‘গুলিতেই আমার সব শেষ হইয়া গেছে’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ আগস্ট ২০২৪
পরিবারের দরিদ্রতা দূর করতে বাবার সঙ্গে ঢাকায় রিকশা চালাতে ১৬ বছরের কিশোর সোহাগ মিয়া। চেয়েছিল ভালো আয় করে বাড়িতে একটি ঘর তোলাসহ ছোট ভাই-বোনদের স্কুলের লেখাপড়া চালিয়ে যাবে; কিন্তু তার সেই স্বপ্ন অধরাই থেকে গেল। একটি গুলিতেই সব শেষ হয়ে গেল।
গত ১৯ জুলাই বিকালে রাজধানীর নয়াবাজার এলাকায় গুলিবিদ্ধ হন সোহাগ। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে অন্য রিকশাচালকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহাগ মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন গ্রামের বাসিন্দা রিকশাচালক মো. শাফায়েত মিয়া ও গৃহিণী শমলা আক্তার দম্পতির ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, শাফায়েত ও শমলা আক্তার দম্পতির চার সন্তান। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সোহাগ মিয়া সবার বড়। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চতুর্থ শ্রেণি পযন্ত লেখাপড়া করেছিল সোহাগ। তাদের বাড়ির জায়গাটি ছাড়া আর তেমন কোন জায়গা-জমি নাই। এজন্য মানুষের বাড়িতে কাজ-কাম ও বর্ষাকালে হাওরে মাছ ধরে চলত পরিবারটি; কিন্তু এলাকায় কাজ না থাকায় ৩ বছর ধরে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা করতেন শাফায়েত। সেখানে ঢাকার নয়াবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। পরিবারের অভাব ঘোচাতে উপার্জনের আশায় বাবার সঙ্গে সোহাগ মিয়াও প্রায় দুই বছর ধরে ঢাকায় রিকশা চালাত; কিন্তু কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুন গুলিতে নিহত হয় সে। পরদিন শনিবার বিকালে গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
সোহাগের মা শমলা আক্তার বলেন, ‘আমার এতটুকু ছেলে কার এমন কী ক্ষতি করছিল? তার মাথাত গুলি কইরা মারন লাগছে। আমার বুক যারা খালি কইরা দিল। আল্লাহ তারার বিচার যেন করে। আর বিচার কার কাছে চাইয়াম? বিচার চাইয়া লাভ কী হইবো, আমার কলিজার টুকরা ধন তো আর ফিরত আইবো না। মায়ের কোলে সন্তানের লাশ কত ভারী, তা কেউ বুঝবে না। ছেলেডা আমারে কইতো আম্মা, আমি লেহাপড়া করতা পারছি না, ভাই-বোনরা যাতে ইস্কুলে যায়। ছেলের ইচ্চা আছিল বাড়িত একটা বড় টিনের ঘর তোলার। গুলিতেই আমার সব শেষ হইয়া গেছে।’
সোহাগের বাবা শাফায়েত মিয়া বলেন, ‘গত ১৯ জুলাই জুমার নামাজ আদায় কইরা আসরের পর আমার সামনে থাইক্কা রিকশা লইয়া বের হয় সোহাগ। কিছুক্ষণ পরে আমারে একজন রিকশাচালক ফোন কইরা কইছে নয়াবাজার মেইন রোডে গোলাগুলি চলতাছে। সঙ্গে সঙ্গে আমি ছেলের (সোহাগ) নম্বরে ফোন দিলে একজন ধইরা কইছে আফনের ছেলেরে গুলি করছে। হাসপাতালে লইয়া যাইতাছি। পরে হাসপাতালে গিয়া দেহি একটা রুমে আমার ছেলের লাশ ফালাইয়া রাখছে। রুমডাতে আরও অনেক লাশ আছিল।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলে কার কী ক্ষতি করেছিল। তার মাথায় গুলি কইরা মারতে হইছে। সংসারের অভাব দূর করনের লাইগ্গা ছেলেডা ঢাহায় আমার সঙ্গে রিকশা চাইলত। আমি অভাগা বাপ। ছেলেডারে বাঁচাতে পারলাম না। এই হত্যার বিচার হইবো কিনা তা জানিনা। তবে আল্লার কাছে বিচারের ভার দিলাম। যারা আমার মাসুম বাচ্চাডারে মারল আল্লাহ যেন তাদের বিচার করেন।’
সোহাগের চাচা শফিকুল ইসলাম বলেন, ‘আমার ভাতিজা সোহাগ মিয়া তো কোন রাজনীতি করতো না। তারে এমন কইরা গুলিতে মারলো কেরে। আমরা গরিব মানুষ, কাম-কাজ কইরা চলি। যারা নিষ্পাপ সোহাগরে মারছে তাদের বিচারের আওতায় আনার দাবি করছি।’
কলমাকান্দার বড়খাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. হাদিচ্ছুজ্জামান বলেন, এটি খুবই দুঃখজনক বিষয়। সোহাগের পরিবারটি খুবই দরিদ্র। কাজ-কাম করে চলে। পরিবারের অভাব দূর করতে ছেলেটা ঢাকায় গিয়ে তার বাবার সঙ্গে রিকশা চালাত। আমি যখন চেয়ারম্যান ছিলাম নানাভাবে পরিবারটিকে সহযোগিতা করেছি। এমন মৃত্যু সত্যিই আমরা মানতে পারছি না। ছেলেটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও তাদের পরিবার আমাদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমরা সামর্থ্য অনুযায়ী পরিবারটির পাশে থাকব।
নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান বলেন, আমাদের তথ্যমতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় মারা যাওয়া নেত্রকোনায় ছয়টি লাশের দাফন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে সোহাগ মিয়া নামের একজন রিকশাচালক রয়েছেন।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
