চাঁদাবাজিতে অতিষ্ঠ পান্থপথের ফার্নিচার ব্যবসায়ীরা
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫
বিএনপির কমিটিতে ব্যবসায়ীদের লিখিত অভিযোগ
রাজধানীর পান্থপথের পিদিম ট্রেড নামের ফার্নিচার বিক্রির প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেন। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কাছে একটি অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন ১৩/৪, পান্থপথ (বসুন্ধরা শপিং সিটির বিপরীতে) ঠিকানায় পিদিম ট্রেড নামে ফার্নিচার দোকানের মালিক তিনি। কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা প্রতিষ্ঠানের ক্যাশের ড্রয়ার থেকে ২০ হাজার টাকা লুট করে। এখন পর্যন্ত সে চাঁদার দাবিতে হুমকি দিয়ে যাচ্ছে। আমি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। মান্নানের দাবি, তার কাছে মাসিক ভাড়া বাবদ টাকা দিতে হবে।’
এরকম পান্থপথ এলাকার অন্তত অর্ধশত ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করা হয়েছে। এদের মধ্যে চাঁদা দিতে অস্বীকার করলে কয়েক জন ব্যবসায়ীর নাম জুলাই-আগস্ট আন্দোলন সংশ্লিষ্ট দায়ের করা বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু মামলায় আসামির নাম ঢুকিয়ে ক্ষান্ত হয়নি ঐ চাঁদাবাজ চক্রটি। রীতিমতো এক ব্যবসায়ীকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে জেলে পাঠানো হয়েছে। রনি নামের ঐ ব্যবসায়ী সৌখিন ফার্নিচারের মালিক। বর্তমানে তিনি কলাবাগান থানায় দায়ের করা একটি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি।
এসব অভিযোগ নিয়ে ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে কথা হয়। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব চাঁদাবাজির অভিযোগ করা হচ্ছে তার পুরোটাই মিথ্যা ও সাজানো গল্প। পরিবর্তিত পরিস্থিতিতে এখন একটি চক্র চেষ্টা করছে বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে আমাকে হেয় করতে। এসব চাঁদাবাজির অভিযোগ আমার বিরুদ্ধে করে প্রতিশোধ নিতে চায় ঐ চক্রটি। কারণ আমি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম। এখন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি চক্র উঠেপড়ে লেগেছে।’
চাঁদাবাজি নিয়ে পান্থপথ এলাকার ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। গতকাল কয়েক জন ব্যবসায়ী এই প্রতিবেদককে বলেন, ‘সরকার আসবে সরকার যাবে। আমরা তো ব্যবসায়ী। আমরা সরকারকে ট্রেড লাইসেন্সের বিপরীতে কর দিই। আমরা আমাদের ব্যবসা করে যেতে চাই। পুলিশকে অভিযোগ দিলেই আমাদের প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেয়া হচ্ছে।’
পান্থপথের বড় প্রতিষ্ঠান এসআর ফার্নিচারের মালিক সাঈদের কাছে চাঁদাবাজ চক্রটি ১ কোটি টাকা চাঁদা দাবি করে। এর পর থেকে সাঈদ পালিয়ে বেড়াচ্ছেন। তার নামও কলাবাগান থানায় দায়ের করা একটি মামলায় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
আরেক জন ব্যবসায়ীর অভিযোগ, চাঁদাবাজ চক্রটি মীম ফার্নিচারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে ৫০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা না দিলে ঐ প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে পুলিশ দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেওয়া হয়েছে।
পান্থপথ এলাকার বড় মিয়া নামে এক চাঁদাবাজ ফুটপাতের সোনা মিয়া, লাকিসহ ১০ জনের দোকান দখল করেছে বলে অভিযোগ উঠেছে। এই দোকানগুলোর মাসিক পজিশন আরেক জনের কাছে ১ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। সোনা মিয়াসহ অন্যরা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
পান্থপথের মেহেজাবিন ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের কাছে ২ লাখ টাকা চাঁদা নেয় ঐ চক্রটি। চাঁদা দেওয়ার পর প্রতিষ্ঠানটি এখন নির্বিঘ্নে ব্যবসা করতে পারছে। ‘তারা এতেই খুশি’ বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়।
মনু নামে একজন ব্যবসায়ীর কাছে চাঁদাবাজ চক্রটি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এক সপ্তাহ পর মনু ঐ গ্রুপটিকে ২ লাখ টাকা চাঁদা দেন। গতকাল এই প্রতিবেদককে তিনি বলেন, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও কলাবাগান থানা শ্রমিক দল একজোট হয়ে চাঁদাবাজি করছে। চাঁদা না দিলে তো আমাকে ব্যবসা করতে দেবে না। তাই চাঁদা দিয়েছি।
এ ব্যাপারে কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, ‘পুলিশ এই চাঁদাবাজ গ্রুপটিকে খুঁজছে। আসলে ভুক্তভোগী ব্যবসায়ীরা পুলিশের কাছে অভিযোগ দিতে চাইছে না। আমি নিজে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। এই চাঁদাবাজ গ্রুপটি বিএনপি নেতা ‘গোলাম মওলার’ নাম ব্যবহার করছে। তবে ব্যবসায়ীরা গোপনে পুলিশের কাছে অভিযোগ দিলে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে। তদন্ত করে ওই চাঁদাবাজ গ্রুপটিকে গ্রেফতার করা হবে।
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
