গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪
গাজিপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ও আশাপাশ এলাকায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করছে। অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন।
এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশ বক্স ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুটি পুলিশের গাড়িতেও আগুন দেয় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে গাজীপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করে। এ সময় তারা পুলিশকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেয়।
এদিকে সরকার দলীয় কর্মী-সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভার’র নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা যায়। কিছু সময় পর শিক্ষার্থীরা লাঠিসোঠা হাতে মিছিল নিয়ে মাওনা ফ্লাইওভার এলাকায় যায়।
এ সময় শিক্ষার্থীরা পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে করে ‘ভুয়া’ ‘ভুয়া’ শ্লোগান দেয়। পরে ছাত্ররা পল্লী বিদ্যুৎ মোড়ে ফিরে যায়।
কিছু সময় পর আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা মাওনা ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় এবং খণ্ড খণ্ড মিছিল বের করে। এরপর ফের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাওনা চৌরাস্তায় আসে এবং মাওনা হাইওয়ে, গাজীপুর জেলা পুলিশ, শ্রীপুর থানা পুলিশের তিনটি বক্সে ভাঙচুর চালায়।
এ সময় গাজীপুর জেলা পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে উত্তেজিত শিক্ষার্থীরা আশপাশের সাঁটানো বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ভাংচুর করে। পরে বিক্ষুব্ধ ছাত্ররা দুইটি পুলিশর গাড়িসহ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। আগুন দেয় আরও দুটি পুলিশের গাড়িতে।
অপরদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সকাল থেকেই বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় জড়ো হতে থাকেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি ‘শোক মিছিল’ পালন করতে চন্দ্রা এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান নেয়।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সারিবদ্ধ ভাবে অবস্থান নিয়েছে চন্দ্রা যাত্রী ছাউনির সামনে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয় পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২ টার দিকে চন্দ্রা এলাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থীদের একটি মিছিল পৌঁছালে বিক্ষোভ শুরু হয়। এ সময় আন্দোলনকারীরা ১০-১২ টি যানবাহন ভাঙচুর করে।
এছাড়াও গাজীপুরের শিমুলতলী এলাকায় অবস্থিত গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। কয়েকজন শিক্ষার্থী জানায়, সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম
- যারা বছরের পর বছর উধাও তারা মজলুমদের বলে গুপ্ত
- কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
- ১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ
- ইসিতে অনলাইনে কার্ড আবেদন, ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
- স্বেচ্ছাচারিতার বেড়াজালে ভালো গ্রাহকও খেলাপি!
- মহিলারা জামায়াতের আমির হতে পারবেন না
- ওয়াশিংটনের রায়ে বাংলাদেশ পাচ্ছে ৫১৬ কোটি টাকা
- অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট৩৬ নির্বাচন ৩ মঙ্গলবার মেরী, ডিয়ানা ও রানা
- ইমিগ্রেশন ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ কংগ্রেস্যানের চিঠি
- আজকাল সম্পাদকের জন্মদিন পালিত
- ম্যানহাটনে আইস বিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তার
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- আজকাল সংখ্যা ৮৭৯
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
