শনিবার   ১৪ নভেম্বর ২০২৬   কার্তিক ২৯ ১৪৩৩   ০৩ জমাদিউস সানি ১৪৪৮

গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:০১ এএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার


 
মানব সেবার মানসিকতা নিয়ে প্রবীণদের পাশে দাঁড়াবার গৌরবময় এক দশক পার করেছে নিউইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন বৃহৎ হোম কেয়ার এজেন্সি ‘গোল্ডেন এজ হোমকেয়ার’। বিশেষ করে প্রবীণ ও অসুস্থ মানুষের সেবায় কমিউনিটির আস্থার প্রতিক হয়ে উঠেছে ২০১৬ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি। কমিউনিটিতে আলো ছড়িয়ে দিয়ে প্রশংসিত গোল্ডেন এজ হোমকেয়ার। দীর্ঘ এ পথ চলায় পাশে থাকা সবাইকে নিয়ে গত ৮ অক্টোবর লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য, সংগীত পরিবেশনা ও কেক কাটা ও সম্মাননার মধ্য দিয়ে উপভোগ করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলে। এতে অনুষ্ঠানস্থল কানায় কানায় ভরে উঠে। এমনকি  বলরুমে স্থান সংকুলান না হওয়ায় অনেকে লবিতে দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান উপভোগ করেন। তাতেও তাদের ভালোবাসার কোন কমতি ছিল না।
অনুষ্ঠানে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশকের কার্যক্রম, সাফল্য, সেবার পরিধি এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটি সিইও ও প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। শাহ নেওয়াজ বলেন, দশ বছর একটি প্রতিষ্ঠানের জন্য শুধু সময়ের হিসাব নয়, এটি মানুষের আস্থা অর্জনের একটি দীর্ঘ যাত্রা। শুরু থেকেই সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন। সেই লক্ষ্যকে স্থির রেখে আমরা এগিয়ে চলেছি। ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শুধু তাই নয় আমরা আমাদের আয়ের একটি অংশ কমিউনিটির বিভিন্ন কল্যাণেও ব্যয় করছি।
তিনি বলেন, আমাদের প্রতিটি কর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সম্মিলিত আস্থার ফল এই দশ বছরের পথচলা। প্রতিদিন যাঁরা মানুষের বাড়িতে গিয়ে সেবা দিয়ে আসছেন, তাঁরাই গোল্ডেন এজ হোমকেয়ারের প্রকৃত শক্তি।
প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট রানু আমেনা নেওয়াজ সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের প্রতিষ্ঠানে যারা কাজ করেন এবং যারা আমাদের কাছ থেকে সেবা নেন প্রত্যেকেই আমাদের পরিবারের মত। পরিবারের সদস্যদের মতোই সবার পাশে থাকতে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহ নেওয়াজ ও রানো নেওয়াজের কন্যা সাদিয়া নেওয়াজ, গোল্ডেন এজের ডিজিএম অনিক রাজ ও আবু জুবায়ের দারা। প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা। এতে ছিল নৃত্য, সংগীত পরিবেশনা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রন্টি দাস, প্রতীক হাসান, শাহ মাহবুব, রানু নেওয়াজ, বাদশা বুলবুল, অনিক রাজ ও রিজিয়া পারভীনসহ আরও অনেকে। শিল্পীদের সংগীত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর আবহ তৈরি হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও কমিউনিটি নেতৃবৃন্দ ফুল দিয়ে গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট রানু নেওয়াজ, তাদের কন্যা সাদিয়া নেওয়াজসহ পরিবারের সদস্যদের অভিনন্দন জানান। তাঁদের এই ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিষ্ঠানের এক দশকের পথচলার প্রতি কমিউনিটির সমর্থন ও সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। সংগীত, শুভেচ্ছা বিনিময় এবং অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পরিণত হয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির এক আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান। বিশেষ অবদানের জন্য সম্মাননা পান ডেপুটি জেনারেল ম্যানাজার অনিক রাজ, আবু জোবায়ের দারা ও আনোয়ার মিলন। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও কামরুল, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ফখরুল ইসলাম দেলোয়ারসহ নেতৃবৃন্দ, রিয়েলটর নুরুল আজিম, কমিউনিটি একটিভিস্ট ফখরুল আলম, বদরুল খান, মোর্শেদ আলম, নাসির খান পল, এডভোকেট নাসির উদ্দীন, রোকন হাকিম, আহসান হাবিব, শামীম আহমেদ, লায়ন এএফএম রাসেল, লায়ন মাসুদ রানা তপন, মাকসুদ এইচ চৌধুরী, মাসুদ সিরাজী, আমিন মেহেদি, জামান তপন, সিপিএ জাকির হোসেন, লায়ন হাসান জিলানী, মিয়া মোহাম্মদ দুলাল, নওশেদ হায়দার, হাসান শহীদ সোহরাওয়ার্দি, আবুল কাশেম, জে মোল্লাহ সানি ও মিলন মোল্লাহ প্রমুখ।
গোল্ডেন এজ হোমকেয়ার নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথের তালিকাভুক্ত লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। হোম হেলথ এইড, পার্সোনাল কেয়ার এবং নার্সিং সেবা প্রদানের অনুমোদন রয়েছে প্রতিষ্ঠানটির। ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে এর সেবার পরিধি বিস্তৃত।
বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসী কমিউনিটির ভাষাগত ও সাংস্কৃতিক চাহিদাকে গুরুত্ব দেওয়া প্রতিষ্ঠানটির কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ করে এ অঞ্চলেল অনেক প্রবীণ অভিবাসী ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাই তাঁদের জন্য মাতৃভাষায় সেবা দেয়ার চেষ্টা থেকে গোল্ডেন এজ হোমকেয়ারের  বাংলা, হিন্দিসহ একাধিক ভাষায় যোগাযোগের সুবিধা রয়েছে। গোল্ডেন এজ হোম কেয়ার ছাড়াও শাহনেওয়াজ গ্রুপের অধীনে এক ডজনের বেশি প্রতিষ্ঠান রয়েছে।