চরম ভোগান্তিতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪
শহরের বুকে নেমে এসেছে মরুর গরম। বেশ কয়েক দিন ধরে সারা দেশে দিনের তাপমাত্রা গড়ে ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে বিরাজ করছে। এতে নাকাল সব বয়সি মানুষ। তীব্র দাবদাহে রাজধানীর খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ পড়ছেন চরম বিপাকে। অসহ্য গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। শপিংমল, মার্কেট কিংবা বাজারেও ক্রেতাসাধারণের উপস্থিতি কম। অনেকেই পূর্ণ সময়ের বদলে ঘণ্টা চুক্তিতে কাজ করছেন। শ্রমিকদের কেউ কেউ প্রত্যুষে কয়েক ঘণ্টা শ্রম দিচ্ছেন। এমন পরিস্থিতি শুধু রাজধানীতেই নয়, সারা দেশেই বিরাজ করছে।
মালিকপক্ষ বা গৃহস্থদের ভাষ্য, বেশি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের উত্তাপ সইতে না পেরে কাজ ছেড়ে দিচ্ছেন। তাদের ভয়, হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারেন। সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেল।
কাঠফাটা রোদ মাথায় নিয়ে রাজধানীর বারিধারা সড়কে অপেক্ষা করছিলেন দিনমজুর আসিফ মিয়া ও আবদুল কাদের। সঙ্গে টুকরি-কোদাল। তারা জানান, বাড়িধারা, মধ্যবাড্ডা, তেজগাঁও, শাহজাহানপুর, আজিমপুরসহ অনেক জায়গায় শত শত দিনমজুর কাজের সন্ধ্যানে ভোর থেকেই অপেক্ষা করেন। কিন্তু গত ৭-৮ দিন ধরে অনেকেই আসছেন না।
আবাসন ও নির্মাণ সংস্থার কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, ৮-১০ দিন আগেও রাস্তার পাশে দিনমজুর পাওয়া যেত। এখন তেমন পাওয়া যাচ্ছে না। অনেকে গ্রামের বাড়ি চলে গেছে। আগে প্রতিদিন ভোরে বারিধারাসহ রাজধানীর বিভিন্ন স্থানে শত শত শ্রমিক অপেক্ষা করত, কখন ঠিকাদারের লোক আসবে। এখন আসছে হাতেগোনা কয়েকজন। শ্রমিক সংকটে নির্মাণের অনেক কাজ আটকে গেছে। শুধু তাই নয়, তীব্র গরমের কারণে অনেক ঠিকাদারও কাজ বন্ধ রেখেছেন। এ জন্য শ্রমিকরা আসছে না। হেলাল মিয়া নামে এক শ্রমিক জানান, তিনি এবং তার খালাতো ভাইসহ আরও তিনজন কাজ করতেন। এখন তারা চুক্তি অনুযায়ী ভোর থেকে ২-৩ ঘণ্টা কাজ করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একজন জানান, রেল ও মহাসড়কে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। কিন্তু কয়েক দিন ধরে শ্রমিকদের উপস্থিতি কমে গেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজও শ্রমিকের অভাবে প্রত্যাশা অনুযায়ী চলছে না।
রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাত ঘিরে শত শত অস্থায়ী দোকানপাট রয়েছে। কিন্তু তীব্র রোদের কারণে বের্শির ভাগ দোকান বন্ধ রয়েছে। যেগুলো খোলা রয়েছে, গরমের কারণে ক্রেতাশূন্য। কাপড় বিক্রেতা জসিম মিয়া জানান, সকাল থেকেই রোদ আগুনের মতো বাড়তে থাকে। দুপুর পর্যন্ত রাস্তায় থাকা যায় না। তাই বাধ্য হয়ে দোকানপাট গুটিয়ে বাসায় চলে যান। চিকিৎসকরাও এই সময়ে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছেন। পাশাপাশি প্রচুর পরিমাণে পানিসহ তরল খাওয়ার পরামর্শ দিচ্ছেন।
