চার কোটি নতুন ভোটারের ঢেউ
আজকাল, ঢাকা ব্যুরো
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬
বহুল কাঙ্খিত এবারের জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটার প্রায় চার কোটি। মোট ভোটার ১২ কোটি ৭০ লাখ। তবে নতুন এই চার কোটি ভোটার অতীতে কোনও নির্বাচনে ভোট দেননি। তারা এখন ভোট দেওয়া নিয়ে বাছ-বিচার করছেন। নতুন ভোটারদের ঢেউ অনেক প্রার্থীকে বিজয়ের হাসি হাসাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির জয়লাভ করার পর জামায়াতে ইসলামী আশা করছে তারা তরুণদের ভোট পাবে। বিএনপিও আশা করছে তারাও তরুণদের ভোট পাবে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, তরুণদের মনে ততই ভিড় করছে নানা প্রশ্ন। কেউ আশা করছেন বদল আসবে, কেউ আবার আগের অভিজ্ঞতা থেকে শঙ্কিত। নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, নারী রাজনীতি, গণভোটসব মিলিয়ে এবারের নির্বাচন তরুণদের কাছে শুধু ভোট দেওয়ার বিষয় নয়, বরং রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই প্রার্থীরা যেন তরুণ ভোটারদের কথা মাথায় রাখেন, সে আহ্বানও জানিয়েছেন তাঁরা।
তরুণের সঙ্গে কথা বলে তাদের মতামত আজকালের পাঠকদের জন্য তুলে ধরা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য হেমা চাকমা। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী হেমার এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার কথা। কিন্ত্র ভোট দেবেন কি না, সে সিদ্ধান্তে এখনো পৌঁছাতে পারেননি তিনি। ২০২৪ সালের নির্বাচনে খাগড়াছড়ির পানছড়িতে ভোট বর্জনের কথা স্মরণ করে হেমা চাকমা বলেন, সরকারের প্রতি অনাস্থা থেকেই সে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চারজন ছাত্রনেতা হত্যার ঘটনার বিচার না হওয়াও সেই অনাস্থার আরও গভীর করেছিল। অন্যবারের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশে তেমন কোনো পরিবর্তন ধরা পড়ছে না হেমা চাকমার চোখে। ভোট বর্জনের মতো পরিস্থিতি না থাকলেও ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। তাঁর আশঙ্কা, নির্বাচন শেষ পর্যন্ত রক্তপাতের দিকেও গড়াতে পারে। তাই তিনি নিজেও শেষ পর্যন্ত ভোট দিতে যাবেন কি না, তা নিশ্চিত হতে পারছেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান ভোটার আগে হলেও এবারই প্রথম ভোট দিতে যাচ্ছেন। রাজনীতির সংস্কৃতি নিয়ে গভীরভাবে বীতশ্রদ্ধ ঢাকা ১৩ আসনের এই ভোটার বলেন, ‘গণতান্ত্রিক অধিকারে ভোট টোকেন হিসেবে কাজ করে। প্রার্থী নির্ধারিত হচ্ছেন দলের মধ্য থেকে। শক্তি-সংঘর্ষে যাঁরা এগিয়ে, তাঁরাই প্রার্থী বিবেচিত হচ্ছেন।’
নির্বাচনী ইশতেহার নিয়ে মার্জিয়া রহমানের আক্ষেপ আছে। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর নির্বাচনী ইশতেহার দেখার সুযোগ মিলছে না। অথচ তারা কোন বিষয়গুলোতে প্রতিজ্ঞা করছে, তা ভালো করে পড়ার জন্য সময় দিতে হতো
তরুণ চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুনের দৃষ্টিতে এবারের নির্বাচন ভিন্ন মাত্রার। তাঁর মতে, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের সময় কার্যত ভোটাধিকার চর্চা হয়নি। এবার প্রায় ৪ কোটি নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব ভোটার ভোট দিতে পারেননি, তাঁরাও এবার ভোট দেবেন। তাই এবার নির্বাচনী আমেজ চলছে চারপাশে।
আশফাক নিপুন বলেন, ভোট দেওয়া মানুষের নাগরিক অধিকার। জনগণ যে প্রকৃত ক্ষমতার উৎস, তা প্রমাণের চর্চা শুরু হতে যাচ্ছে। এবার একই সঙ্গে গণভোটের বিষয়টিও নির্বাচনকে বিশেষ নির্বাচনে পরিণত করেছে। সবকিছু মিলেই ইতিবাচক একটি পরিবেশ তৈরি হয়েছে।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
