চিড়িয়াখানায় দেখা যাবে ১৩৭ প্রজাতির ২৭৬২ পশুপাখি
প্রকাশিত: ৭ জুন ২০১৯
ঈদের তৃতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ঈদের দিন বৃষ্টির কারণে মানুষ কম থাকলেও, পরের দিন সকাল থেকে শুরু হয়েছে দর্শনার্থীদের চাপ।
শুক্রবার (৭ জুন) সকাল ৮টায় চিড়িয়াখানার গেট জনসাধারণের জন্য খোলা হয়। সে সময় থেকেই লেগে রয়েছে অতিরিক্ত চাপ। আকাশ ভালো থাকলে দর্শনার্থীদের এ চাপ বিকেল পর্যন্ত থাকবে বলে মনে করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
অপরদিকে চিড়িয়াখানার পাশেই জাতীয় উদ্ভিদ উদ্যানেও (বোটানিক্যাল গার্ডেন) রয়েছে জনসমাগম।
চিড়িয়াখানায় প্রবেশ মূল্য ৩০ টাকা আর বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য ১৫ টাকা। চিড়িয়াখানায় রয়েছে ১৩৭ প্রজাতির ২৭৬২টি পশুপাখি।
জাতীয় চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ড. মো. নূরুল ইসলাম বলেন, ২০১৮ সালের ডাটা অনুযায়ী জাতীয় চিড়িয়াখানায় ছিল ১৩৭ প্রজাতির ২৬৯৫ পশুপাখি। ২০১৯ সালে পশুপাখির সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭ প্রজাতির ২৭৬২টি।
তিনি আরও বলেন, দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে চিড়িয়াখানায় ঘোরাঘুরি করতে পারেন এবং ছিনতাইয়ের ঘটনা না ঘটে সে জন্য নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে রয়েছেন ট্যুারিস্ট পুলিশ, র্যাব, আনসার, পোষাকধারী পুলিশ ও চিড়িয়াখানার নিজস্ব নিরাপত্তা সদস্য।
বোটানিক্যাল গার্ডেনের টিকেট কাউন্টার থেকে জানা গেছে, সকালে গার্ডেনের দর্শনার্থী কম থাকে। কিন্তু দুপুরের পর ভিড় বাড়ে। তবে, দর্শনার্থীরা মূলত চিড়িয়াখানা ঘুরে ক্লান্ত হয়ে যান ফলে গার্ডেনে সমাগম কিছুটা কম হয় বলে জানান তারা।
চিড়িয়াখানায় দেখা যায়, দীর্ঘ লাইন ধরে প্রবেশের জন্য টিকেট সংগ্রহ করছেন দর্শনার্থীরা। টিকেট সংগ্রহের জন্য লাইনে অপেক্ষা করতে হলেও, ভেতরে প্রবেশে স্বল্প সময়ই লাইনে থাকতে হচ্ছে দর্শনার্থীদের। কিন্তু প্রাণী দর্শনের তর সইছে না যেন কারোই, তাই দর্শনার্থীরা নিজেদের মধ্যে ঠেলাঠেলিতে মত্ত।
চিড়িয়াখানায় হরিণ, বাঘ, চিতা বাঘ, বানর, ভাল্লুক, সিংহ, হাতি, জল হস্তি, গন্ডার, ঘোড়া, জিরাফ, জেব্রা, মায়া হরিণ, সাদা হংস, উট, বানর, বনগরু, শিয়াল, আজগর, ময়ূর, কাকাতুয়া, উটপাখি, প্যাঁচা, হুতুমপ্যাঁচা, টিয়া, ময়নাসহ ১৩৭ প্রজাতির ২৭৬২টি পশুপাখি রয়েছে।
খাঁচায় বন্দী সব প্রাণীর সামনে দর্শনার্থীর উপচে পড়া ভিড় রয়েছে। তবে অনুকরণীয় বানরের খাঁচার সামনেই ভিড় একটু বেধি দেখা গেছে।
শুস্ক আবহাওয়া এবং দিনের পরিস্থিতি স্বাভাবিক থাকায় বিগত কয়েক বছরের তুলনায় এবারের ঈদে টিকেট বিক্রি ভালো হচ্ছে বলে টিকেট কাউন্টার থেকে জানানো হয়েছে।
তবে চিড়িয়াখানার তথ্য অফিস সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন থেকে দেড় লাখের মতো দর্শনার্থী প্রবেশ করেছে চিড়িয়াখানায়।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