রাজধানীর বেইলি রোড ও নিউ মার্কেট এলাকায় ঘুরে দেখা গেছে, ক্রেতাদের আনাগোনা কম। নিউ মার্কেটের ব্যবসায়ী জহির আহমেদ জানান, গরমে ব্যবসা নেই বললেই চলে। স্বাভাবিক সময়ে যে পরিমাণ ক্রেতা সাধারণ নিউ মার্কেটসহ আশপাশের মার্কে আসত-বর্তমানে এর চার ভাগের এক ভাগও আসছে না। বেইলি রোডের ব্যবসায়ী জান্নাত নূর বলেন, কোনো ফ্যাশনহাউজেই ক্রেতা নেই। বিক্রি তলানিতে নেমেছে।
রাজধানীতে কয়েকজন বাসচালক ও হেলপারের সঙ্গে কথা হয় গণমাধ্যমের এক প্রতিবেদকের। চালক সিরাজুল জানালেন, বেশির ভাগ বাসেই যাত্রী সংখ্যা হাতেগোনা। সকালের দিকে কিছু যাত্রী পাওয়া যাচ্ছে। সন্ধ্যার পরও যাত্রী পাওয়া যাচ্ছে। কিন্তু দিনের বেলা যাত্রীদের দেখা মিলছে না। খুব প্রয়োজন ছাড়া এই গরমে মানুষ বাসার বাইরে বের হচ্ছেন না-যার প্রভাব পড়ছে গণপরিবহণেও।
পরিবেশবিদরা বলছেন, গরমের এই অস্বস্তিকর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বায়ুদূষণও দায়ী। শুকনো আবহাওয়ায় এমনিতেই বাতাসে দূষণের মাত্রা বেশি থাকে। বাড়তে থাকে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ। গরমের সঙ্গে দূষিত কণাও মানুষের অস্বস্তির কারণ। স্থপতি ও পরিবেশ বিশেষজ্ঞ ইকবাল হাবিব বলেন, দেশে শুধু গাছ নয়, ঘাসও নষ্ট করা হচ্ছে। বিশেষ করে রাজধানীসহ বিভিন্ন বিভাগীয় শহরে গাছের সঙ্গে ঘাসও হারিয়ে যাচ্ছে। ঘাস সরিয়ে ঢালাই, ইট দিয়ে ঢেকে দেয়া হচ্ছে মাইলের পর মাইল এলাকা। অপর দিকে জলীয়বাষ্পের জোগান না থাকায় শহরে মারাত্মক গরম হাজির হয়েছে। এর জন্য দায়ী আমরাই। ঢাকা দূষণের শহর হওয়ায় রোদের তাপ আরও শক্তিশালী হয়ে কামড় বসাচ্ছে-বললেন তিনি।
জানান, বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণও চরমে উঠছে। গরমের সঙ্গে দূষিত কণাও সব মানুষকে নাকাল করে ছাড়ছে। শ্রমিজীবী-শ্রমিক শ্রেণির মানুষের কষ্ট হচ্ছে বেশি। ইকবাল হাবিব আরও বলেন, ঘাসের লেয়ার থেকে অন্তত ৮-১০ ফুট উঁচ পর্যন্ত জলীয়বাষ্পের স্থর তৈরি করা, যা এ শহরে নেই। একই সঙ্গে গাছের কাজ হচ্ছে ছায়া দিয়ে অক্সিজেন তৈরি করা। এখন তো সব জায়গাই পাথরে ঢাকা। ফলে সূর্যের তাপ যখন পড়ছে তখন মরীচিকার মতো চকচক করছে। এতে করে উত্তপ্ত বায়ুমণ্ডল তৈরি করছে। বায়ুদূষণে বাংলাদেশ এগিয়ে জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে বিভিন্ন রকমের গ্যাস যুক্ত হয়ে পারদের মতো অবস্থা সৃষ্টি হচ্ছে চার পাশ। মানহীন গণপরিবহণ থেকেও যুক্ত হচ্ছে বিষাক্ত গ্যাস। ফলে সূর্যের তাপ স্বাভাবিকের চেয়ে আরও ৫-৬ ডিগ্রি বেশি উত্তপ্ত হয়ে ঢাকায় এখন চলাচল করাই দুরূহ হয়ে পড়েছে।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
