গুগল ট্রেন্ডিং সার্চের শীর্ষে খালেদা জিয়া ও হিরো আলম!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
গুগলে এ বছর বাংলাদেশের মানুষ স্বদেশী যে ব্যক্তিত্বদের সবচেয়ে বেশি সার্চ করেছেন, তাদের মধ্যে শীর্ষে রয়েছেন দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত বগুড়ার কেবল ব্যবসায়ী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে সম্প্রতি ট্রেন্ডিং সার্চের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেশভিত্তিক ও বৈশ্বিকভাবে সার্চ ট্রেন্ড দেখানো হয়েছে। বেশ কিছু ক্যাটাগরি বা বিভাগ হিসেবে তা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশকে নিয়ে ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘মুভিজ’—এই তিনটি ট্রেন্ড প্রকাশ করেছে গুগল। এর মধ্যে ‘পিপল’ অংশে ১০ জনের নামের তালিকা দিয়েছে। সেই তালিকায় বাংলাদেশিদের মধ্যে ৯ নম্বরে জায়গা পেয়েছেন খালেদা জিয়া, আর হিরো আলম আছেন ১০ নম্বরে।
বাংলাদেশের সার্চ ট্রেন্ড বলছে, গুগলে এ বছর বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচকে। তালিকায় ২ নম্বরে আছেন চোখ মেরে ভাইরাল হওয়া ভারতের নবাগত অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। ৩ নম্বরে আছেন ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল। ৪ ও ৫ নম্বরে আছেন নীল ছবির তারকা মিয়া খলিফা (যুক্তরাষ্ট্র) ও সানি লিওন (ভারত)। ৬ নম্বরে ফ্রান্সের ফুটবল সেনশেসন কিলিয়ান এমবাপ্পে। এরপর আছেন নীল ছবির আরেক তারকা মিয়া মালকোভা। তালিকায় ৮ নম্বরে আছেন বলিউড তারকা প্রিয়াঙ্কার বর নিক জোনাস।
বাংলাদেশ থেকে এ বছর শীর্ষ ১০টি সার্চের মধ্যে রয়েছে ক্রিকবাজ, ওয়ার্ল্ড কাপ, এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, লাইভ ফুটবল, আইপিএল, এশিয়া কাপ, বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে, ফোরএক্স ব্রুয়েরি ব্রিসবেন ও বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া।
২০১৮ সালে বাংলাদেশ থেকে সার্চ হওয়া শীর্ষ ১০টি মুভি হচ্ছে ‘থাগস অব হিন্দুস্তান’, ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়্যার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস ৩’, ‘বাগি ২’, ‘সাঞ্জু’, ‘ব্ল্যাক প্যানথার’, ‘দ্য নান’, ‘হেট স্টোরি ৪’ ও ‘ভেনম’।
এ বছর বৈশ্বিক স্তরে শীর্ষ যে পাঁচটি বিষয় মানুষ বেশি গুগলে খুঁজেছে, সেগুলো হলো- ওয়ার্ল্ড কাপ, এভিসি, ম্যাকমিলার, স্ট্যানলি ও ব্ল্যাক প্যান্থার। শীর্ষ পাঁচ খবরের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড কাপ, হারিকেন ফ্লোরেন্স, মেগা মিলিয়নস রেজাল্ট, রয়্যাল ওয়েডিং ও ইলেকশন রেজাল্টস। শীর্ষ পাঁচ ব্যক্তির তালিকার শীর্ষে রয়েছে মেগান মার্কেলের নাম। এরপর রয়েছেন ডেমি লোভাটো, সিলভেস্টার স্ট্যালোন, লগান পল ও কোহল কার্দাশিয়ান।
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে
- শিব্বীর আহমেদের ‘জোছনার জলের কাছে’
- আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান
- শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্টের আবেদন
- আদালতের রায়ে বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
- রোহিঙ্গা নিধনে ‘গণহত্যায়’ দোষী সাব্যস্ত মিয়ানমার
- নতুন আঙ্গিকে শুরু হলো ভ্যানউইক এক্সপ্রেসওয়ে
- মিশিগানে এটর্নি মঈন চৌধুরী সংবর্ধিত
- ভিসা, মাস্টারকার্ড ও জেপি মরগানের হাজারো গ্রাহকের তথ্যে সাইবার হা
- ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র
- `ডার্টি বোম্ব`র ভয়ে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- `মরলে নেত্রীর সাথেই মরবো`
- কূটনৈতিক দৌড়ঝাপ ও তৃতীয় পক্ষের গুঞ্জন
- সহিংসতার আগুনে জ্বলছে বাংলাদেশ
- আজকের সংখ্যা ৯৪৯
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
