নির্দিষ্ট কুমিল্লাকে নিয়েই প্ল্যান এখন। ওদের শক্তি দুর্বলতা। আমরা লাস্ট ম্যাচ জেতায় সবাই ফুরফুরে মেজাজে আছি। আমাদের সবার কনফিডেন্ট ভালো। ব্যাটিং বোলিং দুইটাতেই ভালো হয়েছে। এখন আমরা কুমিল্লার শক্তি দুর্বলতা নিয়ে দেখছি। আমরা একটা একটা করে ম্যাচ নিয়ে অগ্রসর হচ্ছি।’
প্রথম দুই ম্যাচে খেলেননি গেইল। মঙ্গলবার নিশ্চিতভাবেই দলে থাকছেন ক্যারিবীয় ‘দানব’। তিনি ফিরলে যে দল অনেক শক্তি পাবে স্রেফ সেটাই জানাচ্ছেন মারুফ, ’সত্যি কথা বলতে, আমাদের দলে গেইল আছে। গেইল বাংলাদেশে অনেক বছর ধরে খেলে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। স্মিথের বোধহয় প্রথম বিপিএল। ইভেন বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ ছাড়া কোনও খেলা খেলতে আসেনি। সুতরাং অ্যাডভানটেজ থাকবে গেইলের জন্যই। ওর এখানকার বোলারদের সবাইকেই জানা। আমি বিগ বসকে এগিয়ে রাখব।’
নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে কুমিল্লাও। প্রতিটি ম্যাচ ধরে এগোতে চায় তারা। সোমবার নিজেদের প্রস্তুতি সেরে কুমিল্লার মেহেদী হাসান বলেন, ‘আমরা স্টেপ বাই স্টেপ এগোতে চাই, সেক্ষেত্রে একেকটা ম্যাচের জন্য একেকটা পরিকল্পনা থাকবে। ওই দিকেই এগোব।’
এই মৌসুমে অন্য শক্তিশালী দল ধরা হচ্ছে তাদেরই। দেশি তারকা তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে তাদের দলে আছেন বিদেশি তারকা শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, এভিন লুইস ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ।
আগেরবারের চেয়ে অনেকটাই ভিন্ন দল কুমিল্লা। মেহেদীও বিষয়টি যেন মনে করিয়ে দিলেন, ‘গতবারের দলের চেয়ে এবারের দল একটু আলাদা হয়েছে। কোনও দল একটু শক্তিশালী, আবার কোনওটা একটু কম শক্তিশালী হয়েছে। আমাদের দলটা এবার ভালো হয়েছে। আমরাও গত ম্যাচ জিতেছি, ওরা জিতেছে (রংপুর)। ম্যাচটা খুব ভালো হবে আশা করি।’
অধিনায়কে হিসেবে স্মিথ আন্তর্জাতিকভাবেই স্বীকৃত। বিপিএলেও তাকে সেরার সনদ দিচ্ছেন মেহেদী, ‘অধিনায়ক হিসেবে, মানুষ হিসেবে সব দিক থেকেই ভালো স্মিথ। সব কিছুই ভালো লেগেছে। ম্যাচে নিজেকে এবং সবাইকে ব্যস্ত রাখে সে, যেটা টি-টুয়েন্টিতে ক্রিকেটের জন্য অনেক জরুরী। সবাইকে সে খেলায় মনোযোগী রাখে। আসলে তার জন্য একদিনেই সবার সাথে মানিয়ে নেয়া সম্ভব নয়। সময় লাগবে। খেলতে খেলতে সে আমাদের উন্নতির জন্য আরও সাহায্য করতে পারবে। সবার সাথেই সে অনেক মিশুক।’
ভালো ছন্দে থাকলেও প্রতিপক্ষ দলে যখন গেইলের মতো ব্যাটসম্যান থাকে, তখন রক্ত চাপটা একটু হলেও বেড়ে যায়। তবে চাপ থাকলেও সেটা খুব একটা আমলে নিতে রাজি নন মেহেদী, ‘এটা কোনও বিষয় না, আমি যদি ভালো বল করি তাহলে গেইল অথবা অন্য যেকোনও বড় বড় ব্যাটসম্যানও আউট হবে। বাজে বল করলে যেকোনও ব্যাটসম্যানই মারবে। এটা ক্রিকেটের নিয়ম। ভালো বল করলে যেকোনও ব্যাটসম্যানের জন্যই কঠিন।’
কুমিল্লা-রংপুরের জমজমাট ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়। দিনের অন্য ম্যাচে দুপুর সাড়ে ১২টায় একে অপরের মুখোমুখি হবে ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
