চকবাজারের অগ্নিকাণ্ডে শোকাহত তারকারাও
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯
চকবাজারের চুরিহাট্টা মসজিদের পাশের ওয়াহেদ ম্যানশনের পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদেহের সংখ্যা বেড়েই চলেছে। স্তব্ধ হয়ে পড়েছে চুড়িহাট্টার কোলাহল মুখর পরিবেশ। চারদিকে শুধু লাশ আর লাশ। স্বজনের খোঁজে সবাই ছুটছেন এখানে থেকে ওখানে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে আগুনের সূত্রপাত হয়ে মূর্হতের মধ্যে ছড়িয়ে পড়ে পাঁচ থেকে ছয়টি ভবনে। এ ঘটনায় অন্তত মৃত্যের সংখ্যা দাড়িয়েছে ৮০জনের বেশি, দগ্ধ হয়েছে আরো অর্ধশতাধিক। চকবাজার ট্র্যাজেডি নিয়ে শোকাহত পুরো দেশের মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি শোকাহত শোবিজ অঙ্গনের তারকাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই শোকের কথা জানাচ্ছেন তারা।
একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তফা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এক রাতের ভেতর ঢাকা শোকের শহর... নিমতলি ট্রাজেডির পর এবার চকবাজার... ভারী হয়ে গেছে পুরনো ঢাকার বাতাস স্বজন হারানোর আর্তনাদে.... পুরনো ঢাকার পুনর্বাসন না হলে, রাসায়নিক কারখানা উচ্ছেদ না করলে এমন আরেকটি ঘটনা কেবল সময়ের ব্যাপার।
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান লিখেছেন, ঢাকার চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইলো। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
জনপ্রিয় নাট্যাভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর লিখেছেন, এই মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চক বাজার অগ্নিকাণ্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগতেছে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।-সবার কাছে অনুরোধ করছি।
আরেক জনপ্রিয় নায়ক সাইমন সাদিক লিখেছেন, আমরা যদি একটু সচেতন হতাম তাহলে হয়তো শোকের মিছিল এতো বড় হতো না। যার যায় একমাত্র সে জানে স্বজন হারানোর যন্ত্রণা কত বেদনার! ভাষার দিনে ভাষা খোঁজে পাচ্ছি না। আল্লাহ তাদের পরিবারকে এই ভয়াবহ শোক সহ্য করার শক্তি দান করুন।।।
রবীন্দ্রসংগীত শিল্পী দেবলীনা সুর তার ফেসবুকে লিখেছেন, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেও কি তারা ভেবেছিল আজকের দিনটিই হবে তাদের শেষ দিন?!?! দীর্ঘ দিনের লালন করে আসা অসচেতনতায় আজ এতোগুলো মানুষ এমনি করে প্রাণ হারালো। এমন ভাবে আর কাউকে হারাতে চাইনা। সবার শুভবোধ জাগ্রত হোক।
দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ফেসবুক ওয়ালে চকবাজারের ঘটনার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ব্যথিত। শোকাহত।মর্মাহত ।।।
মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল লিখেছেন, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মাহত, কিন্তু এই ঝুঁকি নিয়ে এতদিন বসবাস করছিল সবাই, দুই দিন পর সব ভুলে আবার বসবাস করবে, আর এটাই বাস্তবতা। দুর্ঘটনায় নিহতদের পরিবার আর যাদের ঘর বাড়ি পুড়ে গিয়েছে তারা যেন শোক আর এই দুর্দিন কাটিয়ে উঠতে পারবে বলে দোয়া করি।
জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ ঘটনা স্থলের একটি ছবি শেয়ার করে তার ফেসবুকে লিখেছেন, আমরা স্তব্ধ, আমরা শোকাহত...
অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, জীবন্ত চিতা চকবাজার। মহান একুশ এতো বছর পর আবার মৃত্যুর মিছিলে ভারী হয়ে গেল, হোক তা অন্যভাবে/অন্য কারণে! চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনের মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে এ সংখ্যা আরো বাড়বে/বাড়ছে! স্বজনহারাদের আহাজারী টেলিভিশনের পর্দায় দেখে বুকের ভেতর তছনছ করছে! আহা রে জীবন! কি করা উচিত আমাদের !!!!!!
অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, আহারে চকবাজার... আহারে মৃত্যুর মিছিল..... চকবাজার ..শোকবাজার....
এই সময়ের অভিনেত্রী অধরা খান লিখেছেন, ভয়াবহ মর্মান্তিক এই দুর্ঘটনার পরেও কিছু অর্থলোভী মানুষ নিজেদের শোধরাবেনা !!! না নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে না অন্যদের জীবনের নিশ্চয়তা দেবে কিছুই হবেনা কয়েকদিন পরই সবকিছু ভুলে যাবে সবাই !!! কেউ`ই নিজেদের বাড়িতে গোডাউন ভাড়া দেয়া বন্ধ করবেননা! কেউ`ই রেসিডেন্সিয়াল বাসায় গোডাউন ভাড়া নেয়া বন্ধ করবেনা! কেউ ই বন্ধ করবেনা পিকআপ ভ্যান/প্রাইভেট কার নিয়ে এই সমস্ত সংকীর্ণ রাস্তায় চলাচল করা!! কেউই নেই যারা বলতে পারবে তারা রেগুলার তাদের গাড়ির/বাসার গ্যাস সিলিন্ডার চেক করে!! হাসপাতাল এ থাকা মানুষগুলো যেন তাদের স্বজনদের কাছে সুস্থ হয়ে ফিরতে পারেন এই চাওয়া উপরওয়ালার কাছে"। মৃতদের আত্মার শান্তি কামনা করছি।
সংগীতশিল্পী পিন্টু ঘোষ শোক প্রকাশ লেখেন, এতগুলো তাজা প্রাণ পুড়ে নিঃশেষ। শোকের ভাষা হারিয়ে গেছে। তাদের আত্মার শান্তি কামনা করছি।
চিত্রনায়ক নিরব লিখেছেন, ভাষার দিনে ভাষা হারিয়ে ভাষাহীন আমি।
চিত্রনায়িকা কেয়া শোক প্রকাশ করে লিখেছেন, চকবাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছে অনেক নিরীহ প্রাণ। বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও শোকে ডোবা পরিবারের জন্য রইলো সমবেদনা।
অভিনেত্রী শানারেই দেবী শানু লিখেছেন, এমন লাশের মিছিল তো চাই নি। জীবন পোড়া গন্ধে ভারী হয়ে আছে একুশ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে পোড়া শোকের গন্ধে হয়ত জীবন আবার চলবে নতুন কোন ছন্দে! আহারে জীবন!
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
