ঘরের মাঠের দুঃস্বপ্ন কাটিয়ে জয়ে ফিরল রিয়াল
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯
দুঃস্বপ্নের এক সপ্তাহ পার করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে এক সপ্তাহে টানা তিন হার। সেই তিন হারে তিনটি শিরোপা স্বপ্ন শেষ। টালমাটাল বার্নাব্যু। এমন ভয়াবহ সময় এর আগে কখনও আসেনি রিয়াল শিবিরে।
গেল মাসের শেষ সপ্তাহে কোপা দেল রের সেমি ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় রিয়াল। চলতি মাসের শুরুতে লিগে সেই কাতালানদের কাছে ১-০ গোলে হারে তারা। মঙ্গলবার আয়াক্সের কাছে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগও শেষ হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
সেই দুঃসময় কাটিয়ে ঘরের বাইরে জয়ের দেখা পেল সান্তিয়াগো সোলারির শিষ্যরা। রোববার লা লিগার ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও রিয়াল ভায়াদোলিদের মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। একটি করে গোল করেছেন রাফায়েল ভারানে ও লুকা মদ্রিচ। ভায়াদোলিদের হয়ে একমাত্র গোলটি করেছেন আনুয়ার মোহামেদ তুহানি।
এদিন ম্যাচের শুরু থেকেই রিয়ালের ওপর চাপ সৃষ্টি করে খেলে ভায়াদোলিদ। দ্বাদশ মিনিটেই এগিয়ে যেতে পারতো। কিন্তু রুবেন আলকারাসের করা স্পট-কিকটি রিয়ালের জালে জড়াতে পারেননি। ডি-বক্সে স্প্যানিশ ফরোয়ার্ড সার্জিও গুয়ার্দিওলাকে রিয়ালের আলভারো ওদ্রিওসোলা ফাউল করলে পেনাল্টি পায় ভাইয়াদলিদ।
পরের পাঁচ মিনিটে দুইবার রিয়ালের জালে বল জড়িয়েছিল স্বাগতিকরা। কিন্তু দুইবারই ভার প্রযুক্তির সহায়তায় অফ সাইডের বাঁশি বাজান রেফারি। তবে ম্যাচের ২৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ভায়াদোলিদ। গুয়ার্দিওলার বাড়ানো বল থেকে দলকে এগিয়ে দেন তুহানি।
অবশ্য দ্রুতই সমতায় ফেরে রিয়াল। ম্যাচের ৩৪ মিনিটে প্রতিপক্ষের ভুলে গোলমুখে বল পেয়ে যান ভারানে। আর মুহূর্তেই তা জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান এই ফরাসি ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধে ফিরে সফল স্পট-কিক থেকে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বেনজেমা। প্রতিপক্ষের ডি-বক্সে ওদ্রিওসোলা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। তার ৮ মিনিট পর টনি ক্রুসের কর্নার থেকে বল পেয়ে হেডে ব্যবধান বাড়ান ফরাসি এই ফরোয়ার্ড। চলতি লিগে এ নিয়ে ১৩ গোল করলেন বেনজেমা।
ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় হলুদকার্ড দেখে লালকার্ড নিয়ে মাঠ ছাড়েন কাসেমিরো। তবে দশ জনের দলে পরিণত হওয়া রিয়ালের বিপক্ষেও সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। উল্টো ম্যাচের ৮৫ মিনিটে চতুর্থ গোল খেয়ে বসে তারা। বেনজেমার পাস থেকে রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন মদ্রিচ।
এই জয়ে ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৩। ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
