গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬
মানব সেবার মানসিকতা নিয়ে প্রবীণদের পাশে দাঁড়াবার গৌরবময় এক দশক পার করেছে নিউইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন বৃহৎ হোম কেয়ার এজেন্সি ‘গোল্ডেন এজ হোমকেয়ার’। বিশেষ করে প্রবীণ ও অসুস্থ মানুষের সেবায় কমিউনিটির আস্থার প্রতিক হয়ে উঠেছে ২০১৬ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি। কমিউনিটিতে আলো ছড়িয়ে দিয়ে প্রশংসিত গোল্ডেন এজ হোমকেয়ার। দীর্ঘ এ পথ চলায় পাশে থাকা সবাইকে নিয়ে গত ৮ অক্টোবর লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য, সংগীত পরিবেশনা ও কেক কাটা ও সম্মাননার মধ্য দিয়ে উপভোগ করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলে। এতে অনুষ্ঠানস্থল কানায় কানায় ভরে উঠে। এমনকি বলরুমে স্থান সংকুলান না হওয়ায় অনেকে লবিতে দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান উপভোগ করেন। তাতেও তাদের ভালোবাসার কোন কমতি ছিল না।
অনুষ্ঠানে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশকের কার্যক্রম, সাফল্য, সেবার পরিধি এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটি সিইও ও প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। শাহ নেওয়াজ বলেন, দশ বছর একটি প্রতিষ্ঠানের জন্য শুধু সময়ের হিসাব নয়, এটি মানুষের আস্থা অর্জনের একটি দীর্ঘ যাত্রা। শুরু থেকেই সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন। সেই লক্ষ্যকে স্থির রেখে আমরা এগিয়ে চলেছি। ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শুধু তাই নয় আমরা আমাদের আয়ের একটি অংশ কমিউনিটির বিভিন্ন কল্যাণেও ব্যয় করছি।
তিনি বলেন, আমাদের প্রতিটি কর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সম্মিলিত আস্থার ফল এই দশ বছরের পথচলা। প্রতিদিন যাঁরা মানুষের বাড়িতে গিয়ে সেবা দিয়ে আসছেন, তাঁরাই গোল্ডেন এজ হোমকেয়ারের প্রকৃত শক্তি।
প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট রানু আমেনা নেওয়াজ সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের প্রতিষ্ঠানে যারা কাজ করেন এবং যারা আমাদের কাছ থেকে সেবা নেন প্রত্যেকেই আমাদের পরিবারের মত। পরিবারের সদস্যদের মতোই সবার পাশে থাকতে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহ নেওয়াজ ও রানো নেওয়াজের কন্যা সাদিয়া নেওয়াজ, গোল্ডেন এজের ডিজিএম অনিক রাজ ও আবু জুবায়ের দারা। প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা। এতে ছিল নৃত্য, সংগীত পরিবেশনা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রন্টি দাস, প্রতীক হাসান, শাহ মাহবুব, রানু নেওয়াজ, বাদশা বুলবুল, অনিক রাজ ও রিজিয়া পারভীনসহ আরও অনেকে। শিল্পীদের সংগীত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর আবহ তৈরি হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও কমিউনিটি নেতৃবৃন্দ ফুল দিয়ে গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট রানু নেওয়াজ, তাদের কন্যা সাদিয়া নেওয়াজসহ পরিবারের সদস্যদের অভিনন্দন জানান। তাঁদের এই ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিষ্ঠানের এক দশকের পথচলার প্রতি কমিউনিটির সমর্থন ও সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। সংগীত, শুভেচ্ছা বিনিময় এবং অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পরিণত হয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির এক আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান। বিশেষ অবদানের জন্য সম্মাননা পান ডেপুটি জেনারেল ম্যানাজার অনিক রাজ, আবু জোবায়ের দারা ও আনোয়ার মিলন। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও কামরুল, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ফখরুল ইসলাম দেলোয়ারসহ নেতৃবৃন্দ, রিয়েলটর নুরুল আজিম, কমিউনিটি একটিভিস্ট ফখরুল আলম, বদরুল খান, মোর্শেদ আলম, নাসির খান পল, এডভোকেট নাসির উদ্দীন, রোকন হাকিম, আহসান হাবিব, শামীম আহমেদ, লায়ন এএফএম রাসেল, লায়ন মাসুদ রানা তপন, মাকসুদ এইচ চৌধুরী, মাসুদ সিরাজী, আমিন মেহেদি, জামান তপন, সিপিএ জাকির হোসেন, লায়ন হাসান জিলানী, মিয়া মোহাম্মদ দুলাল, নওশেদ হায়দার, হাসান শহীদ সোহরাওয়ার্দি, আবুল কাশেম, জে মোল্লাহ সানি ও মিলন মোল্লাহ প্রমুখ।
গোল্ডেন এজ হোমকেয়ার নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথের তালিকাভুক্ত লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। হোম হেলথ এইড, পার্সোনাল কেয়ার এবং নার্সিং সেবা প্রদানের অনুমোদন রয়েছে প্রতিষ্ঠানটির। ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে এর সেবার পরিধি বিস্তৃত।
বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসী কমিউনিটির ভাষাগত ও সাংস্কৃতিক চাহিদাকে গুরুত্ব দেওয়া প্রতিষ্ঠানটির কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ করে এ অঞ্চলেল অনেক প্রবীণ অভিবাসী ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাই তাঁদের জন্য মাতৃভাষায় সেবা দেয়ার চেষ্টা থেকে গোল্ডেন এজ হোমকেয়ারের বাংলা, হিন্দিসহ একাধিক ভাষায় যোগাযোগের সুবিধা রয়েছে। গোল্ডেন এজ হোম কেয়ার ছাড়াও শাহনেওয়াজ গ্রুপের অধীনে এক ডজনের বেশি প্রতিষ্ঠান রয়েছে।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
