চীন সরকারের সঙ্গে তালেবানের বৈঠক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯
তালেবানের একটি প্রতিনিধি দল বেইজিংয়ে আফগানিস্তানের জন্য নিযুক্ত চীনের বিশেষ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের শান্তি আলোচনার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র।
শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা বাতিল করার পর তালেবান আর চীনের মধ্যে এ বৈঠক হল। অনেকেই আশা করেছিলেন যুক্তরাষ্ট্র-তালেবানের ওই আলোচনার মধ্য দিয়ে শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে এবং আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের ইতি ঘটবে।
তালেবানের ৯ সদস্যের প্রতিনিধি দল বেইজিং সফর করছেন এবং সেখানে তারা আফগানিস্তানবিষয়ক চীনা বিশেষ প্রতিনিধি ডেং শিজুনের সাথে বৈঠক করেছেন।
আফগান তালেবানের কাতার অফিসের মুখপাত্র সুহাইল শাহীন তার টুইটার একাউন্টে এ তথ্য জানিয়েছেন। শাহীন লিখেছেন, চীনা বিশেষ প্রতিনিধি বলেছেন মার্কিন-তালেবান চুক্তিটি একটি ভালো ফ্রেমওয়ার্ক যেটার মাধ্যমে আফগান ইস্যুর শান্তিপূর্ণ সমাধান হতে পারে এবং চীন এটাকে সমর্থন করে।
শাহীন টুইটে লিখেছেন যে, তালেবান প্রতিনিধি দলের নেতা মোল্লা বারাদার বলেছেন যে তারা সংলাপে অংশ নিয়ে একটা ‘সমন্বিত চুক্তিতে’ পৌঁছেছিলেন। শাহীনের মতে, বারাদার বলেছেন, এখন, মার্কিন প্রেসিডেন্ট যদি তার কথার মর্যাদা রাখতে না পারেন এবং সেটা ভঙ্গ করেন, তাহলে আফগানিস্তানে যেকোনো ধরনের বিভ্রান্তি ও রক্তপাতের জন্য তাকেই দায় নিতে হবে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এ ব্যাপারে ই-মেইলে যোগাযোগ করা হলেও তাদের তাৎক্ষণিক জবাব পাওয়া যায়নি। কাবুলে নিযুক্ত চীনা কর্মকর্তাদের কাছ থেকেও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আগামী সপ্তাহে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী তালেবানদের উৎখাত করার পর এটি দেশের চতুর্থ নির্বাচন। শান্তি আলোচনা বন্ধ হয়ে যাওয়ায় এই নির্বাচন এখন গুরুত্ব পেয়েছে, কারণ শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে একটা অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টির সম্ভাবনা ছিল, যেটার সম্ভাবনা এখন খুবই সামান্য। জুন মাসে শান্তি চুক্তি বাতিল হওয়ার আগে তালেবানের আরেকটি প্রতিনিধি দল চীন সফর করে দেশটির সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছিলেন।
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- হেলিকপ্টার উপহার দেওয়া প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী জ্যাকুলিন
- এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা প্রীতির
- ‘আজ বাসায় বাজার হবে না, বাজার হলে বাবা-মায়ের ঔষধের টাকা হবে না’
- অপরাধের হটস্পট মোহাম্মদপুর
- যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের জন্য সতর্কবার্তা
- বাড়লো জ্বালানি তেলের দাম
- টিবিএন ২৪’র জামান গুরুতর অসুস্থ
- লায়ন মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশন শুরু আজ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
