চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৫
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
এর আগে, বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল ৩টা থেকে তার বাসার সামনে ভিড় জমাতে থাকে নেতাকর্মীরা। তারা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার সরকারের কাছে বেশ কয়েকবার আমাদের নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দিতে আবেদন করা হয়েছিল। কিন্তু পতিত সরকার এ অনুমতিটুকু দেয়নি। জুলাই-আগস্ট এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ৫ আগষ্ট স্বৈরাচারের পতন হয়েছে। আমাদের নেত্রী মুক্তি পেয়েছেন, আজ চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন, আমরা খুব খুশি। আমাদের সকলের প্রত্যাশা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশ ও দলের হাল ধরবেন। সুস্থ হয়ে মা-ছেলে (ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) একসাথে দেশে ফিরবেন, আশাবাদী আমরা।’
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ৬টা ১০ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিরোজায় আসেন, তিনি ৬টা ৩৫ মিনিটে বাসভবন থেকে বেরিয়ে যান। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি আমিনুল হকসহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের বাসায় প্রবেশ করেন।
দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানাতে এসে দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘বিগত সরকারের সময় আমরা বারবার আবেদন করেছিলাম। আওয়ামী লীগ সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি, চিকিৎসার ব্যবস্থাও করেনি। দেশের ১৬ কোটি মানুষের দোয়ায় আমাদের নেত্রী যেন সুস্থ্ হয়ে দেশে ফিরে আসেন, এটা আমাদের সকলের প্রত্যাশা।’
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা, চিকিৎসা শেষে মা ও ছেলে একসাথে দেশে আসবেন।’
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, ‘বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আবেগের জায়গায়। আমাদের নেতা তারেক রহমান মাকে নিয়েই দেশে ফিরবেন, এটা আমাদের আশা।’
যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন বলেন, ‘বেগম জিয়া ও তারেক রহমান এদেশের মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। এ দেশের প্রত্যেকটি মানুষ প্রত্যাশা করে তিনি সুস্থ্ হয়ে দেশে ফিরে দল ও দেশের হাল ধরবেন। বেগম জিয়ার সাথে তারেক রহমান দেশে ফিরবেন বলে আমরা আশা করি।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত ৮টা ১৬ মিনিটে বাসা থেকে বিমান বন্দরে উদ্দেশে বের হলে রাস্তায় মানব প্রাচীর দেখা যায়, নেতাকর্মীর সাথে জনতাও নেমে আসেন রাস্তায়, গাড়ি সামনের দিকে এগিয়ে নিতে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সকে ( সিএসএফ) হিমশিম খেতে দেখা গেছে। সেইসাথে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে দেখা গেছে। খালেদা জিয়াকে এক নজর দেখতে, নানা বয়সী মানুষ রাস্তায় দাঁড়িয়ে হাত নাড়াচ্ছেন, অনেকে মোবাইল দিয়ে ভিডিও করতে দেখা গেছে, অনেকে রিস্ক নিয়ে খালেদা জিয়ার গাড়ি ধরে ছবি তুলতে দেখা গেছে। নেতাকর্মীরা উচ্ছ্বাসিত হয়ে 'খালেদা জিয়া, খালেদা জিয়া' তারেক জিয়া, ' খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ' ইত্যাদি স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। মানব প্রাচীর চাপে ধীর গতিতে চলে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহরটি পৌঁছে রাত ১০টা ৪৫ মিনিটে।
জানা গেছে, রাত ১১টা ১০ মিনিটে বিমানে ওঠেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল মাহমুদ টুকু, সেলিমা রহমান, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপারসনের সঙ্গী হিসেবেই আছেন।
৫ জানুয়ারি খালেদা জিয়ার সাথে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেছেন, ‘দলের চেয়ারপারসন আমাদের নির্দেশনা দিয়েছেন, ‘একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো।’
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
