চারের অধিক সন্তানে ঋণ মওকুফ!
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯
হাঙ্গেরিতে শিশু জন্মহার বৃদ্ধিতে দেশটির নারীদের উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সম্প্রতি জানিয়েছেন, যে নারীরা অন্তত চার বা তার বেশি সন্তান জন্ম দেবেন, তাদেরকে আয়কর প্রদান থেকে আজীবনের জন্য নিষ্কৃতি প্রদান ও তাদের ঋণ মওকুফ করা হবে।
তিনি বলেন, এটি হচ্ছে শরণার্থীদের ওপর নির্ভরতা কমিয়ে হ্যাঙ্গেরির ভবিষ্যৎকে রক্ষা করার একটি উদ্যোগ। খবর বিবিসি’র।
দেশটির রাজনীতিবিদেরা বিশেষ করে ডানপন্থী জাতীয়তাবাদীরা দেশটিতে মুসলিম শরণার্থীদের আশ্রয় প্রদানের বিরোধী।
হাঙ্গেরিতে বার্ষিক জন্ম হার খুবই নিম্নগামী। প্রতি বছরই দেশটিতে ৩২ হাজার করে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। এছাড়া দেশটির নারীরা ইউরোপীয় ইউনিয়নের যেকোনো দেশের চেয়ে গড়ে কম সন্তান ধারণ করেন।
প্রধানমন্ত্রীর গৃহীত নতুন সিদ্ধান্ত অনুযায়ী তরুণ দম্পতিদের ১ কোটি ফোরিন্ট (৩৬ হাজার ডলার) সুদহীন ঋণ প্রদান করা হবে। আর যখন তারা ৩টি সন্তান গ্রহণ করবে, তখন তাদের ঋণ মওকুফ করে দেয়া হবে।
জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ওরবান বলেন, ‘পশ্চিমের জন্য’ জন্মহার হ্রাসের সমাধান হল শরণার্থী গ্রহণ। একটি শিশু কমলে সেখানে আরেকটি শিশু প্রবেশ করছে। ফলে তাদের জনসংখ্যার দিকটি ঠিক আছে।
তবে আমরা ভিন্নভাবে চিন্তা করি। আমাদের সংখ্যার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন নিজেদের সন্তান।
এদিকে, প্রধানমন্ত্রীর এ ভাষণের সময় তার এ নীতির বিরোধীতা করে রাজধানী বুদাপেস্টে বিক্ষোভের আয়োজন করা হয়। প্রায় দুই হাজার লোক প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ পালন করে। এছাড়া তারা ড্যানিউব নদীর অন্যতম একটি প্রধান সেতুতেও প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
বিক্ষোভকারীরা মূলত জন্মহার বাড়াতে প্রধানমন্ত্রীর ঘোষণাকৃত সাত দফা পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।
হাঙ্গেরিয় নারীদের সন্তান জন্মদানের হার গড়ে ১ দশমিক ৪৫, যা ইইউভুক্ত দেশসমূহের সন্তান জন্মদানের গড় ১ দশমিক ৫৮ এর চেয়ে কম। ইইউ’তে সবচেয়ে বেশি জন্মহার ফ্রান্সে, ১ দশমিক ৯৬ শতাংশ এবং সবচেয়ে কম জন্মহার স্পেনে, মাত্র ১ দশমিক ৩৩ শতাংশ।
বিশ্বে সবচেয়ে বেশি জন্মহার আফ্রিকার দেশ নাইজারে। দেশটির নারীরা গড়ে ৭ দশমিক ২৪টি করে সন্তান প্রসব করেন।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
