চুক্তিপত্র ছাড়া শুটিং নয়
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
উদ্যোগ নেওয়া হয়েছিল প্রায় দেড় বছর আগে। কিন্তু বাস্তবায়িত হয়নি বললেই চলে। এবার জোরেশোরে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে টেলিভিশন নাটক নির্মাণের সঙ্গে জড়িত ছয়টি সংগঠন। আগামী ১ জানুয়ারি থেকে টেলিভিশন নাটক নির্মাণের বেলায় চুক্তিপত্র স্বাক্ষর করলে তবেই হবে শুটিং। যে ছয়টি সংগঠন চুক্তিপত্র স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত করেছে, সেগুলো হলো ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘ, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন ও টেলিভিশন মিডিয়া মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন।
তবে ছয় সংগঠন সিদ্ধান্ত নেওয়ার আগে ২০১৭ সালের ৭ জুলাই ঘটা করে সমঝোতা স্মারক স্বাক্ষর করে ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয় শিল্পী সংঘ। কথা ছিল, ওই সময় থেকেই চুক্তিপত্র স্বাক্ষর ও নিয়মকানুন মেনে শুটিং হবে। কিন্তু সেটা গত দেড় বছরেও হয়নি।
এবার ঘটা করে উদ্যোগ নেওয়া হয়েছে বাস্তবায়নের। সেটা কতটা ফলপ্রসূ হবে—জানতে চাইলে ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি অভিনেতা সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আমরা প্রতিটি সংগঠনই চুক্তিপত্র মেনে কাজ করার বিষয়টি উপলব্ধি করেছি। এ কারণে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে যেখানেই শুটিং হোক, চুক্তিপত্র মেনেই হবে।’ তিনি জানান, আগেরবার তিনটি সংগঠন উদ্যোগ নিলেও এবার এটার সঙ্গে যুক্ত হয়েছে আরও তিনটি সংগঠন। তাই এটা বাস্তবায়ন করা সহজ হবে।
পুরোনো চুক্তিপত্রে ৪২টি ধারা ছিল, সেটারও সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে নতুন চুক্তিপত্রে—এমনটাই জানালেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ‘আমরা দেড় বছর আগে উদ্যোগ নিলেও সেটা বাস্তবায়ন করতে পারিনি। কিন্তু এবার আমরা বাস্তবায়ন করার সব রকমের উদ্যোগ নিয়েছি। কেউ যদি চুক্তিপত্র স্বাক্ষর না করে নির্মাণ করেন, তাহলে তার কোনো দায়দায়িত্ব সংগঠন নেবে না।’
চুক্তিপত্রে মূলত নাটকের নাম, কাহিনিকার, চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক, নাটকের ধরন, পাণ্ডুলিপি প্রদানের শিডিউল, শুটিং শিডিউল, চুক্তিপত্রের মেয়াদকাল, শুটিংয়ের স্থান, শুটিংয়ের সময়, সম্মানী প্রদানের ধাপ বিষয়ে বিস্তারিত উল্লেখ করার পাশাপাশি প্রথম ও দ্বিতীয় পক্ষ এবং সাক্ষীর স্বাক্ষরের জায়গা রয়েছে।
চুক্তিপত্র স্বাক্ষরের উদ্যোগ হিসেবে লাভলু ও হাবীব দুজনই জানান, এরই মধ্যে সব সংগঠনের সদস্যদের জানানো হয়েছে। সব প্রযোজনা প্রতিষ্ঠান, শুটিংবাড়ি এবং সংশ্লিষ্ট সব অফিসে চুক্তিপত্রের ছাপানো কপি পাঠানো হয়েছে। দুজনই বলেন, ‘আমরা সবাইকে চুক্তিপত্র স্বাক্ষরের ব্যাপারে আগ্রহী করে তুলেছি। এখন অপেক্ষা করছি নতুন বছরের।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
