গ্রীষ্ম-বর্ষায় চুল নিয়ে সমস্যা, জেনে নিন সমাধান
প্রকাশিত: ৬ আগস্ট ২০১৯
চুল সৌন্দর্য বৃদ্ধি করে। বিশেষ করে মেয়েদের রূপ বাড়িয়ে দেয় কয়েকগুন। এই চুল আবার চিন্তার কারণও হয়ে ওঠে। ছেলে-মেয়ে উভয়ই চুল নিয়ে কিছুটা হলেও শঙ্কায় থাকেন। কেননা চুল ঝরে যাচ্ছে। বর্তমান সময়ে চুল ঝরে যাওয়া একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় গ্রীষ্মের গরমে চুল শুষ্ক ও রুক্ষ রূপ ধারণ করে এবং বর্ষায় তেলচিটে ভাব দেখা দেয়। এ নিয়েও অনেকের মন খারাপ থাকে। মন খারাপের কিছু নেই, এর সমাধান আপনার কাছেই আছে।
অকালে চুল ঝরে যাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে মাত্রাতিরিক্ত মানসিক চাপ, ব্যাকটেরিয়ার কারণে সংক্রমণ বা অ্যালার্জি, রক্তাল্পতা, আবহাওয়া, অপুষ্টি এবং দূষিত পানি অন্যতম। চুলের সবচেয়ে বেশি ক্ষতি করে আবহাওয়া এবং দূষিত পানি। ঘরোয়াভাবে কিছু পদ্ধতি অনুসরণ করলে এই সমস্যা দূর করা সম্ভব।
এবার জেনে নেই চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়ার পদ্ধতিগুলো :
ডিম আর দুধের মিশ্রণ :
চুল শুষ্ক আর রুক্ষ হয়ে গেলে ডিম আর দুধের মিশ্রণ অত্যন্ত উপকারী। দুটি ডিমের কুসুমের সঙ্গে এক কাপ কাঁচা দুধ, দুই চামচ অলিভ অয়েল এবং দুই চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথায় ভাল করে মাখিয়ে রেখে দিন। পনেরো মিনিট পরে উষ্ণ পানিতে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই বার এই মিশ্রণ ব্যবহার করলে চুলের শুষ্ক আর রুক্ষ ভাব কেটে যাবে। চুল ঝরার সমস্যাও নিয়ন্ত্রণে চলে আসবে।
কলা, মধু আর নারিকেল তেলের মিশ্রণ :
রুক্ষ চুল আর অতিরিক্ত চুল ঝরার সমস্যায় কলা, মধু আর নারিকেল তেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন। একটি গোটা পাকা কলা চটকে তার সঙ্গে দুই চামচ মধু, এক কাপ কাঁচা দুধ আর দুই চামচ নারিকেল তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল করে মেখে ৩০ মিনিটের মতো রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই থেকে তিন বার এই মিশ্রণ ব্যবহার করে দেখুন। ফল পাবেন অতি দ্রুত।
ওটস, নারিকেলের দুধ আর মধুর মিশ্রণ :
চুলের স্বাস্থ্য ধরে রাখতে আপনি ওটস, নারিকেলের দুধ আর মধুর মিশ্রণ চুলে মাখতে পারেন। এর জন্য এক চামচ ওটসের সঙ্গে দুই চামচ মধু এবং এক কাপ কাঁচা দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলের গোড়ায় ২০ থেকে ২৫ মিনিট লাগিয়ে রেখে উষ্ণ পানিতে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলের সমস্যা দূর হবে।
ডিম আর টক দইয়ের মিশ্রণ :
চুল শুষ্ক আর রুক্ষ হয়ে গেলে ডিম আর টক দইয়ের মিশ্রণ অত্যন্ত উপকারী। এর জন্য দুই থেকে তিনটি ডিমের কুসুমের সঙ্গে আধাকাপ টক দই মিশিয়ে নিন। ভাল করে ফেটিয়ে এই মিশ্রণ চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত মাখিয়ে রাখুন। মিনিট পনেরো পর উষ্ণ পানিতে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই বার এই মিশ্রণ ব্যবহার করলে চুলের শুষ্ক আর রুক্ষ ভাব কেটে যাবে। চুল ঝরার সমস্যাও নিয়ন্ত্রণে চলে আসবে।
ডিমের সাদা অংশ, দুধ আর টক দইয়ের মিশ্রণ :
চুল যদি তেলচিটে হয়ে যায় সে ক্ষেত্রে দুই অথবা তিনটি ডিমের সাদা অংশের সঙ্গে এক কাপ দুধ আর এক কাপ টক দই মিলিয়ে মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণ মাথায় মেখে ৩০ মিনিটের মতো রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এই মিশ্রণ ব্যবহার করে দেখুন। ফল পাবেন হাতেনাতে।
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কোন খাবারে কত ক্যালরি
- হতাশা রোধ করবেন যেভাবে...
