গোল্ডেন-বুট দৌড়ে মেসিকে প্রায় ধরে ফেললেন রোনালদো
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
বোদ্ধাদের ধারণাকে মিথ্যা প্রমাণ করে ঠিকই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বিতাটা জমিয়ে তুললেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে প্রতিদ্বন্দ্বী মেসিকে প্রায় ধরে ফেললেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা। এই পুরস্কারের দৌড়ে মেসির চেয়ে এখন মাত্র ৩ গোল বা ৬ পয়েন্টে পিছিয়ে রোনালদো।
সেই ২০০৮ সাল থেকেই ‘বিশ্বসেরা’র দ্বৈরথটা হয়ে আসছে মেসি ও রোনালদোর মধ্যে। ২০০৯ সালে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাদের ব্যক্তিগত দ্বৈরথটা পায় অন্যমাত্রা। একই লিগে খেলায় দ্বৈরথটা হয়ে উঠে সরাসরি।
কিন্তু গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জামান ক্রিস্তিয়ানো রোনালদো। তার এই দলবদল একটা শঙ্কা মিশ্রিত প্রশ্নেরই জন্ম দিয়েছে, তবে কি লিওনেল মেসির সঙ্গে রোনালদোর ব্যক্তিগত দ্বৈরথটার যবনিকা ঘটল। বয়স ৩৪ ছুঁইছুঁই। এই বয়সে ইতালির ‘রাফ অ্যান্ড টাফ’ ফুটবলে রোনালদো সুবিধা করতে পারবেন না ধরে নিয়েই এমন শঙ্কার কথা বলেন ফুটবল বোদ্ধারা।
লিওনেল মেসি
মৌসুমের শুরুতে রোনালদোর পারফরম্যান্সও বোদ্ধাদের এই ধারণাকে আরও শক্ত ভিত্তি দেয়! নতুন ক্লাব, নতুন লিগ, নতুন সব সতীর্থ, নতুন পরিবেশ, নতুন কোচ—এতো সব নতুনের সঙ্গে মানিয়ে নিতে শুরুতে একটু সংগ্রামই করতে হয়েছে পর্তুগিজ সুপারস্টারকে। জুভেন্টাসের জার্সি গায়ে ইতালিয়ান সিরি আ’য় নিজের প্রথম ৩ ম্যাচেই রোনালদোকে থাকতে হয় গোল-হীন।
মানে ৪ ম্যাচে গোল করতে ব্যর্থ। অথচ ততো সময়ে বার্সেলোনার হয়ে মেসি স্পেনের লা লিগায় করে ফেলেছেন ৪ গোল! শুরুতেই ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়া, দল পাল্টে ইতালির রক্ষণাত্মক ফুটবলে যাওয়া রোনালদো কিছুতেই মেসির সঙ্গে পেরে উঠবেন না, বোদ্ধাদের এই বিশ্বাস তখন পাক্কা!
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোদ্ধাদের সেই পাক্কা বিশ্বাসকেও নড়বড়ে করে দিয়েছেন রোনালদো। আপন মহিমার বাতি জ্বেলে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী ঠিকই নিজেকে তুলে এনেছেন মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়। রোববার মেসি-রোনালদো দুজনেই নিজ নিজ ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন। আর রোববারের এই দ্বৈরথে রোনালদোই জয়ী। সেদিন মেসি গোল পাননি। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে জিততেও পারেনি তার দল বার্সেলোনা। ফিরতে হয়েছে গোলশূন্য ড্র করে।
অন্যদিকে রোনালদো নিজে এক গোল করেছেন। সতীর্থকে দিয়ে আরেকটি করিয়েছেন। রোনালদো জাদুতে সেদিন তার দল জুভেন্টাসও জিতেছে ৩-০ গোলে। রোববারের এই গোলটি ছিল মৌসুমে রোনালদোর ১৮তম লিগ গোল। যে সংখ্যাটা গোল্ডেন বুটের দৌড়ে তাকে নিয়ে এসেছে তিন নম্বরে। তবে যৌথভাবে দুই নম্বরেও বলতে পারেন।
কারণ, বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে দুই নম্বরে থাকা পিএসজির ফরাসি বিস্ময়বালক কিলিয়ান এমবাপেরও লিগ গোল সংখ্যা ১৮টি। বুঝতেই পারছেন, তালিকার সবার ওপরে মেসি। মৌসুমে যিনি এরই মধ্যে করে ফেলেছেন ২১ গোল। তবে মেসির জন্য শঙ্কার, পেছন ধেয়ে এসে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো এখন তার ঘাড়ের উপর তপ্ত নিঃশ্বাস ফেলছেন। পিছিয়ে আছেন মাত্র ৩ গোলে।
ক্রিস্তিয়ানো রোনালদো
এই তো গত নভেম্বরেও ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে থাকা খেলোয়াড় তালিকায় ছিল একটা অবাক করা ব্যাপার। সবাইকে বিস্মিত করে দৌড়ে সবার উপরে ছিলেন অখ্যাত লিলিউ। পুরো নাম এলিনটন অ্যান্তোনিও কস্তা মারিয়াস। তবে এস্তোনিয়ান ক্লাব নম্মে কালজুতে খেলা ব্রাজিলিয়ান এই অখ্যাত ফুটবলারকে সবাই লিলিউ বলেই ডাকে। এই নামেই পরিচিতি তিনি।
নম্মে কালজুর হয়ে এস্তোনিয়ার শীর্ষ লিগে মৌসুমে ৩১ গোল করেছেন তিনি। গোল সংখ্যায় এখনো তিনি ইউরোপে সবার ওপরে। কিন্তু কম প্রতিদ্বন্দ্বিতা বলে এস্তানিয়ান লিগে প্রতি গোলের জন্য বরাদ্দ মাত্র ১ পয়েন্ট। ফলে লিলিউ অর্জনও করেন ঠিক ৩১ পয়েন্ট।
বিপরীতে স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি আ, ফ্রেঞ্চ লিগ ওয়ান—ইউরোপের এই ৫টি লিগেই প্রতি গোলের জন্য বরাদ্দ ২ পয়েন্ট করে। ফলে ২১ গোল করেও মেসির অর্জন ৪২ পয়েন্ট। এমবাপে, রোনালদোদের অর্জন সমান ৩৬ পয়েন্ট করে।
সমান ৩৪ পয়েন্ট করে অর্জন মোট তিনজনের। মানে পিএসজির উরুগুইয়ান ফরোয়ার্ড এডিসন কাভানি, ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো ও লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ—তিনজনেই নিজ নিজ লিগে করেছেন সমান ১৭টি করে গোল।
এই তালিকাই বলে দিচ্ছে, এবারের গোল্ডেন বুটের দ্বৈরথটা ভীষণ জমে উঠেছে। তবে মত পাল্টে এখন বোদ্ধাদের ধারণা, অন্যবারের মতো এবারও শেষ পর্যন্ত গোল্ডেন বুটের লড়াইটা দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোনালদোর মধ্যেই হবে।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
