গ্রেসি ম্যানসনে মামদানি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬
গ্রেসি ম্যানসনে উঠেছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ১২ জানুয়ারি সোমবার স্ত্রী রামা দুওয়াজিকে নিয়ে এই সরকারি বাসভবনে ওঠেন তিনি। নতুন এই মেয়র জোর দিয়ে বলেছেন, বাসস্থান বদলালেও তাঁর নিজের অবস্থান ও জীবনধারায় কোনো পরিবর্তন আসবে না। নতুন বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মেয়র মামদানি ও তাঁর স্ত্রী রামাকে কিছুটা আবেগাপ্লুত ও অভিভূত মনে হয়েছিলো।
মেয়র মামদানি বলেন,‘র্ফাস্ট লেডি এবং আমার পক্ষ থেকে গ্রেসি ম্যানশনে আপনাদের স্বাগতম।’
সাংবাদিকদের উদ্দেশে কথা বলতে গিয়ে মেয়রের কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, আবার একই সঙ্গে ছিলো বিস্ময়, যেন তিনি নিজেকেও সেই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছিলেন।
মামদানি বলেন, ‘প্রতিদিন সন্ধ্যায় আমি যেখানে মাথা রাখবো, সেই জায়গা হয়তো বদলাচ্ছে। কিন্তু অসাধারণ নিউইয়র্কবাসীর সঙ্গে আমি যেভাবে যোগাযোগ করি, তার কোনো পরিবর্তন হবে না। এই শহরকে যারা নিজেদের বাড়ি বলে জানেন, তাদের সেবার মাঝেই আমি থাকব। আমি রাস্তায় থাকব, মানুষের মাঝেই থাকব। আমি সাবওয়ে ধরব, বাসে উঠব, সিটি বাইকে চড়ব এবং নিউইয়র্কবাসীর উদ্বেগ ও মতামতের ব্যাপারে কখনোই আমার কান বন্ধ করব না।’
আপার ইস্ট সাইডে অবস্থিত গ্রেসি ম্যানসন নিউইয়র্ক সিটির মেয়রের সরকারি বাসভবন। ১৯৪২ সালে প্রথম সেখানে ওঠেন মেয়র ফিওরেলো লাগার্ডিয়া। এরপর সময়ে সময়ে সব মেয়রই অন্তত আংশিকভাবে সেখানে বসবাস করেছেন।
মেয়র বিল ডি ব্লাজিও ও মেয়র এরিক অ্যাডামস-উভয়েই গ্রেসি ম্যানসনে পূর্ণকালীন থাকতেন। তবে মেয়র মাইকেল ব্লুমবার্গ নিজের টাউনহাউজে থাকতেন এবং গ্রেসি ম্যানসনকে ব্যবহার করতেন বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানের জন্য।
মামদানি কুইন্সের অ্যাস্টোরিয়ায় তার ৮০০-বর্গফুটের ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টটি ছেড়ে এসেছেন। যেখানে তিনি অ্যাসেম্বলিম্যান থাকাকালীন মাসে ২৩০০ ডলার ভাড়া দিতেন।
১৭৯৯ সালে নির্মিত গ্রেসি ম্যানসন নিয়ে নানা জনশ্রুতিও রয়েছে। ভূতের উপস্থিতির গল্প এই ভবনের সঙ্গে জড়িয়ে আছে। তবে মেয়র মামদানি জানান, এসব গল্প তিনি শুনেছেন ঠিকই, কিন্তু এখনো কোনো ভূতের দেখা পাননি।
তিনি মজা করে বলেন, ‘মানুষ কেন এত ভূতের কথা বলে? আমি এখনো কোনো ভূতের সঙ্গে দেখা করিনি, ভূতের কাছ থেকে কিছু শুনিওনি।’
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
